somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুখসানা তাজীন
একজন সাব্বিরকে আমরা হারিয়ে যেতে দিবোনা

সাব্বির ভাইয়ের সর্বশেষ অবস্থা

১০ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাব্বির ভাই বারডেমে ডায়ালাইসিস শুরু করেছেন এ মাসের প্রথম দিক থেকে। সিরাম ক্রিয়েটিনিন এর মাত্রা (৩৩০০) দেখে ডাক্তাররা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন এতদিনে ডায়ালাইসিস করাননি বলে। হিমোগ্লোবিন নেমেছে ৩ এ। ডাক্তাররা বলছেন এমন অলৌকিকভাবে বেঁচে থাকা রোগী উনারা কখনো দেখেননি। শরীরে নিজে থেকে রক্ত তৈরি হচ্ছেনা আর। প্রতিমুহূর্তে কিডনি প্রতিস্থাপনের তাগাদা দিচ্ছেন ডাক্তাররা।

সবার সহযোগিতায় আমরা সাবির ভাইয়ের জন্য সাড়ে নয় লাখ টাকার মত যোগাড় করতে পেরেছিলাম। এটুকুর উপরে ভরসা করে তিনি ডায়ালাইসিস শুরু করেছেন। এ পর্যন্ত তিনবার করা হয়েছে। পায়ে একটা অপারেশনও করতে হয়েছে ইনফেকশনের কারণে।

খুবই মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিন চিকিতসার পেছনে অনেক টাকা যাচ্ছে। এখন প্রতিস্থাপনটাই অনিশ্চিত হয়ে যাবে টাকার আরো সংস্থান না হলে। ফোনে সাব্বির আর উনার স্ত্রীর কান্না শুনে আমার নিজেকে খুব অপরাধী আর অসহায় মনে হচ্ছে। ১৪ তলার ১৪২ নং ওয়ার্ডের ১৪৩০ নং বেডে বয়োবৃদ্ধ বাবা-মা, স্ত্রী আর দু'বছরের কন্যা ভালোবাসার সবটুকু শক্তি দিয়ে সাব্বিরকে মৃত্যুর অশুভ ছায়া থেকে আগলে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

ডায়ালাইসিসের কারণে সাইড ইফেক্ট হিসাবে ভয়াবহ ডিপ্রেশনে ভুগছেন সাব্বির ভাই। এত কান্না করতে আমি আগে শুনিনি তাঁকে। শারীরিক দিক থেকে একটু ভালো বোধ করলেও পর্বতসমান হতাশা, ক্ষোভ আর মানসিক বিপর্যস্ততা গ্রাস করে ফেলেছে তাঁকে। বারবার সাব্বির ভাই বলছিলেন, "আমার মন পুরো ভেঙ্গে গেছে। হতাশায় আমি শেষ হয়ে যাচ্ছি। আমার কোন আশা নেই, আপা।"

আমি আর উনার সাথে কথা বলতে পারিনি, শক্তি পাইনি। মরণকে শুধুমাত্র জীবনীশক্তি দিয়ে ঠেকিয়ে রাখা কোন মানুষের সাথে কথা বলার মত মানসিক কাঠিন্য আমার নেই। আমি যেটা করতে পারি, আপনাদের কাছে আবারো হাত পাততে পারি। "আপা দেখেন আরো কিছু যোগাড় করতে পারেন কিনা", সাব্বিরের এ আকুতিটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।


আপনাদের সুবিধার্থে সাহায্য পাঠানোর বিস্তারিত আবারো দিচ্ছিঃ
সাব্বির রহমান, সঞ্চয়ী হিসাব নং ১১২২১০৮০০১৪৪১৩, প্রাইম ব্যাংক, রাজশাহী।

অস্ট্রেলিয়া থেকে কেউ যদি সরাসরি ব্যাংকে পাঠাতে চান তবে আমার নীচের এই একাউন্টে পাঠাতে পারেনঃ
Commonwealth Bank
A/C Name: Rukhsana Tarannum Tajin
BSB: 062831
A/c No: 10327883

PayPal এর মাধ্যমে অর্থ পাঠাতে অনুগ্রহ করে নীচের লিঙ্কে PayPal বাটনটির সাহায্য নিনঃ
http://donatesabbir.wordpress.com/



সাব্বির ভাইকে নিয়ে মূল পোস্টঃ
Click This Link

আপডেট ৮/৭/২০১১
সাব্বির ভাইকে যে ডোনারের কিডনি দেয়ার কথা ছিলো, তাঁর সাথে তেমন ম্যাচ না হওয়াতে সাব্বির ভাইয়ের মা কিডনি দিচ্ছেন। গত কয়েক সপ্তাহ দু’জনের নানারকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। ভালো খবর হচ্ছে, এখন পর্যন্ত সব পজিটিভ পাওয়া গেছে। শুধু একটা ব্যাপারে ডাক্তাররা কিঞ্চিত শংকিত। সাব্বির ভাইয়ের হার্ট বড় হয়ে গেছে, পরীক্ষায় এটা ধরা পড়েছে। এ সমস্যাটার ভালো সমাধান পাওয়া গেলে এ মাসের ১৮ তারিখ কিডনি প্রতিস্থাপনের একটা সম্ভাব্যতা আছে।

সবার সহযোগিতায় যে ফান্ড সংগৃহীত হয়েছে তাতে প্রতিস্থাপন পর্যন্ত অর্থের সংকুলান হবে আশা করা যায়। পরবর্তী চিকিতসা এবং ওষুধের জন্য এখন আরো কিছু সংগ্রহ করা প্রয়োজন, তাতে সাব্বির ভাই কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। এ পর্যন্ত সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৩৭
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×