হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো অবৈধ, যা অইনত দন্ডনীয় অপরাধ।
কিন্তু দেশের বাহিরে ব্যাংকিং চ্যানেল কতটা ভাল যে মানুষকে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে উৎসাহীত করবে?
আমি সিঙ্গাপুরের কথা বলি, বর্তমানে ইসলামী, অগ্রনী, প্রাইম এবং ন্যাশনাল এই চারটা ব্যাংক তাদের ব্যবসা পরিচালনা করছে।
আপনি যতটাকাই পাঠাবেন আপনাকে ৬ ডলার সার্ভিস চার্জ দিতে হবে, এবং টাকা পাঠানোর পর পরিজনের হাতে পৌছতে সময় লাগে প্রায় ১০ থেকে ১৫ দিন তবে রেডিক্যাশ এর মাধ্যমে পাঠালে একমাত্র ঐ ব্যাংক এর যে কোন শাখা থেকে উঠানো যায় ২/১ দিনের মধ্যেই।
আর টাকা পাঠানোর জন্য আপনাকে দীর্ঘ লাইনে দাড়াতে হবে সময় অনুযায়ী কখনো এই লাইন ৩/৪ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে।
আর ডলার এর দামের ক্ষেত্রে সব সময় হুন্ডি থেকে ব্যাংক ২/৩ টাকা তফাৎ হয়ে থাকে। আমার দেখা এক সময় ৫ টাকা পর্যন্ত ব্যাবধান হয়েছে।
আর ব্যাংক এর টাই পরা ভদ্রলোক গুলি আমার মত কামলাদের সাথে কিভাবে কথা বলবে এটা একটু অনুমান করে নিবেন, আমি এই ব্যাপারে কিছু বলতে চাইনা।
আর হুন্ডিতে টাকা পাঠালে, ব্যবসায়ি নিজে এসে বাসা থেকে টাকা নিয়ে যাবে।
দেশে পরিজনের নিকট বাসায় গিয়ে টাকা দিয়ে আসবে।
কোন প্রকার সার্ভিস চার্জ নাই।
বিশেষ প্রয়োজনে কখনো ফোন করলে অগ্রীম টাকা বাড়িতে পৌছে দিয়ে আসে মাস শেষে ডলার দিয়ে আসলেই চলে।
ডলারের দাম সবসময় ব্যাংক থেকে কিছু বেশি থাকে।
আর ব্যবহার কখনোই ঐ টাই পরা ভদ্রলোক গুলির মত না।
তাখলে বলুন প্রবাসীরা কেন ব্যাংকিং চ্যানেল এর মাধ্যমে টাকা পাঠাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




