somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মেয়ে আর একটা লাল গাড়ি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজ আমাদের ৫ম বিবাহ বার্ষিকী, এই প্রথম অনুভব করলাম আমার মেয়ে আমার গলা জড়িয়ে বাবা বলে ডাকছে। এই যেন এক স্বর্গীয় অনুভূতি, বলে কিংবা লিখে শেষ করা যাবেনা। ছাত্র জীবনে যে স্বপ্ন দেখিছিলাম (লাল রং এর হুড খোলা গাড়ি) সে স্বপ্ন জীবনে অর্থনৈতিক সাফল্য আসলে পুরন করব বলে ভেবেছিলাম। চাকরি হলো, বউ হলো। স্বপ্নের অনেক কাছা কাছি চলে গেছিলাম, প্রায় বাস্তবে নামিয়ে এনেছিলাম লাল রং এর হুড খোলা গাড়িতে লিমিট লেস হাইওয়েতে গাড়ি চালানোর স্বপ্ন। আর্থিক সংগতি হয়েছিল। কিন্তু স্বপ্ন আর পুরন হলোনা। গাড়ির বদলে জীবনে আসলো একটি নতুন জীবন। ছোট ছোট হাত আর পা, আধো গলায় বলে উঠে "বাবা"। সে এক মধুর ডাক, আন্দোলিত হয়ে উঠে বুক। জীবনের সুখের খোজে তৃষ্না বেড়ে যায়।
আমার মেয়ের বয়স ৩ বছর, বিয়ের কিছুদিন পরেই তনিটা কানের কাছে গেনর গেনর শুরু করল একটা বাবুর জন্য। মনে হয় আমি দোকান দিয়েছি যখন তখন একটা বাবু এনে উনার কুলে দেব, আর উনি গুনু গুনু করবে। যেহেতু ভালবাসর বিয়ে আবার ফ্যামিলী ছেড়ে দূরে থাকতে হচ্ছে তাই রাগ করতে পারছিনা, অনেক বুঝিয়ে বল্লাম ৩/৪ বছর পর একটা বাবু নেব তাতে করে আমরা কিছু টাকা জমাতে পারব আমার শখের লাল গাড়িটা কিনা হয়ে যাবে। তাছাড়া বাবু নিলে আমাদের ভালবাসায় একটা গ্যাপ তৈরী হবে। নাহু নাহু করতে করতে করতে উনি এক বছর সময় দিলেন, ঠিক ৩৬৫ দিন পরেই আবার শুরু হল। তনিটাকে অনেক ভালবাসি তাই খুব একটা রাগও করতে পারছিনা আবার এই মূহুর্তে সন্তান নিতেও চাচ্ছিনা, আমার অনেক দিনে শখ একটা লাল গাড়ি কিনার। কিন্তু এই মুহুর্তে বাচ্চা নিলে সংসারের খরচ বেরে যাবে তখন কিছুই সন্চয় করতে পারবনা গাড়ির জন্য, কিন্তু সব চিন্তায় পানি ডেলে তনির জয় হল। আমি হার মানতে বাধ্য হলাম, ডাক্তার রিপোর্ট আসল তনিটা মা হতে যাচ্ছে। কিছুটা সময় অনেক আনন্দে ছিলাম কিন্তু যখনই আমার লাল গাড়ির কথা মনে হল তখন সব কিছু ভুলে তনিটার উপর বিষন রাগের সৃষ্টি হচ্ছে, ইচ্ছে করছে নিজেই মরে যায় কেন জানি এমন একটা মেয়েকে বিয়ে করলাম বাবা মায়ের মতের বাহিরে গিয়ে।
দেখতে দেখতে আমাদের ঘরে আলো করে রাজকন্যা এল, যদিও আমি অনেকটাই অখুশি ছিলাম মেয়েটার প্রতি। ২ বছরের জমানো টাকা প্রায় শেষ হয়ে গেছে মেয়ের জন্মের ১ মাসের মধ্যেই, হসপিটাল বিল সাথে ছোট্ট একটা অনুষ্ঠান। এখন বলতে গেলে শূন্যহাত নিয়ে আছি, আমার এত বছরের স্বপ্নের লাল গাড়িটার সলিল সমাধি হল।
