দু’একটি দুপুর আসে, একা একা,
সব মুখরতা, কলরোল শেষে
খুব গোপনে মুখোমুখি হবার-
নিজেই নিজের কাছে
ঘুরে ঘুরে দেখি, দরকারি মুখোশ,
দর্পণে মুখ,একা একা একা...
অবশেষে জেনেছি সত্যের স্বাদ
মানুষ মূলত বিরহপ্রিয়;
সে তার তীব্র মুখের
অদৃশ্য রেখার মতই, অস্পষ্ট।
ভালবেসে দিনশেষে ভুলে যাবে অনায়াসে,
মরে গেলে- শোকে ও সন্তাপে
বড় জোর -দুই দিন, দুই মাস ...
সেই সব উন্মোচনের দুপুরে, জেনেছি,
বেঁচে থাকাই মানুষের একমাত্র গন্তব্য
আর জেনেছি, পৃথিবী নির্লিপ্ত
কারো থাকা না থাকায়
থামবেনা উৎসব..
-কাজী তাহমিনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


