শখী , কখনও কি দেখেছো পূর্ণিমার চাঁদ ?
দেখেছো নিশ্চয় ,
তবে দেখো নি সে চাঁদে আমার প্রতিচ্ছবি ।
তুমি কি কখনও ঝুম বৃষ্টি দেখেছো ?
তুমি বলবে , "বৃষ্টি দেখতে যত ভাল লাগে , তারচেয়ে ভাল লাগে ভিজতে ।"
তুমি বিরহে আমার এ মন বৃষ্টির মতই কাঁদে ।
কখনও কি ভেবেছো চাঁদ কেন মেঘের আড়াল হয় ?
তোমার হাসি দেখে লজ্জা পাবে বলে মেঘ হয় তার শেষ আশ্রয় ,
সে হাসি এক পলক দেখার জন্য পাড়ি দিতে রাজি তেপান্তরের পথ ।
তবে কেন বুঝ না কতটা ভালবাসি তোমায় ?
কেন তোমার এত অভিযোগ আমায় নিয়ে ?
শুধু ভালবাসা দেখাতে পারি না বলে ?
আসলেই কি ভালবাসা দেখানোর ব্যাপার ?
যদি তুমি লোক দেখানো সস্তা ভালবাসা চাও ,
তবে সে ভালবাসা না দিতে পেরে আমি 'কাপুরুষ' ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




