somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দর্পন বিসর্জন সিনেমার রিভিউ

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দর্পন বিসর্জন, ইদুল ফিতরের সময় যমুনা ব্লকবাস্টারে বাদশা সিনেমা দেখতে গিয়ে এ সিনেমার পোস্টার দেখেছিলাম, একটু অবাক হয়েছিলাম প্রচারনা ছাড়া ইমপ্রেস এর মুভি মুক্তি পেলো, যাহোক হঠাৎ করে ইউটিউবে পেয়ে গেলাম, গতকাল রাতে দেখেছি, ছবির কাহীনি পল্লী কবি জসিম উদ্দিন এর ছোট গল্প আয়না থেকে নেয়া হয়েছে, মুল কাহীনি হলো, জেলে নুরা একদিন মাছ ধরতে গিয়ে তার জালে আয়না উঠে আসে, এর আগে সে কখনো আয়না দেখেনি, যখন নুরা আয়নার দিকে তাকায় তার নিজের প্রতিবিম্বকে তার বাবার ছবি মনে করে, নুরার বাবা অনেক আগে মারা গেছে, নুরা ভাবে এর মাধ্যেমে তার বাবা ফিরে এসেছে, নুরা তার বাবাকে আর হারাতে চায়না তাই ঘরের মধ্যে আয়নাটাকে লুকিয়ে রাখে, নুরা লুকিয়ে লুকিয়ে তার বাবার সাথে কথা বলে, এদিকে নুরার স্ত্রীর সন্দেহ হয়, তিনি মনে করেন তার স্বামী এখন আর আগের মতো ভালবাসে না, একদিন নুরার স্ত্রী লুকিয়ে রাখা আয়না দেখে, আয়নায় নিজের চেহারা দেখে মনে করে তার স্বামী আরেকটা বিয়ে করে এখানে লুকিয়ে রেখেছে, তিনি কান্নাকাটি শুরু করে নুরা যতই বলে এটা তার বাবা, অন্য দিকে নুরা স্ত্রী মনে করে এটা তার সতীন, পাড়ার লোকজন চলে আসে নুরার বোন তার নিজের চেহারা থেকে বলে- বিয়ে করলি একটা বুড়া মহিলারে, এরপর এলাকার চাচা আসলে তিনি তার নিজের চেহারা দেখে - নাউজুবিল্লাহ বলে কি করলি শেষ পর্যন্ত একজন পুরুষ মানুষরে বিয়ে করলি, সারা গ্রাম ছি ছি করতে থাকে নুরা পুরুষ মানুষরে বিয়ে করছে, শেষের দিকে যখন একসাথে কয়েকজন আয়নায় তাকায়, তখন একে অপরকে চিনতে পারে, তখন তাদের মনে হলো এটা আয়না যেখানে নিজের চেহারা দেখা যায়, এভাবে নুরা ও তার স্ত্রীর মধ্যে সর্ম্পক আবার তৈরী হয়, সিনেমা শেষ হয়।
নুরার স্ত্রীর ভুমিকায় অভিনয় করেছেন অপর্ণা সেন, নুরার ভুমিকায় অভিনয় করেছেন নবাগত আজাদ, তার অভিনয়ে অনেক প্রশ্ন রয়েছে, তাকে অনেক পরিশ্রম করতে হবে, যেমন আজাদের কন্ঠে আঞ্চলিক ডায়ালগ শ্রুতিমধুর লাগছিল না যতটা ভালো লাগছিল অপর্ণা সেনের।
এ ছবির সব থেকে ভালো লেগেছে গ্রাম বাংলার দৃশ্য, এসব দৃশ্য আসলেই চোখ আটকে থাকে পর্দায়, লোকেশন মুন্সিগঞ্জের জেলার বিভিন্ন স্থানের, জোসনা রাত, ধান ক্ষেত, পাট ক্ষেত, নদী, মেঘবর্তী আকাশ, কুমরোর হলুদ ফুল, নদীর ঢেউ, মাঝে মাঝে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই, সেই মেঠোপথ, নদীর পানিতে গোসল, ঘরের সামনে মাঠির উঠোন, বিভিন্ন সবজির মাচা। ড্রোন ক্যামেরার দৃশ্য সুন্দর লেগেছে।
কে কিরকম অভিনয় করলো তা আর বললাম না, এ সিনেমা মাঝারি মানের সিনেমা, তাই খুব বেশি বলার কিছু নাই। ডাবিঙ ও ভালো হয়নি, পুথি পাঠের সময় ডাবিং ভালো হয়নি বুঝা যাচ্ছিল। এ ছবির বলার মতো আছে চিত্র গ্রহন ও গান নিয়ে।
সিনেমা দেখতে গিয়ে প্রশ্ন জাগে মনে, এটা এমন যুগের কাহীনি যে গ্রামের লোক কোন দিন আয়না দেখে নাই কিন্তু সবচেয়ে হাসি পাইল, গ্রামের পুথি পাঠক চাচার চোখে আধুনিক ফ্রেমের চশমা, হা হা হা যারা চশমা চেনে তারা আয়না চেনে না এটা কিছু হইল, তারপর নুরার ঘর ঝকঝকে টিনের, জানালায় স্টিলের শিক, অপর্না সেনের গলায় কানে আধুনিক অলংকার, যাগো করে টিন আছে তারা আয়না চেনে না, টিনেও তো চেহারা রিফ্লেক্ট করে। পরিচালকের সেট নির্মানের দূর্বলতা চোখে পড়ে বিরক্ত হয়েছি। যাহোক পরিচালকের জন্য শুভ কামনা রইল। পরিচালনা করছেন সুমন ধর
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×