somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্ট শিকারির আবজাব কথা- ১

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ এ আছি ৬ মাস হল প্রায়। শুধু পড়ি; কিছু লেখি না। চিন্তা করলাম কিছু না লেখলে যদি আমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়? :| :| তাই কিছু লেখলাম। আবজাব কথা ছাড়া কিছু না। :-B :-B
...
...
...
...
...
সময়টা ছিল ১৯৮৫ এর ১৬ জুন, বাংলা কত তারিখ জানিনা; জানার ইচ্ছাও হয়নাই কোনদিন। তো সেই দিন এর কোন এক সময় জন্ম আমার। সঠিক সময়টাও জানিনা; কারন হাতে তখন ঘড়িও ছিলনা, :| আর আম্মাও পরে সময়টা বলেনাই। আমার জন্মের পরেই আমার মায়ের ঝামেলা শুরু হয়ে গেল। এখনো বলে, কি কুক্ষনে যে তোরে জন্ম দিছিলাম;জীবনে শান্তি দিলিনা। :|| যদিও এখন আমি আমার জন্মের ৪-৫ বছর পরের কথা বলতেছি। আগেরগুলা মনে নাই। থাকলে ভাল হত। আবার এইটা ভাবার কোন কারন নাই যে ৫ বছরপর হতে আমার সব কথা মনে আছে। :#)

আমি আম্মাকে আমার চোখের সামনে থেকে এক মুহুর্তের জন্যও অদৃশ্য হতে দিতাম না। আমার সামনে থাকা বাধ্যতামূলক। :-* তো অদৃশ্য হওয়া নিয়ে একটা কথা মনে পরল। আমাকে স্কুল এ ভর্তি করান হল; প্লে তে। স্কুল এর নাম ছিল “ফ্যাসন সোসাইটি কিন্ডারগার্টেন”। শুরু হয়ে গেল আমার কষ্টের দিন। /:) /:) শীত এর মধ্যে সকাল ৭ টায় ক্লাস। সেই সাথে আমার মায়ের ও কষ্ট শুরু হয়ে গেল। আমার সাথে সকালে গিয়ে বসে থাকে তারপর আবার আমাকে নিয়া চলে আসে। কারন আমাকে একা রেখে চলে আসা চলবে না। এইটা আমার অনুচ্চারিত আদেশ ছিল। আমি স্কুলে সব সময় জানালার পাশে বসতাম। কারন ওই ‘অদৃশ্য’। জানালা দিয়ে মা’কে দেখা না গেলে আমি ক্লাস করব না। কোন ভাবেই করব না। সেই জন্য আম্মা স্কুলের এমন জায়গায় বসত যেন আমি তাকে দেখতে পাই।

একদিন আম্মা করল কি আমাকে ফাঁকি দিয়ে কোন ফাকে যেন বাসায় গেল জরুরী কাজ ছিল বলে। X(( আর এইদিকে আমি এইটা আবিস্কার করার পরে পুরা স্কুল মাথায় তুইলা ফেলছি। তারপর আবার জরুরী ভিত্তিতে আম্মাকে স্কুল নিয়ে আসা হল স্কুলটা আমার মাথা থেকে নামানোর জন্য। :D :D

স্কুলে কারো সাথে না পারতে কথা বলতাম না। মেয়েদের সাথে তো আর আগে না। :| মেয়েদেরকে জমের মত ভয় পাইতাম। ওদের কাছে দিয়া ভুলেও হাটতাম না। সেই স্কুল জীবনের একজন মেয়ে বন্ধুর সাথে কিছুদিন আগে ঢাকাতে দেখা হওয়ার পরে আমি নিজে থেকে কথা বলার পরে সে তো পুরা অবাক! কারন কলেজ এ একসাথে পরার সময়ও ওর সাথে কথা হইছিল মাত্র একদিন।

এমন কি জীবনে কোন দিন পিটি করিনাই কিন্ডারগের্টেনে। স্যারেরা অনেক চেষ্টা করছে; পারে নাই। সেই পিটি আমি করলাম করলাম হাইস্কুল এ পড়ার সময়, পিটি স্যারেরা হাতে কঠিন এক মাইর খাওয়ার পর। :( :(

অনুপ্রেরনাঃ নাম বলা নিষেধ আছে... :| :|

(চলতে পারে যদি কিছু কথা আবার মনে করতে পারি...)
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×