তোমার জন্য বেলী ফুলের মালা এনেছিলাম ,
তোমার কৃষ্ণ ভ্রমর চুলে পরিয়ে দেবো বলে ,
এখন ,
এখন বেলী ফুল শুকিয়ে বিদ্ঘুটে গন্ধ ,
আজ হয়তো তোমার চুলে অন্য কারো দেওয়া মালা শোভা পায় ।
তোমার ঠিকানায় লিখেছিলাম কিছু চিঠি ,
তোমাকে মনের কথা জানাবো বলে ,
এখন ,
এখন কাগজ পঁচে হলদেটে হয়ছে ,
আজ হয়তো তোমার ঠিকানায় অন্য কারো চিঠি আসো ।
তোমাকে নিয়ে বেঁধেছিলাম কিছু কবিতা ,
তোমাকে সাজিয়ে কবি হবো বলে ,
এখন ,
এখন কবিতারা ছন্দ হারায় ,
আজ হয়তো তুমি অন্য কারো কবির কবিতা ।
তোমাকে সাজিয়ে সুর করেছিলাম কিছু গান ,
তোমাকে শোনাবো বলে ,
এখন ,
এখন গানের সুরেরা শ্রোতা খুঁজে ,
আজ হয়তো তুমি অন্য কারো গানের সুর ।
তোমায় নিয়ে নির্ঘুম রাতে দেখেছিলাম কিছু স্বপ্ন ,
বাকিটা সময় তোমাকে নিয়ে সুখে থাকবো বলে ,
এখন ,
এখন স্বপ্নরা দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়ায় ,
আজ হয়তো তুমি অন্য কোনো স্বপ্নবাজের স্বপ্ন ।
আজ হয়তো তুমি অনেক সুখী
সুখ পাখিদের মতন করে ।
আমিও সুখে থাকার অভিনয় করে যাবো ,
যেমনটা তুমি করেছিলে ভালবাসা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




