somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তবতা

২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলার সংগে শেষ কথা হয় ৬ মাস আগে। বিশ্ববিদ্যালয় পাশ করে হন্যে হয়ে চাকরি খুজছিলাম ১ বছর ধরে। কিন্তু এই করোনার মাঝে বিশ্ব যেখানে থমকে গেছে, চাকরি তো কোন ছাড়। আমার নীলা অনেক ধৈর্য্য ধরেছে। ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে, গুণধর পাত্রের অভাব তার হবে না আমিও জানতাম। সেখানে সে শুধুমাত্র আমার জন্যে বসে থেকেছে এতটা দিন। ওকে গর্ব করে বলতাম, পাসটা শুধু একবার করে নেই, এরপর দেখো, চাকরি একটা জুটে যাবেই। আমার কথায় কোনদিন আপত্তি করে নি। ওর মনে আমিই ছিলাম সব, আমার কথাই শিরোধার্য। কি অসুখে, কি বিপদে, কি প্রয়োজনে- সব কিছুতেই আমিই ছিলাম তার একমাত্র ভরসার স্থল। রমনা পার্কে তার হাত ধরে হাঁটতে হাঁটতে দুজনে মিলে দেখতাম এক সুখের স্বপ্ন, লাল-নীল সংসার। যেই সংসারে বিপদ আসলে হাল ধরবো দুজনে, যত ঝাপ্টাই আসুক কোনদিন হাতটা ছাড়বো না। কি ছেলেমানুষই না ছিলাম। কোন শালা বলে জীবনটা প্রেমময়? জীবন হচ্ছে একটা মরুভূমি, প্রেমের কোন অস্তিত্ব এখানে পাওয়া যাবে না, সব মরীচিকা। সব শুধুই মোহ। চোখের কোণা দিয়ে যে জল গড়িয়ে পড়ছে, সেটাও এই মোহভঙ্গের ফসল।

এই যাহ। নীলার কথা বলছিলাম, কখন যে ফিলোসফিতে মোড় নিলাম খেয়ালই নেই। ১ বছরের ব্যর্থ প্রচেষ্টার পর যখন কোন চাকরি জুটলো না, তখন হঠাত করে নীলার বাবা আমাকে ফোন দেয়। তার একটাই অনুরোধ, আমি যেনো তার একমাত্র মেয়েকে মুক্তি দেই, তার জীবনটা নিয়ে যেনো আর না খেলি। মেয়ের জীবনটা অনেক রঙ্গিন। তার এক বন্ধুর ছেলে প্রস্তাব নিয়ে এসেছে, বিয়ের পর মেয়ে সিঙ্গাপুরে থাকবে। ওখানে তাদের নিজস্ব বাড়ি। মেয়ের আর কোনদিন দেশেই ফিরতে হবে না। আরো কত কি। সোজা কথায়, অনেক তো হলো বাবা, এবার বিদেয় হও। অতি দুঃখে নাকি মানুষের হাসি আসে, কথাটার প্রমাণ ওইদিন পেলাম। মলিন একটা হাসি ঠোঁটের কোনায় ঝুলে থাকলো। সারাটা জীবন পড়াশোনা করে আসলাম শিক্ষা আর সম্মানের আশায়, সারাটা জীবন বিশ্বাস করে এসেছি টাকাই সব কিছু নয়, শিক্ষাই মুক্তির পথ। আর আজ শিক্ষা মাথা কুটে মরছে, জিতে যাচ্ছে অর্থ-সহায়-সম্পত্তি।

ও হ্যাঁ। তিনি অবশ্য আমাকে বলেছিলেন নীলা এই বিয়েতে রাজি না। সে সারা জীবন আমার জন্যেই বসে থাকতে চায়। আমার যেদিন চাকরি হবে সেদিন আমার ঘরে এসে উঠবে। তার এই রঙ্গিন চশমার রঙ্গিন স্বপ্ন আমাকেই ভাঙ্গতে হবে। উনি ভাঙ্গলে নাকি নীলা কোনদিন তার দিকে আর মুখ তুলে তাকাবে না। আমি হয়তো পারতাম তার এই আদেশ না মেনে আমার মতো করে দিন কাটাতে। কিন্তু নীলাকে যে একটু বেশিই ভালোবাসি। আমার জীবনটা যাহয় হোক, সে যেনো জীবনে সুখী হয়।

২০২১ এর জানুয়ারী মাসে আমাদের ৫ বছরের সম্পর্কের ইতি টানলাম আমি। নীলার চোখ দিয়ে অঝড় ধারায় পানি পড়ছিলো। আমি ছিলাম একেবারে পাথর। শেষবারের মতো তার হাতটা ধরে তাকে রিকশায় তুলে দেই। রিকশা ছুটে যায় তার গন্তব্যের দিকে। সাথে নিয়ে যায় আমার ভালোবাসার একমাত্র মানুষটাকে।

অনেকেই বলেছে, সামনে আরো প্রেম আসবে, এসব যেনো ভুলে যাই, যেনো সামনে পা বাড়াই। আমি শুধুই হাসি। প্রেম যতই আসুক, সত্যিকার প্রেম একটাই। আজ আমার প্রেম আমার সঙ্গে নেই। সুখেই আছে সে আশা করি। ভালো থাকুক আমার ভালোবাসা। সুখে থাকুক আমার নীলা।

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২১ রাত ১২:২৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×