somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি জীবনে কতখানি সফল মানুষ হবেন? জেনে নিন এই ছোট্ট টেস্ট থেকে!

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেকটি মানুষ তার জীবনের সকল কর্মকাণ্ডের মাধ্যমে সফলতা খোঁজেন। অনেককে সফলতার পেছনেই ছুটতে দেখা যায় বেশীরভাগ সময়। আমাদের মনের মধ্যে এই জিনিসটি গেঁথে গিয়েছে যে জীবনটাকে উন্নত করতে হলে জীবনে আনতে হবে সফলতা। আসলেই তাই। বর্তমানের এই যুগে মানুষজন সফল মানুষকেই তোয়াজ করে চলেন, তাদেরই জয়জয়কার চারিদিকে। এসব দেখে প্রত্যেকেই স্বপ্ন বোনেন একদিন সফল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলবেন।

কিন্তু আমরা জীবনে সফল হবো কি হবো না তা যে সম্পূর্ণ আমাদের ওপরেই নির্ভর করে, এই কথাটি অনেকেই মানতে নারাজ। অনেকেই ভাবেন মামা/চাচার কল্যাণে এবং টাকা পয়সার মাধ্যমে জীবনে সফল হওয়া যায়। এই কথাটি কিছু ক্ষেত্রে সত্যি হলেও সকল ক্ষেত্রে নয়। সফল মানুষদের জীবনী ঘাঁটলে দেখা যায় তারা কতোটা ত্যাগ-তিতিক্ষা শেষে আজকের এই সফল মানুষ। সুতরাং যা করার আমাদের নিজেদেরই করতে হবে। চলুন তবে আজ দেখে নেয়া যাক জীবনে আপনি কতোটুকু সফলতার মুখ দেখতে পাবেন তা বুঝতে পারার সহজ একটি পদ্ধতি।

১. আপনার সারাদিন কীভাবে কাটে?
ক) কাজ, বাসা, ঘুম
খ) পড়ালেখা, কাজ, বাসা, ঘুম
গ) ঘুম, বাসা, ঘুম
ঘ) কাজ, ঘোরাফেরা, বাসা, ঘুম

২. সফলতা বিষয়ে আপনার মতামত কী?
ক) কপালে লেখা থাকলে সফল হবো
খ) আমাকে সফল যে কোনো মূল্যে হতে হবে
গ) আমি চেষ্টা চালিয়ে যাবো, বাকিটা ভাগ্য
ঘ) ধুর! যা হওয়ার তাই হবে

৩. সফল ব্যক্তিদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি
ক) তারা অনেক বেশি পরিশ্রমী, তাই ভালো ফলাফল পেয়েছেন
খ) সবই ভাগ্যের খেলা
গ) সবই মামা/চাচা আর ধনী বাবার কল্যাণে
ঘ) তাদের অনুসরণ করাই আমার লক্ষ্য

৪. কোনো কাজে সফল হলে আপনার অভিব্যক্তি কী ধরণের হয়?
ক) আমি জানতাম আমি পারব
খ) আমার ভাগ্যে ছিল বলে আমি পেরেছি
গ) আমি না পারলে আর কারো পক্ষে কাজটি করা সম্ভব হতো না
ঘ) কীভাবে যেন পেরে গেছি, ভালোই তো

৫. কোনো কাজে বিফল হলে আপনার অভিব্যক্তি কী ধরণের হয়?
ক) ধুর, আমাকে দিয়ে কিছুই হবে না
খ) ভাগ্যে ছিল না হয় নি। এতে আমার হাত নেই
গ) হয়নি তো কি হয়েছে, পরবর্তী সময়ে আরও ভালো করে চেষ্টা করবো
ঘ) আমার চেষ্টা করাই ভুল হয়েছে

৬. আপনার সম্পর্কে আপনার প্রিয়জন এক শব্দে কী বলবেন?
ক) পরিশ্রমী
খ) অলস
গ) বোকা
ঘ) স্বার্থপর

৭. কোনো কাজের প্রতি আপনার মনোভাব কী ধরণের হয়?
ক) কাজটি আমাকে পারতেই হবে, যেভাবেই হোক
খ) আমি যথাসাধ্য চেষ্টা করে যাবো। কাজটি হবে
গ) হলে হবে, না হলে নেই
ঘ) কাজটি করতে না পারলে এটা হবে সেটা হবে, তাই আমাকে পারতে হবে

৮. ধরুন আপনাকে কেউ কোন কাজ দিয়েছিলেন যা আপনি কোনো কারণে করেন নি, কী বলবেন তাকে?
ক) একদমই ভুলে গিয়েছিলাম
খ) কী কারণে করতে পারেন নি তা বলবেন
গ) নির্ভর করে কাজটি কে দিয়েছিলেন, একেক জনের কাছে একেক ধরণের অজুহাত দেয়া যায়
ঘ) করতে পারিনি তো পারিনি, কৈফিয়ত দেয়া জরুরী নয়

