somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইদ, বাড়ি যাওয়া, জীবনের ভাবনা

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদ আসলেই আমার মনটা খারাপ হয়ে যায়, কারন এই দুই ইদ ছাড়া আমার বাড়ি যাওয়া হয় না, যখন বাড়ি যাই তখন জীবনের হিসেবটা মিলাতে শুরু করি, গত পাচ বছর ধরেই আমি এই হিসেবটা করে যাচ্ছি, আর হিসেবটা বড় কস্ট দেয়- হিসেবটা সহজ কিন্তু ফলাফলটা বড় কস্টদায়ক, এই পাচ বছর ধরে প্রতিবার ভাবি পরেরটা ইদটা অন্যরকম হবে আমার জীবনের পরিবর্তন আসবে, কিন্তু কোন পরিবর্তন নেই, সেই আগের আমিই আছি, একই অবস্থান, একই স্তরে পড়ে আছি, পতন হলেও খুশি হতাম, কিন্তু উন্নতিও হচ্ছে না, খারাপ দিকটা হলো আমার অনেক চিন্তা, অনেক ভালো অভ্যাস হারাচ্ছি, এটাকে অধপতন বলা যায়, বলা যাওয়ার দরকার কি অধপতন হয়েছে। এই অবস্থানটা আমি মানতে পারি না, এই শুন্য পরিবর্তনের হার আমাকে নাড়িয়ে দেয়, তখন আর বাড়ি যাবার আনন্দটা উপভোগ করতে পারি না, বাড়িতে গেলে নিজেকে গুটিয়ে রাখি, চেনা মানুষের সাথে দেখা করতে ভালো লাগে না, তাই ইদটা আমার বাজে ভাবেই কাটে। একধরনের আইডেন্টটিটিতে ভুগি, জানি সময় এলেই সবই পরিবর্তন হয়ে যাবে। আসলে ধৈর্য ধরাটাও কঠিন ধৈয্যের বিষয়।
বাড়ি যাবার সাথে সাথে এই হিসেবটা যখনই সামনে আসে তখন ভাবি সাড়া বছর কি আমার জীবনের উন্নতির জন্য কিছুই করিনি, ফলাফল যখন শুণ্য দেখি তখন ভাবি কিছুই করা হয়নি। হয়তো প্লানে ভুল, হয়তো পরিশ্রমে দূর্বলতা, কোন একটা ভুল তো আছেই, প্রতিবার বাড়ি যাবার সময় মনের মধ্যে জোড় তাগিদ অনুভব করি, কিছু একটা করতে হবে, জীবনের উন্নতি করতেই হবে। কিন্তু গত পাচ বছর ধরে একই অনুভুতি নিয়ে পড়ে আছি, হতাশ হয়ে পড়ি, কিন্তু সাহস হারাই কেমন করে, এখনই যদি হাল ছেড়ে দেই তাহলে নিজেকে আর গুছিয়ে নিতে পারবোনা, তবুও নিজেকে ঘৃনা করি, কেনো আমি পারবোনা, কেনো আমার উন্নতি হবে না, আমারই কোথাও ঘাটতি আছে।
প্রতিবার ইদে বাড়ি গেলে পরিবারের প্রতি আমার দায়িত্বোধের ঘাটতিটা চোখে পড়ে, আমি একটু উদাসীন-পরিবারের ক্ষেত্রে, উদাসীন কি বলা যাবে তার থেকে বলা যেতে পারে পরিবারের কাজে অংশ গ্রহন কম, এটা পরিবারের ছোট সন্তান হওয়ার জন্য হতে পারে। তাই যখন বাড়ি যাই, বাড়ি থেকে ফিরি পরিবারে আমার কিছু দায়িত্ব আছে সেটা করবো বলে মনে প্রানে সংকল্প করি। ঢাকায় আসলে তার অনেকটাই ঘাটতি হয়ে যায়।
দিন দিন পরশ্রীকাতর হয়ে পড়ছি, অন্যের উন্নতি হলে নিজেরও কেনো উন্নতি হলো না এ নিয়ে হীনম্মন্যতায় ভুগি, এটা কি এভাবে প্রকাশ করা নৈতিক হবে, সবাই নিজের জীবনের উন্নতি চায় আমিও চাই। তাই বলে অন্যের ভালো আমি চাই না এমনতো না কিন্তু এই ভাবনাটা আমাকে কস্ট দেয়, কারন আমি ব্রড মাইন্ডের হতে পারলাম না কেনো, সবাই যার যার যোগ্যতায় উন্নতি করছে, আমার কোথাও ঘাটতি আছে তাই পিছিয়ে আছি। কিন্তু রাতে আমি ঘুমুতে পারিনা কেনো আমি পিছিয়ে থাকবো এই ভাবনায়, সাফল্য কেনো আসবেনা, অপেক্ষার জ্বালা খুব কঠিন। তবুও অপেক্ষা করছি।
দুর এই ছাইপাশ লিখে কি হবে, জীবনতো জীবনই, পরিবর্তন আসুক, এরপর না হয় কিছু লিখলাম। ব্যর্থ মানুষের কথা কারো জানার দরকার আছে কি?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×