আমি হতে চাই
কাক ডাকা ভোরের সোনালি আভা
কিংবা বিষণ্ণ কোন বাশির সুর হয়ে
মিশে থাকতে চায়
শেষ বিকেলের মিষ্টি রোদে
আমি হতে চাই
স্বপ্নবিলাসী পথশিশুটির
অপূর্ণ সব চাহিদা
কিংবা মধ্যবিত্ত কোন সংসারের
নিত্যদিনের সুখ দুঃখ
আমি হতে চাই
অভিমানী কিশোরীটির মায়াভরা চোখের
দু ফুটা অশ্রু
কিংবা বহু কষ্টের মাঝেও কোন পঙ্গু ভিক্ষুকের
মুখে বিদ্যুৎ ঝলকের মতো হঠাৎ ফুটে উঠা
নিষ্পাপ সে হাসি
আমি হতে চাই
জেগে উঠা ফিনিক্স পাখির
এলোমেলো উড়ে চলা
কিংবা মায়াবন্ধনহীন এতিম শিশুটির
মায়াজালের বাইরে বাদ ভাঙ্গা স্বাধীনতা
আমি হতে চাই
জীবন যুদ্ধে পরাজিত পথিকের
শব্দহীন আর্তনাদ
কিংবা জীবনের শেষ প্রান্তে বসে থাকা বৃদ্ধের
যৌবন ফিরে পাওয়ার বেদনাদায়ক হাহাকার
আমি হতে চাই
প্রেমিক প্রেমিকার বিদায়ের
অতৃপ্তিময় স্বাদ
কিংবা জীবনের সেরা মুহূর্ত গুলো
স্মৃতি হয়ে যাওয়ার নির্মম সত্য
আমি হতে চাই
জীবনানন্দ দাশের কবিতায়
মিশে থাকা দীর্ঘশ্বাস
কিংবা ক্লাসের এক কোণে বসে থাকা ছেলেটির
অপ্রকাশিত অনুভূতি
আমি হতে চাই
পৃথিবীর সব অনুভূতির কেন্দ্র বিন্দু
অনুভব করে লিখতে চাই
জীবনের সুখ দুঃখের অব্যক্ত কাব্য
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



