somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগ্রপন্থায় জড়িত ২৭ জন বাংলাদেশিকে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত

২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৭ জনের অপরাধ জ্বলে পুড়ে মরতে হবে একটা জাতিকে, সোনার ডিম দেওয়া হাঁসটা অযত্ন আর অবখেলায় আর বেশি দিন টিকতে পারবেনা। প্লিজ এখনো সময় আছে অনুগ্রহ করে এই হাঁসটার একটু যত্ননিন।
ছোট বেলায় গল্পের বইয়ে পড়ে ছিলাম এক বোকা কৃষক তার সোনার ডিম দেওয়া হাসটা মেরে ফেলেছিল অতি লোভে, সেই গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা এখন আর হাসটা একদিনে মেরে ফেলতে চাইনা। কিন্তু অবখেলা আর অযত্নে এই হাঁসটা আর কতদিন বেচে থাকতে পারবে এটাই সব চেয়ে বড় কথা।
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের রেমিটেন্সের একটা বিরাট অংশ আসে সিঙ্গাপুর থেকে। আরব দেশ গুলির ভিসা দিন দিন বন্ধ হয়ে যাওয়াতে আস্তে আস্তে সেই স্থানটা দখল করে নিচ্ছে সিঙ্গাপুর। ২০০১-২০০২ সালে যেখানে সিঙ্গাপুর থেকে রেমিটেন্স এসেছিল মাত্র ১৪.২৫ মিলিয়ন ইউএস ডলার সেখানে ২০১৪-২০১৫ সালে রেমিটেন্সের পরিমান দাড়িয়েছে ৪৪৩.৪৪ মিলিয়ন, এর মধ্যেও কথা থাকে ২০১২-২০১৩ সালে রেমিটেন্সের পরিমান ছিল প্রায় ৫০০ মিলিয়ন ইউএস ডলার।
রেমিটেন্সের পরিমান দেখে সবাই তৃপ্তির ডেকুর তুলি কিন্তু সেই রেমিটেন্সের বাহকদের একটু খুজ খবর কি কেও নিয়েছে? রেমিটেন্সের প্রতি সবার লোভ আছে কিন্তু পেরকদের খুজ কেও নেইনা। কেন আমরা বুঝতে পারছিনা অযত্ন আর অবখেলায় কোন কিছুই বেশি দিন টিকতে পারেনা, আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুকে পরতে বাধ্য।
প্রায় ১ লক্ষ ৬০ হাজার বাংলাদেশি বসবাস করে সিঙ্গাপুরে এই হিসাবে প্রায় ১০ লক্ষ লোকের ভরন পোষন সব কিছু নির্বর করছে এই দেশে বাঙ্গালিদের কাজ থাকার উপর, যদি কোন কারনে এই মানুষ গুলিকে ফিরে যেতে হয় তাহলে পরিস্থিতি কি হবে সহজেই অনুমান করা যায়।
সিঙ্গাপুর যারা আসে বেশিরভাগই নিজের চেষ্টায় আসে, সরকার থেকে বিন্দু পরিমান সহযোগিতা পায়না। হোক সেইটা মুক্তিযুদ্ধের সরকার অথবা রাজাকারের সরকার, সব সরকারই প্রতিটা ষ্টেপে আমাদের পিশে মারে।
আগে সিঙ্গাপুর আসতে সরকার কোন সহযোগিতা করতনা আর এখন হাজার ঝামেলার সৃষ্টি করছে, ২০১৫ সাল থেকে নিয়ম করেছে নির্দিষ্ট কয়েকটা এজেন্সি ছাড়া অন্যগুলির মাধ্যমে যেতে পারবেনা। আর এই সুযোগে ঐ এজেন্সি গুলি হাতিয়ে নিচ্ছে অনেক অনেক বেশি টাকা, যা আগে ওনারা পারতনা।
কিছুদিন পূর্বে কিছু ইন্ডিয়ান একটা পুলিশের গাড়ি পুরিয়ে ফেলে, তখন ঐ দেশের হাইকমিশন এবং ইন্ডিয়ান সরকারের কর্মদক্ষতা চোখে পরার মত ছিল। প্রতিটা ডরমিটরিতে গিয়ে ইন্ডিয়ান শ্রমিকদের এই বিষয়ে কাউন্সেলিং করতো, সরকারের সাথে এই বিষয়ে অনেক দেন দরবার করে পরিস্থিতী স্বাভাবিক করে ছিল।
বাংলাদেশি শ্রমীকের উগ্রপন্থায় জড়িত এতবড় একটা ঘটনার পরেও চোখে পরার মত কোন কার্যক্রম দেখলামানা, এখন গ্যালারিতে বসলাম দর্শক হয়ে দেখি সরকার বাহাদূর কি করে।

একজন প্রবাসী হিসাবে অনুরোধ করব, প্লিজ এই বিষয়ে ভাল কোন পদক্ষেপ নিন যাতে সিঙ্গাপুরে অবস্থানরত আমাদের কোন সমস্যা না হয়।আর সিঙ্গাপুর অবস্থানরত সকল বাংলাদেশি ভাইদের অনুরোদ করব, আপনারা এমন কিছু করবেন না যাতে করে দেশের ক্ষতি হয়।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×