somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মসাৎ করা সামগ্রীর মূল্যও দেবেন না বিএনপির সাবেক স্পিকার ও অন্যরা..

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংসদ সচিবালয়ের মালপত্র ফেরত দিতে অস্বীকৃতি জানানোর পর সেসবের নামমাত্র মূল্যও পরিশোধ করতে রাজি হচ্ছেন না জাতীয় সংসদের সাবেক ভিআইপিরা। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তা ফেরত না দেওয়ায় ওই সব সামগ্রীর নামমাত্র মূল্য নির্ধারণ করে তা পরিশোধের জন্য চিঠি পাঠানো হবে সংসদ সচিবালয় থেকে। সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও হুইপদের নিয়ে যাওয়া প্রতিটি ফ্রিজ ও খাটের মূল্য ধরা হয়েছে মাত্র দুই হাজার ১০০ টাকা। এ ছাড়া আলমারি দেড় হাজার, সোফা তিন হাজার ৬০০, টেলিভিশন সাত হাজার ১০০ এবং প্যাডেলস্ট্যান্ডের মূল্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এই মূল্য তালিকা চূড়ান্ত করা হয়। এর আগে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও সংসদের সাবেক ভিআইপিরা মালপত্র ফেরত না দেওয়ায় তাঁদের কাছ থেকে এসবের মূল্য আদায়ের সিদ্ধান্ত হয়।

সংসদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত মূল্য তালিকা স্পিকারের কাছে উত্থাপন করা হয়। স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ পুনর্বিবেচনার নির্দেশ দিলে সর্বশেষ তালিকায় ওই মূল্য নির্ধারণ করা হয়। মূল্য পরিশোধ না করলে ওই ভিআইপিদের বিরুদ্ধে সংসদ সচিবালয়ের মালপত্র আত্মসাতের অভিযোগে মামলা করার বিষয়েও আলোচনা হয় সংসদ কমিটির বৈঠকে।

এ বিষয়ে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ জানান, মালপত্র ফেরত চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সংসদ সচিবালয় থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো অনেকেই তা ফেরত দেননি। তাই সংসদীয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী মালপত্র ফেরত অথবা সমপরিমাণ টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা সংসদ কমিটি নির্ধারিত মূল্য পরিশোধে ব্যর্থ হবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সংসদের ভিআইপিদের সরকারি বাসভবনের জন্য সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগ থেকে প্রয়োজনীয় সব সামগ্রী দেওয়া হয়। বিগত সপ্তম ও অষ্টম সংসদেও বেশির ভাগ ভিআইপি সরকারি বাসার মালপত্র ফেরত না দিয়ে তা নিজের বাড়িতে নিয়ে গেছেন। টিভি, ফ্রিজ, কম্পিউটার, এসি থেকে শুরু করে জানালার পর্দা পর্যন্ত নিয়ে যান তাঁরা।

এ নিয়ে ২০০৯ সালের জুনে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি মালপত্রের একটি তালিকা তৈরি করে তা ফেরত চেয়ে কয়েক দফা তাগাদা দিলেও বেশির ভাগ সামগ্রী এখনো ফেরত পাওয়া যায়নি।

সংসদ সচিবালয়ের মালপত্র যাঁরা ফেরত দেননি তাঁদের মধ্যে আছেন অষ্টম সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,
সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং
সপ্তম সংসদের স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী।


এ ছাড়া সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনসহ সপ্তম ও অষ্টম সংসদের অধিকাংশ হুইপের বাসা থেকেও বিভিন্ন সামগ্রী ফেরত পাওয়া যায়নি।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের বেইলি রোডের সরকারি বাসা থেকে তিন টন ক্ষমতাসম্পন্ন একটি এবং দুই টন ক্ষমতাসম্পন্ন একটি এসি, একাধিক সোফাসেট, এক হাজার ভোল্টেজের স্টেবিলাইজার, বুক শেলফ, খাট, টেবিল, চেয়ার, ক্রোকারিজসহ শতাধিক জিনিস পাওয়া যায়নি। এ ছাড়া মাইক্রোইলেকট্রোনিকসের তৈরি এক হাজার ৫০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন আইপিএস জেনারেটরের পরিবর্তে নিক্সন কম্পানির কম দামি ৬০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন আইপিএস পাওয়া গেছে।

এক হাজার ভোল্টেজ ক্ষমতাসম্পন্ন স্টেবিলাইজারের পরিবর্তে দেওয়া হয়েছে ৫০০ ভোল্টেজের স্টেবিলাইজার। র‌্যাংগসের মাইক্রোওয়েভ ওভেনের পরিবর্তে মিয়াকো ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন ফেরত দিয়েছেন সাবেক স্পিকার।

এ বিষয়ে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কালের কণ্ঠকে জানান, দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বেশির ভাগ সামগ্রীই সংসদ সচিবালয়ে ফেরত দেওয়া হয়েছে। তবে নষ্ট হয়ে যাওয়ার কারণে ছোটখাটো কোনো কোনো জিনিস হয়তো ফেরত নাও দেওয়া হতে পারে।
তবে এই বক্তব্য মানতে রাজি নয় সংসদ সচিবালয়।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ জানান, মালপত্র ফেরত চেয়ে কয়েকবার চিঠি দেওয়া সত্ত্বেও সংসদের সাবেক ভিআইপিদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। বিশেষ করে যাঁরা চলতি সংসদে নির্বাচিত হননি তাঁরা বিষয়টিকে পাত্তাই দেননি। সর্বশেষ একজন মূল্য ফেরত দিতে চাওয়ায় মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে। স্পিকারের অনুমোদন নিয়ে ওই মূল্য চেয়ে আবারও চিঠি পাঠানো হবে। অন্তত কিছু মূল্য আদায়ের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে বলে তিনি জানান।

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সংসদের বাসা থেকে ফেরত না-পাওয়া জিনিসের তালিকায় রয়েছে- ৩৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, স্টিলের আলমারি, কম্পিউটার, মডেম, সিডি রাইটার, ইউপিএস (মাইক্রো-৬৫০ ভিএ), ইউপিএস (এক কেভিএ), স্ক্যানার (এইচপি স্ট্যানাজেট ৮২০০) দুটি, লেজার প্রিন্টার, নোটবুক কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন রোটেটিং গ্রিলসহ ধারণক্ষমতা সাত লিটার, ফটোকপি মেশিন, ভোল্টেজ স্টেবিলাইজার (১০০০ ভিএ) তিনটি, আইপিএস (জেনারেটর-১৫০০ ভিএ), তিন হাজার ৬০০ বর্গফুট পর্দা, একাধিক সোফাসেট, চেয়ার, টেবিলসহ ৫৬ ধরনের সামগ্রী। সুত্র
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×