somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনজাগরন না আপনারা নিজেরাই দায়ী

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখা যাইতেছে সিটি করপোরেশনের নির্বাচনে পরাজয়ের জন্য অনেক আওয়ামীলিগার আক্টিভিস্টই গণজাগরণকে কাঠগড়ায় দাড় করাইতেছে। তারা বলতেছে গনজাগরনের কারনেই হেফাজতের সৃষ্টি আর হেফাজতের কারনেই নাকি আওয়ামীলীগের পরাজয়। হেফাজত নাকি পাবলিককে গেলাইতে পারছে আওয়ামীলিগ ধর্মবিরোধী। এইসব দেখে আমার আগের কথা মনে পইরা গেলো, আমি আগেই বলছিলাম গণজাগরন শত্রু-মিত্র প্রকাশ্য করবে, আমাদের দেশের ক্ষত কত গভীর হয়েছে তা প্রমান হয়ে যাবে।
আপনারা বুঝাইতেছেন শাহাবাগের কতিপয় নাস্তিকের কারনে আজকে আওয়ামীলিগকে ধর্ম বিরোধী হিসেবে প্রমান করতে পেরেছে হেফাজত , বিএনপি, জামাত। আপনারা মনে হয় ভুইলা গেছেন যে, মুসলিম লীগ থেকে আলাদা হওয়ার পর থেকেই এই অপবাদ আওয়ামীলীগের পিছে পিছে ঘুরছে। ৫৪, ৭০ এর নির্বাচনে কিন্তু এই অপবাদ কাজে লাগে নাই কারন বঙ্গবন্ধু বাংলার মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম হইছিলো। তৎকালীন আওয়ামী নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের লক্ষ্যের কথা, তারা এইসব অপবাদের জবাব দিতে সক্ষম হয়েছে। সদ্য স্বাধীন দেশের ৭৩ এর নির্বাচনে হয়তো এই ঝক্কি ঝামেলা পোহাইতে হয় নাই কিন্তু আপনারা কি ভূলে গেছেন ৯৬ এর নির্বাচনের কথা। ধর্ম ব্যাবসায়ীদের অপপ্রচারের কথা কি ভূলে গেছেন? সেইসব অপপ্রচার কোন কাজে আসে নাই কেন জানেন কারন ৯৬ এ আওয়ামী লীগের মাধ্যমে এই দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এবং অসাম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী লোকজন স্বপ্ন দেখেছিলো।

২০০৮ এও কি কম অপপ্রচার চালানো হয়েছিলো কিন্তু তাতে কি কোন কাজ হয়েছে? হয় নাই । তাই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য, সাম্প্রদায়িক হামলা থেকে দেশকে মুক্ত করার জন্য, জঙ্গি দের ধ্বংস করার জন্য এবং সাধীনতা বিরোধীদের বিচারের জন্য জনগন আওয়ামীলীগকে ভোট দিয়েছিলো। এখন আপনারা বলেন, দেশে কি দুর্নীতি হয় নাই এই ৪ বছর? দেশের সংখ্যালঘু কি নিরাপদ ছিল এই ৪ বছর? কোন স্বাধীনতা বিরোধীর কি শাস্তি কার্যকর হয়েছে এখন পর্যন্ত? উত্তর হল না। আমি বলবো না আওয়ামীলীগ ভালো কিছুই করে নাই কিন্তু সাধারন মানুষের কাছে তাদের সফলতার কথা নিয়ে নেতা কর্মীরা কি গনসংযোগ করেছে? আজ রাস্তাঘাটে সব জায়গায় সরকারের বদনাম কিন্তু সেইটা প্রটেস্ট করার জন্য নেতা কর্মীদের তৈরি করতে হয় তা কি করতে পেরেছে আওয়ামী কেন্দ্রীয় নেতারা। দোষটা আওয়ামীলিগের, গনজাগরনের না।
যদি আওয়ামীলিগকে ভালোবাসেন, যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তবে শুইনা রাখেন গনজাগরনের কারনেই আজ দেশের প্রায় সকল ধর্ম ব্যাবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে। পারলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ভন্ডদের বিরুদ্ধে সংগ্রাম করুন নতুবা চুপ থাকুন। নিজের দোষ অন্যের কান্ধে দেওয়া কাপুরুষের লক্ষন , কথাটা মাথায় রাইখেন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×