ইসলাম অনুসারে মানুষের শ্রেষ্ঠত্বের ভিত্তি
০৯ ই মার্চ, ২০১০ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে মানবজাতি! আমি তোমাদেরকে এক মানব ও মানবী থেকে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পর পরিচিত হও। প্রকৃতপক্ষে তোমাদের মাঝে ঐ ব্যক্তিই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি পরহেজগার/তাকওয়ার অধিকারী । (সুরা আল-হুজুরাত:১৩)
ইসলাম কখনোই বংশগত আভিজাত্য, শিক্ষা, মেধা, ধনসম্পদ ইত্যাদিকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে গ্রহণ করে না। ইসলামে শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো তাকওয়া বা খোদাভীতি। ইসলামের এই আভিজাত্যের দরজা সবার জন্য উন্মুক্ত। তা সে ছোট-বড়, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত যেই হোক না কেন। এই শ্রেষ্ঠত্ব যে কেউ অর্জন করতে পারে, এমনকি সমাজের সবচেয়ে কম মর্যাদাবিশিষ্ট মানুষটিও। এ ক্ষেত্রে বংশ, শিক্ষা, মেধা বা ধনসম্পদ কোন বাধা নয়। তাকওয়া বা খোদাভিতি মানে শুধু নামায,রোযা আর হজ্ব করা নয়। এর অর্থ হলো আল্লাহর ভয়ে ভীত হয়ে সকল মন্দ কাজ থেকে দুরে থাকা এবং জীবনের সকল ক্ষেত্রে সততাকে প্রাধান্য দেয়া। ঐ ব্যাক্তিই প্রকৃত তাকওয়ার অধিকারি যে ইসলামের মুল ৫ টি ভিত্তি যথাযথভাবে মেনে চলে এবং মানুষের অধিকার রক্ষা করে, হতে পারে তা পরিবার, সমাজ, রাষ্ট্র- অর্থাত জিবনের প্রত্যেক ক্ষেত্রে। যে কেউ চাইলেই নেপোলিয়ান বা আইনস্টাইন হতে পারে না কিংবা ভালো বংশে জন্মগ্রহণ করতে পারে না। কিন্তু ইসলামের এই শ্রেষ্ঠত্ব যে কেউ অর্জন করতে পারে। আর সকল মানুষ যে একই উৎস থেকে আগত এবং সবাই সমান এ আয়াতে তাও বলা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।
সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুন