জানি এই লিখাটা হইত এই ব্লগে সাথে যায়না তার পরও লিখছি কেননা অনেক হেল্প পেয়েছি এখান থেকে। যদি এডমিন অনুমতি দেই তাখলে হইত একটু সহযোগিতা পাব আশা করি।
আমি সিঙ্গাপুর থাকি, আনুমানিক প্রায় ১ লক্ষ সরাসরি বাংলাদেশি শ্রমিক কাজ করি এই ছবির মত দেশটিতে। অনেক চিন্তা ভাবনার পর আমরা কয়েকজন মিলে একটা ''সিঙ্গাপুর প্রবাসী'' নামে একটা সংগঠন করেছি। শুরুতে অনেক সমস্যা থাকলেও বর্তমানে মাথা তুলে দাড়িয়ে গেছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটি।
এখানে প্রায় নিয়মিত ১০০ সদস্যা এবং অনিয়মিত প্রায় ১০০০ এর বেশি সদস্যা আছে।
সব মিলিয়ে আমরা রবিবারে শুধু একটু আড্ডা দিয়েই কাজ শেষ করি, কিন্তু কিছুদিন যাবত সবাই চিন্তা করছি একটা বানিজ্যিক কিছু করা যায় কিনা?
এই কয়েক মাসে আমাদের হাতে ন গত কিছু টাকা আছে যা কেবল শখের বসে সবাই জমা দিয়েছি। ১ থেকে ১০ ডলার করে দিয়ে এখন বেশ ভালই একটা এমাউন্ট হয়ে গেছে।
গত রবিবারে সবাই মিলে একটা চিন্তা করেছিলাম এই সংগঠনটি একটা সমবায় সমিতি রেজিষ্ট্রেশন করার জন্য। কিন্তু কারো নিকটেই এই ব্যাপারে তেমন কোন ধারনা নেই।
এই বিষয়টি নিয়ে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম উনারা বল্ল এটা উনাদের কাজ না তাই এই ব্যাপারে কোন সহযোগিতা করতে পারবে না।
এই ব্লগে অনেকই আছেন এই সম্পর্কে ভাল ধারনা আছে, অনুগ্রহ করে কেও কি একটু সহযোগিতা করবেন, কি করে এটা সমবায় সমিতি হিসাবে রেজিষ্ট্রেশন করতে পারি। এবং সমবায় সমিতি করার পর সুবিধা অসুবিধা গুলি একটু হাইলাইট করলে আমাদের জন্য অনেক উপকার হত।
বিস্তারিত আপনাদের নিকট আশ করছি।
ভাল থাকবেন সবাই অনেক ভাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



