somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়ের সাথে জীবনের ভাবনা ৬

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি করা উচিত কিছু বুঝে উঠতে পারছিনা, একসময় মনে হয় সময়ের উপর ছেড়ে দেই দেখি কি হয়, আবার মনে হয় এ্তো তাড়াতাড়ি হেরে যাবো, আমার সময় কে আমি নিজে তৈরী করবো, আমি যেভাবে বলবো সেভাবেই হবে, কিন্তু হতাশ হয়ে পড়ি যখন দেখি সবকিছূ আমি বললেই বা জোড় দিয়ে চাইলেও হবে না, যেখানে আমার ক্ষমতা শেষ হয়ে যায় তার পর অপেক্ষা ছাড়া আর কিছুই করার থাকে না, এখানেই আমার অক্ষমতা বড় হয়ে চোখে বাজে, নিজেকে তুচ্ছ মনে হয়, তখন মনে হয় ইশ্বর বলে কিছু আছে, তিনি চাইলেই এটা হবে, না চাইলে হবে না, কিন্তু মনে প্রানে এই অক্ষমতাকে ঘৃনা করি, যদি চেষ্টা করি ইশ্বর দিবে না কেনো, তার না দেয়ার ইচ্ছেটা হবে না কেনো, তার কি কোন লাভ আছে আমাকে বঞ্চিত করে। সবাই তখন বলে সামনে হয়তো ভালো কিছু আছে, এই ভালো থাকার মুলোটাই চোখের সামনে ঝুলতে থাকে বা ঝুলাতে থাকে, েএই অক্ষমতার মুলোটাকে নিয়ে আমি ক্লান্ত, বড় ক্লান্ত, জীবনের সাথে যত জড়িয়ে পড়ছি ততই জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি, সুখ যেমন আছে তেমনি আছে চরম অনিশ্চয়তা হতাশা, অপেক্ষা, ভালো থাকার স্বপ্ন। অনেক সময় নিয়তির উপর বিশ্বাস করতে চাই না, ভাগ্য তো আমার হাতে, আমি যেভাবে তৈরী করবো সেভাবেই হবে, কিন্তু কিছু কপালে লেখা থাকলেই হয় বলে মনে হয়, এই লিখে থাকার বিষয়টিকে আমি মানতে পারি না, বাস্তবতা আমাকে মানতে বলে, মানতে বাধ্য করে, মাঝে মাঝে মনে হয় আমি সেভাবে চেষ্টা করিনি তাই পাইনি, কিন্তু এই চেষ্টার সীমানা কি? এই পর্যন্ত করলে আমি পর্যাপ্ত চেষ্টা করেছি বলে মনে হবে। কোন সীমা নেই আমি জানি, কারন সামনে ঐ যে মুলো টা ঝুলে আছে। যাকে অন্যভাবে বললে বলা যেতে পারে আগামী দিনের ভালো থাকার স্বপ্ন।
মানুষকে বেচে থাকার জন্য এই স্বপ্ন বড় জরুরী না থাকলে হয় মরতে হবে, না হলে স্বপ্ন দেখতে নিজেকে বাধ্য করতে হবে। এছাড়া বিকল্প এখন দেখছিনা,বিকল্প নিয়ে ভাবতেও ইচ্ছে করে না, যদি ভবিষ্যত জানতে পারতাম, ইশ্বর কতো অক্ষমতা দিয়ে মানুষকে তৈরী করেছেন, নিজের ভবিষ্যত জানে না, নিজের বেচে থাকার সময়টা জানে না, নিজের কি কি ক্ষমতা আছে বা নেই তারও স্পষ্ট ধারনাও নেই। কিন্তু মানুষ নিজেকে নিয়ে কত ব্যস্ত, কত স্বপ্ন দেখে, কত কিছু করার পরিকল্পনা করে, মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি নিজের এসব অক্ষমতার কথা মনে করে জীবনের প্রতি আগ্রহ পাই না, যা হবার হবে, ছেড়ে দাও সময়ের পথে দেখো কতদুর চলতে পারো, কিন্তু নিজেকে একটু ভালো রাখার জন্য এই সময়ের সাথে চলতে পরিকল্পনা নিতে ইচ্ছে হয়। এই দুরকম অনুভূতির দ্বন্ধ নিয়ে এগিয়ে যাচ্ছে আমার জীবন। জানি না সঠিক পথে আছি কিনা ......................


September 17, 2013 at 2:21pm
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×