ණ
ধ্রুম শলাকার প্রতিটি ক্ষুদ্র স্পর্শ ,
ছুয়ে যায় দেহের নাড়িনক্ষত্র ।
এ জীবন বিষে ভরা ,
নিকোটিনের মত বিষাক্ত !
তবুও বিষে ভরা জীবনকে নিয়ে যেমন আছি বেঁচে ,
তেমনি নিকোটন বিষাক্ততা দেহে ধারণ করে আছি সুখে ।
ණ
তোমার দেওয়া শেষ কথাটি ছিলো,
"ভাল থেকো"
তুমি চলে গেছো তাতে দুঃখ নেই ,
দুঃখ হয়
তোমার দেওয়া কথা রাখতে পারি নি ,
আকাশ পানে চেয়ে
তোমার স্মৃতি আঁকড়ে ধরে ,
চিত্কার করে বলতে চাই
"আমি 'ভালো' নেই"
ණ
বাতাসে ভেসে আসে তার সুর
সে সুরে আমি হয় সুরাসুর ।
কানে কানে বলে বাতাস, 'ভালবাসি তোমাকে',
তবে কি কেউ সত্যিই ভালবেসেছে এই আমাকে ?
ණ
ভালবেসে কেউ আমাকে চুলের ফাঁদে আটকাতে চায় নি ,
লজ্জা পেয়ে বুকে লুকানোর ঠায় খুঁজে নি ,
কষ্ট পেয়ে কেউ ছলছল চোখে তাকায়নি ,
অভিমান করে কেউ বলে নি , "এত কষ্ট দাও কেন?"
ණ
সে বলে চিনতে পেরেছো আমায় ?
আমি ভাবি ওপাশের নিরবতাই চুপিসারে বলে দেয় আমায় তোমার কথা!
ණ
কিশোরী আজ নীলপদ্মের বায়না ধরেছে ,
কিশোর তার নীলপদ্মের খোঁজে তেপান্তরের মাঠ পাড়ি দিয়েছে ,
খোঁজতে-খোঁজতে ক্লান্ত কিশোর
ফিরে যায় কিশোরীর কাছে ব্যর্থ হয়ে ,
কিশোরীর কি অভিমান করবে ?
ණ
আলোকিত এ শহরে ,
আঁধারের প্রহরী হয়ে থাকবো আরও কিছু সহস্রাধিক বর্ষ ।
ණ
তোমার ঐ ঘৃণায় অজস্রভালবাসা লুকিয়ে আছে,
তোমার উচ্ছলতায় হাজারো নিরবতা ,
তোমার কঠোর হৃদয়ে
আমার প্রতি আছে কোমল ভালবাসা ,
তোমার নিষ্প্রাণ চোখ
মায়ায় ভরা ।
ණ
আমার দুচোখ জুড়ে ঘুমঝড়ে পরে বৃষ্টির মত করে ,
তবুও তোকে দেখে যায় ভালবাসার অভিপ্রায়ে!
ණ
বেঁচে থাকার কি মূল্য যেখানে স্বপ্নরা বর্ণবিহিন!
ණ
এ পথ শূণ্য ,
এ আঁধার নিকষ কালো বর্ণ ,
শূণ্য আঁধার পথে জীবনকে দিতে হবে চিরবিদায় !
ණ
জীবন যুদ্ধে সবাই একক যোদ্ধা ,
ক্ষণিকের জন্য কেউ হয়তো সহযোদ্ধা হতে পারে ,
আর এ সহযোদ্ধার জন্যই আমাদের যত আয়োজন ।
ණ
তোমা বিনে প্রতিটা মূহর্ত যেন সহস্রাধিক বর্ষেয় মত ,
তোমা সাথে প্রতিটা বর্ষ যেন প্রতিটা মূহর্তের মত ।
ණ
তোর কষ্টে দুঃখ ছিলোনা ,
চোখের জলে শোক ছিলো না ,
যা ছিলো তা শুধু অভিমান ।
অভিমানী শোন , তোকে বড্ড ভালোবাসি ,
হাসছিস তুই ?
ভাবছিস মিছে সব আশা
মোহ্ ছাড়া কিছুই না আমার ভালবাসা ?
ණ
এ অলস নির্জন দুপুরে ,
তোমার ভ্রমর কালো চোখে খবর নিয়ো আমার ,
তোমার ঐ কৃষ্ঞ কালো দীঘল চুলে খোঁজ নিয়ো আমার ,
পায়েলের শব্দে বুঝে নিয়ো অস্তিত্ব আমার ,
শীতল চোখে ব্যাবচ্ছেদ করো আমায় ,
খবর নিয়ো
খবর নিয়ো এ প্রেমিক মনের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




