somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী দিবস ও কিছু অব্যাক্ত কথা

০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস।প্রত্যেক নারী দিবসে মাথায় একটা জিনিষ আসতে বাধ্য তা হল নারীরা কি সমাজে সঠিক ভাবে মূল্যায়িত হচ্ছে? তখনই আমরা হিসাব কষা শুরু করি কি পরিমান নারী প্রতিদিন নির্যাতনের স্বীকার হচ্ছে। আসলেই কি শুধু নারী নির্যাতনের মাধ্যমেই নারীরা অবমূল্যায়িত হয়? এর উত্তর হচ্ছে না।

যখন দেখি নারীরা পোশাক বাদ দিয়ে গাড়ির, ফার্নিচারের সামনে শো- পিস এর মতো মডেল হিসেবে দাড়িয়ে আছে তখন মনে হয় নারীরা অবমূল্যায়িত হচ্ছে।

যখন দেখি ফেয়ার এন্ড লাভলির অ্যাডে দেখায় ফর্সা হওয়ার জন্য কেউ চাকরি পাচ্ছে আমার কাছে মনে হয় মেয়েরা তখন অবমূল্যায়িত হচ্ছে।

যখন দেখি বাসে মেয়েদের জন্য আলাদা সিট দিয়ে তাকে বোঝানো হয় তুমি দুর্বল তাই তোমার জন্য বিশেষ ব্যাবস্থা আমার তখন মনে হয় মেয়েরা অবমূল্যায়িত হচ্ছে।

যখন দেখি তথাকথিত শিক্ষিতরা এখনও পাত্রী দেখার নাম করে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় আমার মনে হয় তখন মেয়েরা অবমূল্যায়িত হয়।

যখন চাকরীর বাজারে তথাকথিত স্মার্ট মেয়েরা শুধু নিজের রূপের কারনে মেধাবী কাউকে পিছনে ফেলায় আমার তখন মনে হয় মেয়েরা অবমূল্যায়িত হচ্ছে।

যখন নামধারী শিক্ষকরা তাদের সমশিক্ষাবণ্টন নীতি ভুলে সুন্দরী ছাত্রীকে বিশেষ খাতির করে আমার মনে হয় তখন মেয়েরা অবমূল্যায়িত হচ্ছে।

নারী নির্যাতনের জন্য কঠোর আইন আছে যা সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু এইযে বিভিন্ন ভাবে মেয়েরা অবমূল্যায়িত হচ্ছে তা রোধে কোন আইন নাই যা দুঃখজনক।

আসলে মানুষকে যখন তার মেধা বা গুন বাদ দিয়ে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করা হয় তখন আসলে তাকে অপমান করা হয়। যা এখন আমাদের সমাজে সচারচর দেখা যাচ্ছে। মেয়েরা যে কোনমতেই পন্য নয়, তা নিজেদের আচার, আচরন আর পোশাকের মাধ্যমে মেয়েদেরই প্রমান করতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×