৯. আপনি কি ভাবেন আপনি জীবনে সফলতা আনতে পারবেন?
ক) হ্যাঁ, অবশ্যই পারবো।
খ) আমি সফল। তবে এর ঊর্ধ্বেও আমাকে যেতে হবে
গ) জানি না, ভাগ্যে লেখা থাকলে হয়তো।
ঘ) যেমন আছি তাই তো ভালো, দেখি কি হয়

১০. জীবনে সফল হতে আপনি কী কী করতে পারেন?
ক) সফল হতে যা দরকার সব করতে রাজি আছি
খ) নিজের সাধ্যমতো চেষ্টা করবো
গ) অনেক কিছু। কিন্তু সবই ন্যায়ভাবে
ঘ) জানি না, পরিস্থিতি বলে দেবে

ফলাফলঃ
১ এর ক-১৫, খ-২০, গ-৫, ঘ-১০
২ এর ক-১০, খ-২০, গ-১৫, ঘ-৫
৩ এর ক-১৫, খ-১০, গ-৫, ঘ-২০
৪ এর ক-১৫, খ-১০, গ-২০, ঘ-৫
৫ এর ক-১০, খ-১৫, গ-২০, ঘ-৫
৬ এর ক-১৫, খ-৫, গ-১০, ঘ-২০
৭ এর ক-২০, খ-১৫, গ-৫, ঘ-১০
৮ এর ক-১৫, খ-২০, গ-১০, ঘ-৫
৯ এর ক-১৫, খ-২০, গ-১০, ঘ-৫
১০ এর ক-২০, খ-১০, গ-১৫, ঘ-৫

৫০ থেকে ৯৯ এর জন্যঃ
আপানার জীবনে ব্যর্থতা আসার সম্ভাবনাই বেশি। কারণ কাজ এবং সফলতার প্রতি আপনার যে ধারণা তা থেকে বোঝা যায় যে আপনি কাজের প্রতি তেমন গুরুত্ব দেন না। এর কারণ হতে পারে আপনি ততোটা বয়স্ক হননি যে আপনি কাজ ও সফলতার গুরুত্ব বুঝবেন। আর কোনো সফল ব্যক্তিই জীবনে পরিশ্রম করে সফল হননি এটি ভুল ধারণা। আপনার সব চাইতে বড় সমস্যা আপনি সব কিছু নেতিবাচক দৃষ্টিতে দেখেন। এটি ঠিক নয়। নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন যদি জীবনে সফলতার মুখ দেখতে চান।

১০০ থেকে ১৩৯ এর জন্যঃ
আপনার বড় সমস্যা হচ্ছে আপনি বেশীরভাগ সময় ভাগ্যের ওপর ভরসা করে থাকেন। এবং ভাগ্যের ওপর ভরসা করে থেকে নিজে তেমন কোনো চেষ্টাই করেন না। আপনাকে বুঝতে হবে ভাগ্য নিজে থেকে গড়ে নিতে হয়। ভাগ্যের ওপর ভরসা রাখুন এবং সেই সাথে চেষ্টা করে যান। আপনার জীবনে এখনো সফলতা সেভাবে আসেনি বলে নিজের ভাগ্যের ওপর আপনি বিরক্ত। কিন্তু আপনি নিজে কাজ করে সফলতা আনতে পারবেন। এই কাজটি করুন জীবনে অনেক সফল হতে পারবেন। শুভ কামনা রইল।

১৪০ থেকে ১৬৯ এর জন্যঃ
আপনি জীবনে অনেক সফল একজন মানুষ হতে পারবেন। কারণ আপনি জীবনের বাস্তবতা অনেক ভালো করে বুঝে নিয়েছেন। এবং সেই হিসাব অনুযায়ী এগিয়ে যাচ্ছেন। আপনি সফল ব্যক্তিদের নিজের আদর্শ মেনে চলেন এই জিনিসটি আপনাকে অনেকটা এগিয়ে নিতে যাবে। আপনার বাস্তব জ্ঞান এবং নিজের ওপর ভরসা ও এর সাথে পরিশ্রমী মনোভাব আপনাকে এনে দেবে সফলতা।

১৭০ থেকে ২০০ এর জন্যঃ
আপনি একজন বড় মাপের সফল মানুষ হবেন কিন্তু আপনার মনমানসিকতা খানিকটা ভিন্ন ধরণের। আপনি জীবনে সফলতা আনতে গিয়ে অনেক কিছু হারাবেন যা আপনি নিজেও বুঝতে পারবেন না। সফলতার পেছনে ছুটতে গিয়ে আপনি আপনার আপন মানুষগুলো থেকে সরে যাবেন। সফলতার নেশায় আপনি ন্যায়-অন্যায় জ্ঞান থেকেও দূরে সরে যেতে পারেন। এবং আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার সফলতার পথেও বাঁধা হতে পারে। নিজের মানসিকতায় সামান্য পরিবর্তন আনুন, তাহলে আক্ষরিক অর্থেই সফলতার মুখ দেখতে ও ধরে রাখতে পারবেন।
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×