অফিস থেকে ফেরার পথে তনির জন্য ফুল নিয়ে আসি কিন্তু কখনো মেয়েটার জন্য কিছুই নিয়ে আসিনা, ব্যাপারটা তনি বুঝতে পারে তাই মাঝে মাঝে দরজা খোলার সাথে সাথে কোন না কোন কারন দেখিয়ে মেয়েটাকে আমার কুলে দিত। আমিও শুধু তনির দিকে তাকিয়ে এক প্রকার মনের ইচ্ছার বাহিরে মেয়েটাকে নিতাম।
আমার দরকার গতি। তীব্র বেগে গাড়ি চালাতে আমার ভালো লাগে। লাল রং এর গাড়ি আমার পছন্দ। হুড খোলা গাড়ী। পাশে থাকবে জীবন সঙ্গী যার চুল উড়বে হাওয়ায়। এ স্বপ্ন দেখছি সেই বুঝতে শিখার বয়স থেকে। গাড়ী দোকানের সামনে নতুন ভলবো, অডি, মার্সিডিস আর বিএমডাব্লু দেখে সে স্বপ্ন লালন করেছি পুরা ছাত্র জীবন।
এক যুগেরও বেশি সময় নিয়ে দেখে আসা স্বপ্নটা কেমন এক মুহুর্তেই শেষ হয়ে গেল, তনিটার সাথেই কিছুদিন কেমন একটা অদৃশ্য দালান তৈরী করে রেখেছিলাম কিন্তু কিছুটা সময় পর যখন বুঝতে পারলাম তনিটার ভালবাসা আমর খুব বেশি প্রয়োজন তখন শুধু রাগটা থেকে গেল আমার মেয়েটার উপরে। স্বাভাবিক হলাম তনিটার সাথে।
মেয়েটা যখন আজ প্রথম আমার গালে হাত দিয়ে বাবা বলে ডেকে উঠল কেন জানি মনে হল এই লাল পরীটার কাছে একটা লাল গাড়ি অতি তুচ্ছ, হাজারো লাল গাড়ি ছুড়ে ফেলে দিতে পারি এই রাজকন্যার একটা বাবা ডাকের জন্য।
আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, রাজকন্যাটা সারাটা দিন আমার গলা জড়িয়ে ছিল। কি যে এক মধুর ভালবাসা তা বলে শেষ করা সম্ভব না।
সেই ছোট্ট মেয়েটি আমার জন্য চা বানায়, তার সাথে আমি খেলি রান্নাবাটি। কার্টুন দেখি, দুজনে মিলি বানাই ফুলের বাগান। রাতে ঘুমাবার আগে পড়ি "দ্যা লিটল মারমেড" । ছোট্ট মেয়েটি স্বপ্ন দেখে তার রাজপুত্র আসবে। আমার নতুন হুড খোলা গাড়ীর স্বপ্ন বড় তুচ্ছ, তার নতুন জীবনের আশার কাছে। আমার মেয়ের স্বপ্ন হয়ে যায় আমার স্বপ্ন।
যখন তাকে নিয়ে সকালে বেড়াতে যাই হেটে হেটে, পাশের লেনে একটি নতুন হুড খোলা স্পোরটস কার দেখে আমার স্বপ্ন পুরন হলোনা দেখে দীর্ঘশ্বাস ফালাই, পরোক্ষনে যখন শুনি আমার মেয়ের বাবা ডাক আর সে যখন বলে আজ রাতে আমরা কি খেলবো তখন সেই লাল গাড়ীর চেয়ে এ লাল টুকটুকে মেয়েটিকে বড় ভালো লাগে। তার চুলির ঝুটি নেড়ে সে যখন বলে বাবা আমি তোমায় ভালবাসি, তখন মনে হয় এই তো জীবন কি ছোট, কত কি পাবার আছে আর আমি কিনা চেয়েছিলাম লাল গাড়ি।
আমার মেয়ে আমায় ভালোবাসে, হাজার হাজার লাল গাড়ি, চাদনি রাতের হাসি তার কাছে কিছুই নয়। তার হাসি আমাকে স্বপ্ন থেকে জাগিয়ে নিয়ে আসে জীবনে যাতে আছে হাসি কান্না আর সুখ অসুখ। বড় ভালো লাগে সে মেয়েটির মায়াবী হাসি।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×