বিএনপির প্রস্তাব : ১৯৯৬ এবং ২০০১ এর
তত্ত্বাবধায়ক সরকার থেকে ৫ জন, ৫ জন
করে আওয়ামীলীগ এবং বিএনপির মনোনীত
ব্যাক্তি দ্বারা অন্তর্বর্তী সরকার গঠন।
এমন অদ্ভুত প্রস্তাব এর আগে কেউ
শুনছে নাকি সন্দেহ।
আমি নিজে তত্ত্বাবধায়কের পক্ষে না কারন
এটা সংবিধান এর সাথে সাংঘর্ষিক। তত্ত্বাবধায়ক
সরকার থেকে একদিন আমাদের সরে আসতেই হতো।
এবং সেইটা যতই তাড়াতাড়ি হতো তা গণতন্ত্রের
জন্য মংগলকর হতো। শেখ হাসিনা তত্ত্বাবধায়কের
বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে দেশকে গনতন্ত্রের
পথে একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। সেই
সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্রস্তাব
দিয়েছেন তা হলো ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ
মেয়াদি, সাংবিধানিক, শান্তিপূর্ণ সমাধান।
কিন্তু বিএনপির দেওয়া প্রস্তাবে যেই সব
সমস্যা সামনে দেখা দিবে তা নিচে দিলাম :-
১. অনির্বাচিত সরকার।
২. অগণতান্ত্রিক ব্যাবস্থা।
৩. সংবিধানের সাথে সাংঘর্ষিক।
৪. সল্পস্থায়ী সমাধান।
৫. এই প্রস্তাব মেনে নিলে ৫ বছর পর এই
দেশকে নির্বাচনকালীন সরকার নিয়ে আবার
রাজনৈতিক অচলাবস্থার ভিতর পরতে হবে,
যা দেশের অর্থনীতি এবং স্থিতিশীলতার জন্য
মারাত্বক ক্ষতিকর হবে।
সর্বোপরি এই প্রস্তাব কোন স্থায়ী সমাধান না।
সাধারণ জনগণ এমন এক সাংবিধানিক
এবং গনতান্ত্রিক ব্যাবস্থা চায় যার
ফলে দেশকে যেনো নির্বাচনের পূর্বে কোন
অচলাবস্থায় পরতে না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


