ময়মনসিংহে টুক্কুরু স্টাফ রিপোর্টার :ময়মনসিংহে ধর্মমন্ত্রী বললেন,কাইলের মুরগি আইজই কয় টুক্কুরু ।ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটুর কঠোর সমালোচনা করে তাকে সতর্ক করেছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। তিনি বলেন, ‘আমি ১৯৫৮ সাল থেকে আওয়ামী লীগ করি। অথচ মিডিয়ায় আমার সঙ্গে টিটুকে আনা হয়। বলা হয় মন্ত্রী গ্রুপ আর টিটু গ্রুপ। টিটু’র সঙ্গে আমার নাম বেহেশতে গেলেও আমি লজ্জা পাই।’ মেয়র টিটু’র সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, নর্থবেঙ্গল, পশ্চিমবঙ্গ ঘুইরা আল্লাহ তাগোরে ময়মনসিংহে জাইগ্যা দিছে। এতো খুঁচাইন্নাযে। খুঁচাইলে অসুবিধা অইবো। পৌরসভা থেকে যেসব জমি বিক্রি হইছে সব ধরাইয়া দিমু। আমি ৫ বছর কিছু বলি নাই। জনগণ ও পৌরসভার পক্ষে বলেছি। পত্র-পত্রিকায় পয়সা দিয়া মেয়র গ্রুপ, মন্ত্রী গ্রুপ লিখাইছে।’ ধর্মমন্ত্রী বলেন, কাইলের মুরগি আইজই কয় টুক্কুরু। সামনে পৌরসভা নির্বাচনে আল্লাহ আমাকে বাঁচাইয়্যা রাখলে মেয়র টিটু কি কি কেলেঙ্কারী করছে, জমি বিক্রি করছে তার হিসাব আপনারা পাবেন।’ গত শুক্রবার রাত সোয়া ৮টায় শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মহান মে দিবস উপলক্ষ্যে জেলা শ্রমিক লীগ আয়োজিত জনসভায় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ক্ষোভ ঝেরে এসব কথা বলেন। জেলা শ্রমিক লীগ সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আহসান মোহাম্মদ আজাদ, রেজাউল হাসান বাবু প্রমুখ। দলীয় সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে এখন দু’পক্ষের প্রকাশ্য মহড়া, হামলা-ভাঙচুর নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহ যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যকার বিবাদমান সাপে-নেউলে সম্পর্ক চরম আকার ধারন করায় সর্বমহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। গত শনিবার দুপুরে শহরতলী আকুয়া মোড়লপাড়া এলাকায় মেয়র পক্ষের যুবলীগ নেতা শাহীনুর রহমানের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহীনুরের অনুসারী মোস্তফা নামের একজন গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আওয়ামী লীগের প্রভাবশালী রাজনীতিক ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান প্রথমবারের মতো পৌর মেয়র ইকরামুল হক টিটুকে নিয়ে প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে তুলোধুনো করে বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বিদেশ থাকায় মন্ত্রীর বক্তব্যের বিষয়ে তার মন্তব্য জানা যায়নি। এ বিষয়ে মেয়র পক্ষের নেতা হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম বলেন, ‘না জেনে, না বুঝে কোন মন্তব্য করা যাবে না।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।