somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাবি তাদের একটাই======== যুদ্ধাপরাধীর মুক্তি

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি জামাত আলোচনার বদলে সংঘাতের পথ মাড়াচ্ছে। এর কারন একটাই তারা দেশকে এমনতর অস্থিতিশীল করতে চায় যাতে বিনা বাধায় যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া যায়। এখন তাদের একমাত্র লক্ষ্য যুদ্ধাপরাধীদের মুক্ত করা আর কিছু না। এই জন্য যদি পুরো দেশকে পঙ্গুও করে দিতে হয় তারা তা করতে প্রস্তুত আছে।

আসুন আমরা ফিরে যাই জিয়ার আমলে, সেইসময় যুদ্ধাপরাধীদের চলমান বিচারপ্রক্রিয়াকে স্তব্ধ করে দিয়েছিলেন জিয়া, মসনদে বসেই তিনি 'দালাল আদেশ' বাতিল করেন, রাজাকারদের বিচারে গঠিত ট্রাইবুনালগুলো বন্ধ করে দেন, বিচারাধীন ৩৪,০০০ যুদ্ধাপরাধীদের নিঃশর্ত মুক্তি দেন। তার আগে কি কি ঘটেছিলো আপনাদের মনে আছে? তৎকালীন সময়ে যুদ্ধাপরাধীদের মুক্ত এবং বাংলাদেশে পুনরায় স্বাধীনতাবিরোধীদের অনুপ্রবেশ ঘটানোর জন্য বাংলাদেশের স্থিতিশীলতা সম্পূর্ণরুপে নস্ট করা হইছিলো। দেশকে অশান্ত রাখার সুবিধা হলো তখন মানুষ নিজেকে নিয়ে ব্যাস্ত থাকে আর তাদের মনযোগ সম্পূর্ণ নিজেদের দিকে নিবদ্ধ থাকে আর এই সুযোগে বিপথগামীরা সহজেই নিজেদের উদ্দ্যেশ্য হাসিল করে ফেলে। ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর হত্যাকান্ড থেকে শুরু করে জিয়ার ক্ষমতা নেওয়ার পুরোটা সময়ই ছিলো দেশ চরম মাত্রার অশান্ত। স্বাধীনতার পর থেকেই একটা গোষ্ঠী সবসময়ই তৎপর ছিলো দেশে আবার স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করার জন্য। জিয়ার আমলে যখন এই দেশে ৭৫২ দণ্ডিত যুদ্ধাপরাধী সহ ৩৪০০০ জন যুদ্ধাপরাধী মুক্তি পেলো এবং বাংলাদেশে স্বাধীনতা বিরোধী সংঘটন জামাত(গোলাম আযমের দেশে অনুপ্রবেশ সহ) রাজনীতি করার অনুমতি পেলো তখন ওই গোষ্ঠীর প্রাথমিক যাত্রা শুরু হয়েছিলো। ওই গোষ্ঠী সাফল্যের শিখরে পৌঁছাইছিলো যখন ২০০১ থেকে ২০০৬ মৌসুমে বাংলাদেশের কুখ্যাত রাজাকার নিজামী এবং মুজাহিদ বাংলাদেশের পতাকাবাহী গাড়ি পেলো। আপনি হয়তো চোখের জল ফেলেন নাই কিন্তু বিশ্বাস করেন জাতীয় পতাকার এমনতর অপমানে বহু মানুষ চোখের জল ফেলাইছে এবং বহু মানুষ এর হৃদয়ে রক্তক্ষরন হইছে।

আপনি বিশ্বাস করেন আর নাই করেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্তে ওই গোষ্ঠীর চুড়ান্ত ধ্বংস ঘটতে ছিলো। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ যুদ্ধাপরাধীর বিচার এই বাংলাদেশের মাটিতে আবার শুরু হইছে শেখ হাসিনার হাত ধরেই। এবং বাংলাদেশের মাটি থেকে এই স্বাধীনতা বিরোধীদের বের হওয়ার পথ তৈরি হচ্ছিলো তার হাত ধরেই।

ঠিক তক্ষুনি বাংলাদেশে আবার সেই দৃশ্যপটের অবতারনা হয়েছে। শুধু জিয়ার বদলে এখন বেগম জিয়া। বেগম জিয়া সংলাপের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন তারা সংঘাতের পথ তৈরি করলেন। সে হরতালের নামে দেশে নৈরাজ্য কায়েম করার জন্য জামাত শিবিরকে সুযোগ করে দিলেন। মনে রাইখেন তাদের লক্ষ্য এখন একটাই আর তা হলো যে কোন উপায়ে যুদ্ধাপরাধীদের মুক্ত করা এবং দেশে আবার যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করা।
যদি এমন হয় জিয়াউর রহমানের সময়ের মত মানুষ শুধু কস্ট বুকে চেপে সয়ে যাবে না এইবার। এইবার যুদ্ধাপরাধীদের মুক্ত করার কোন চেস্টা করা হলে লাখো তরুন আত্বঘাতী হবে।

বেগম জিয়া খুব সাবধানে, আচলের তলে রাজাকার পালার ফল এবার আর আগের মতো সুখকর নাও হতে পারে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×