আমি একটা মেয়ে নিক খোলার চিন্তা করছি! আপনারা কী বলেন? (মাইনাস প্রত্যাশী পোষ্ট!)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এই ব্লগে বহুদিন হয়ে গেল। কত লোকের কত নিক! শুধু আমিই বেকুব রয়ে গেলাম। এক নিকেই জীবন পার!
কিন্তু না! এ হতে পারেনা!
এখন আমি স্মার্ট হতে চাই। একটা মেয়ে নিক খুলতে চাই।
মেয়ে নিকে কত্ত মজা!কষ্ট কম, লাভ বেশী।
আমার লেখা সবাই পড়বে। শত শত হিটে হিটাকার হয়ে থাকবে লগ।
আমি লিখবো- "কিছু ভালো লাগছে না"
সাথে সাথে ব্লগে হুড়াহুড়ি পড়ে যাবে। মন বালোর দাওয়াই নিয়ে ছুটবে সবাই।
কিংবা লিখবো "উহ! উষ্ঠা খাইছি" ; সাথে সাথে ডাক্তারের সন্ধানে বেরিয়ে পড়বেন কেউ কেউ।
কখনো দুই চারটা রগরগে পংক্তি সহ একটা কোবতে (যার বেশীরভাগই সকলের এন্টেনার উপর দিয়ে যাবে) ছাড়বো। "কী ভীষন ভালো লাগলো"/ "এক্কেবারে জীবন ঘনিষ্ঠ উত্তরাধুনিক কোবতে" টাইপ কমেন্ট আসবে অনেক।
নিদেনপক্ষে "কিছু লিখতে পারি না" জাতীয় কিছু একটা লিখে ও বেশ নাম কামাতে পারি।
তবে আমি মোটেও
নুশেরা,
লীনা
কিংবা
তনুজা টাইপের লেখা দিতে পারবো না- আগেই বলে দিচ্ছি। ও রকম লেখা লিখতে অনেক বেশী কষ্ট করতে হয়। বেশী কষ্ট করলে আমার আবার টায়ার্ড লাগে!
অতএব, আমার অল্প বিনিয়োগে অধিক লাভই ভালো।
এখন, একটা সুন্দর দেখে নাম প্রস্তাব করেন। "ওগো শুনছো!" টাইপ হলে ভালো হয়। এছাড়া আকর্ষনীয় কোন ছবি যেটা প্রোফাইলে ব্যবহার করা যাবে, পাঠান।
আমি এবার মেয়ে নিক খুলবোই খুলবো। যা থাকে কপালে।
অফ টপিকঃ কাল রাত হতে মাতম চলছে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ। যে দলের লাষ্ট ব্যাটস্ম্যানই হাইয়েষ্ট স্কোরার, সে দলের বিশ্বকাপ না খেলাই উত্তম।
৫৮টি মন্তব্য ৫১টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।