ময়মনসিংহে গুলিবিদ্ধসহ ১০ যুবলীগ কর্মী ময়মনসিংহে গুলিবিদ্ধসহ ১০ যুবলীগ কর্মী । আজ শনিবার দুপুরে ঘটনা ঘটে ।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার শহরের আকুয়া মোড়লপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় সকল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আকুয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার ও যুবলীগ নেতা শাহিনুর আলম গ্রুপের মধ্যে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বেলা আড়াইটার দিকে আকুয়া মোড়লপাড়া এলাকায় আবারো দুই পক্ষ সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও অর্ধ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় বলে এলাকাবাসী জানায়। এতে মোস্তাফা নামে এক বালু শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ১০ জন। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি ফজলুল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্রমেই অশান্ত হয়ে উঠছে ময়মনসিংহ শহর। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যা নেমে এলেই শহরের আকুয়া, কাঁচারীঘাট ও স্টেশন রোড এলাকায় সরকার দলীয় দুই গ্রুপের সশস্ত্র মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাংচুর ও সংঘর্ষে আতংকে রয়েছে শহরবাসী।
ময়মনসিংহে গুলিবিদ্ধসহ ১০ যুবলীগ কর্মী
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।