somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হজ করলেন ইসলামবিদ্বেষী ছায়াছবি ‘ফিতনা’র পরিচালক

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময়ের ইসলাম-বিদ্বেষী ডাচ নেতা ও ইসলাম-বিদ্বেষী ছায়াছবি ‘ফিতনা’র নির্মাতা আর্নোড ভ্যান দুর্ন কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণের পর এবার হজ করলেন।
নেদারল্যান্ডসের উইল্ডার্স ফ্রিডম পার্টির সাবেক সদস্য দুর্ন বলেছেন, সম্প্রতি শেষ হওয়া হজ পালনের সময় তিনি প্রশান্তি অনুভব করেছেন। তিনি বলেছেন, ‘আমি নিজেকে খুঁজে পেয়েছি এই বিশ্বাসীদের (হাজীদের) হৃদয়ে।’
‘আমি আশা করি, তওবার পর অনুতাপে ঝরে পড়া আমার চোখের পানি আমার সব গোনাহ ধুয়ে ফেলবে’— দুর্ন যখন এই আশাবাদী মন্তব্য করছিলেন তখন তার চোখ বেয়ে ঝরে পড়ছিল অশ্রু। ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশোনার পর চলতি বছরের গোড়ার দিকেই দুর্ন এই ধর্ম গ্রহণ করেন।
উগ্র ফ্রিডম পার্টির সাবেক এই সদস্যসহ আরও কয়েকজন দলীয় নেতা ফিতনা নামক ছায়াছবি নির্মাণে সহায়তা জুগিয়েছিলেন। এই ছায়াছবিতে বিশ্বনবী (সা.) ও ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়া হয়েছে এবং ইসলাম ও কোরআনকে সহিংসতার সঙ্গে জড়ানো হয়েছে। এ ছায়াছবি নিয়ে মুসলমানরা ব্যাপক প্রতিবাদ করায় দুর্ন ইসলাম ও বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে ব্যাপক পড়াশোনা শুরু করেন এবং এ ধর্মের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। তিনি আরও বলেন, বিশ্বনবীর (সা.) ব্যক্তিত্ব ও ইসলামের সঠিক চিত্র যথাযথভাবে তুলে ধরার জন্য একটি ছায়াছবিও নির্মাণ করবেন তিনি। দুর্ন বলেছেন, হজে আসার পর তিনি জীবনের শ্রেষ্ঠ দিনগুলো কাটিয়েছেন। বিশ্বনবীর (সা.) পবিত্র মাজার অধ্যুষিত মদিনা নগরীতে আরও বেশি সময় থাকার আশা ব্যক্ত করে দুর্ন বলেছেন, হজ শেষে এই পবিত্র শহরে ফিরে যাওয়ার দৃঢ় সঙ্কল্প রয়েছে তার। নেদারল্যান্ডসের ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে ১০ লাখ মুসলমান রয়েছে। তবে তাদের বেশিরভাগই হলেন তুর্কি ও মরোক্কোর মুসলিম বংশোদ্ভূত নাগরিক। গত কয়েক বছরে খাস ডাচ মুসলমানের সংখ্যা ১২ হাজার থেকে বেড়ে প্রায় ১৫ হাজার হয়েছে। ফিতনা ছায়াছবিতে ভূমিকা রাখার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এই পাপ মোচনের জন্য আমি পবিত্র স্থানগুলোতে এসেছি। ‘নবীজির কবরের সামনে দাঁড়িয়ে আমি লজ্জা অনুভব করছি।
আমি আমার সেই মারাত্মক ভুলের কথা স্মরণ করেছি যে ভুল আমি করেছিলাম সেই ইসলাম-অবমাননাকর ছায়াছবি নির্মাণ করে।’—‘যোগ করেন অনুতপ্ত দুর্ন।
তিনি বলেন, ‘আমি আশা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন ও আমার তওবা কবুল করবেন।’
আর্নোড ভ্যান দুর্ন এর আগেও পবিত্র মক্কা ও মদিনা সফর করেছেন। পবিত্র মদিনায় উপস্থিত হতে পেরে আনন্দ-অনুভূতির কথা তুলে ধরে টুইটারে কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। এক শিরোনামে দুর্ন লিখেছেন : ‘মদিনায় পবিত্র রওজায় প্রার্থনা।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×