somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা : আমার অহংকার

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবে যাই বলো না কেন তোমরা ,আমি কিন্তু বিজয়টাকে অনুভব করতে পারি।হয়তো যুদ্ধটা আমি দেখিনি।কিন্তু এখনো অনুভব করি সেই সময়কার পরিস্থিতি।মুক্তযুদ্ধাদের মুখে আজও যখন তাদের জীবন থেকে নেওয়া গল্পগুলো শুনি আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠে।আমার মনে হয় আমার চোখের সামনেই ঘটছে সব ঘটনা।

পাকাস্তানী হানাদার বাহিনীরা এসে দরজা ধাকা দিচ্ছে।ঘরের ভিতরে থাকা প্রত্যেকটা মানুষ প্রাণ হারানোর ভয়ে কাঁপতে শুরু করলো।বৃদ্ধ দাদু বুকে সাহস নিয়ে এসে দরজা খুলে দিল।পাকিস্তানী হানাদার বাহিনী ঘরে ঢুকে এক লাথি দিয়ে বৃদ্ধি দাদুকে ফেলে দিয়ে গুলি করলো।পাকিস্তানীদের এই পরিবারের উপর অনেক রাগ কারণ এদের বড় ছেলে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। তারা প্রত্যেকটা মানুষকে গুলি করে হত্যা করল।গুলির আওয়াজে মায়ের কোলে থাকা ছয় মাসের বাচ্ছাটা চিত্‍কার দিয়ে কাঁদতে থাকে।ওই জানোয়াররা বাচ্চাটাকে নিয়ে গলা টিপে মেরে ফেলল।তাদের একটুও হাত কাঁপলোনা।আর সেই হতভাগী মাকে টানতে টানতে ঘর থেকে নিয়ে গেলো যার স্বামী শপথ নিয়েছিল এই দেশ স্বাধীন করার।কি
যে ভয়ংকর ছিল সেই মূহুর্তগুলো!
কত কষ্ট, ত্যাগ ও বিসর্জনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা।

স্বাধীনতা আমরা পেয়েছি ।স্বাধীন দেশ আমরা পেয়েছি।পেয়েছি আমাদের নিজেস্ব অধিকার।
দেশটা তো স্বাধীন হয়েছে সত্য কিন্তু স্বাধীন বাংলাদেশ আর পরাধীন বাংলাদেশের মাঝে তেমন কোন পার্থক্য খুঁজে পাওয়া যায়না।তখন হয়তো পাকিস্তানী হানাদার ও রাজাকারদের হাতে বুটের লাথি বা বন্ধুকের গুলিতে মারা যেত মানুষ।এখন ছুরির আঘাতে আথবা বোমা বিষ্পরনে আর লাঠির বাড়িতে মারা যাচ্ছে স্বাধীন দেশের স্বাধীন মানুষ।আজও বিনা আপরাধে বাড়ছে কবরের সংখ্যা,জ্বলছে অগ্নিমূর্তী চিতা।চলছে হানাহানি, কাটাকাটি।শ্রমিকের ঘাম ঝরা টাকা দিয়ে গড়ে উঠছে বড় বড় শপিংমল আর অট্রালিকা।চলছে বড় মানুষদের ক্ষমতার চাবি হাতে পাওয়ার লড়াই।আর সেই লড়াই এর মাঝখানে পড়ে অকাতরে প্রাণ হারাচ্ছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।চলছে ক্ষমতার ভেলকিবাজি আর প্রতিহিংসার অগ্নীমূর্তী ।প্রকাশ পাচ্ছে জাহেলিয়া যুগের প্রতিচ্ছবি।তারপরেও আমরা স্বাধীন দেশের নাগরিক।যত যাই ঘটুক না কেন আমরা আমাদের দেশকে ভালবাসবো। লাল সবুজ পতাকা আকাশে উড়িয়ে চিত্‍কার দিয়ে বলবো, দেখ বিশ্ববাসী! এই পতাকার পিছনে প্রজ্জ্বলিত হচ্ছে লক্ষ শহীদের তাজা লাল রক্ত ।হাজারো মায়ের অশ্রুভরা হাহাকার।অগণিত নারীর সতিত্ব বিসর্জন।যাদের কে তোমরা সবাই বিরাঙ্গনা বলে ডাকো তাদের বুক ফাটানো আর্তনাদ।এটাই আমার দেশ ।আমার অহংকার ।আমার বাংলাদেশ।

আমরা আমাদের দেশ কে আমাদের করে পেতে চাই ।আমাদের দরকার এমন একজন নেতা যার বর্ননা দেওয়া আছে এমারসন এর "The American Scholar" ।আর আমাদের দরকার এমন সব জনগনের যাদেরকে খুঁজে পাওয়া যায় থরো এর "Civil Disobedience" । যার প্রভাবে জন্ম হয়েছিল নেলসন ম্যান্ডেলা ,মাহাথির মাহমুদ, লেলিন ,কামাল আতাতুর্ক অথবা মহত্তা গান্ধী ।হায় !আমাদের যদি এমন একটা স্কলার থাকতো !
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×