somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবস কিছুতেই লিটনের ফ্ল্যাট দিবস না.........

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবস হোক আর যে দিবস ই হোক আমার কাছে ভালবাসা দিবস ই মনে হয়, তবে সেই ভালবাসাটা একটু ভিন্ন। স্রোতের তালে পরে সবার সাথে মিশে আমিও পালন করি এই দিনটা খুব সুন্দর ভাবে, বরাবরের মতই সম্পূর্ণ ভিন্ন।
লিটনের ফ্ল্যাটের কথা বলছেন? আমাদের মত পারিবারিক শাসন থেকে উঠে আসা ছেলে মেয়েরা এই নাম শুনলেও হাজার বার ডানে বামে তাকাবে কেও শুনল কিনা, আমার মতে পরিবারের শাসনই পারে একজন সঠিক মানুষ হিসাবে তৈরী করতে। সেখানে যে ধর্মই থাকুক।
আমার ভালবাসা দিবস বলতে বাবা মা ভাই বোন কিছু খুব নিকটের বন্ধু বান্ধবী, এদের সবাইকে নিয়েই আমার ভালবাসার পৃথিবী।
কাওকে কিছু বুঝতে না দিয়ে হঠাৎ করেই যখন কোন একট গিফট পাঠিয়ে দেই তখন এদের মনের অনুভূতিটার কথা ভেবে খুব ভাললাগে।
২০১১ সালে আমার খুব নিকটের একটা মেয়ের বিয়ে হয়, বিয়ের পরের প্রথম ভালবাসা দিবসে কক্সবাজার ট্রুরের একটা প্যাকেজ পাঠিয়ে দেই কিন্তু প্রেরকের কোন নাম দেইনি। মেয়ে ছেলে দুই জনই আশ্চর্য হয়ে যায়, রাতে যখন আমি ফোন করি তখন এরা বল্ল আজ একটা ঘটনা ঘটে গেছে "কে যেন ভুলে কক্সবাজার ট্রুরের দুই জনের একটা প্যাকেজ আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে"
অনেকক্ষন গল্প করার পর যখন দেখলাম এরা যাবেনা তখন বল্লাম এইটা আমি পাঠিয়েছে, কেমন যেন একটা নিরবতা কাজ করছিল ফোনের অপর পাশে। এই নিরবতাটার মানেই হইতো "ভালবাসা"
ছোট্ট বোনকে একটা চকলেটের প্যাকেট পাঠালে আনন্দের অশ্রু নিয়ে যখন বলে " ভাইয়া এই ভালবাসার দিনটাওকি তুই আমাদের জন্য রেখে দিয়েছিস" তখন মনে হয় বোনের চোখে আনন্দ অশ্রুরটার নামই "ভালবাসা"
বড়বোনের বাসায় গিফট পৌছতেই বুঝতে পারে পাগল ভাইটা এই কাজ করেছে, তখন ফোনে যখন বলে "তুই আমাদের ছোট, কেন গিফট পাঠাস?" এই প্রশ্নটার মাঝে যা খুজে পাই তার নামই "ভালবাসা"
আমার অনেক মেয়ে বন্ধু আছে যাদের সাথে আমার অনেক ভাল সম্পর্ক, কিছু না বলেই হুট করে এদের বাসায় চলে আসি। ওদের ছেলে মেয়েরাও আমাকে ঠিক মামার মতই দেখে, মাঝে মাঝে ওদের আপন মামা আমার সাথে ঐ বাসায় আসলেও আমার ভালবাসটা বাচ্চা গুলির কাছে সবচেয়ে বেশি থাকে। হয়তো এই কাছের মানুষ থেকেও আমাকে কাছে নিয়ে আসার নামই "ভালবাসা"
ভালবাসার মানে ভালবাসা, যারা মোড়ের ফার্মেসী বা মুদি দোকান থেকে কনডম কিনে প্রেয়সীকে নিয়ে লিটনের ফ্ল্যাটে যায় তার নাম "নষ্টামী" এটা কিছুতেই ভালবাসার কাতারে পরেনা।
আমাদের এমন কালচারের জন্যই আজ সবার কাছে পরিচিতি পেয়েছে "ভেলেন্টাইন্স-ডে বলে কিছু নাই, সব কনডম বিক্রীর ধান্দা"
পৃথিবীর সব দেশেই ১৪ই ফেব্রুয়ারী ভালবাসা দিবস হিসাবে পালন করে আমাদের বাঙ্গালীদের মত "লিটনের ফ্ল্যাট" দিবস হিসাবে পালন করেনা, দিবসের দুষ দিয়ে লাভ নেই "লিটনের ফ্ল্যাটে" যাতায়াত এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে।
আগে লিটনের ফ্ল্যাটের বিরোদ্ধে দাড়ান, দেখবেন ভালবাসা দিবসটা অনেক সুন্দর হয়ে যাবে.........
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×