somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির জীবনে ১/১১ কার কারণে?

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতির জীবনে ১/১১ নেমে এসেছিল তারেক জিয়ার কারণে। তিনি হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশে একটি বিকল্প সরকার প্রতিষ্ঠা করেছিলেন।

এই হাওয়া ভবনে বসে তিনি তাদের রাষ্ট্রপতি, বহুমুখী গুণের অধিকারি বি. চৌধুরীকে অসম্মানজনকভাবে ইমপিচ করিয়েছিলেন, তারপর পাপেট রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। হাওয়া ভবনের সিগন্যালে ইয়াজউদ্দিন সংবিধানের মুখে চুনকালি মেখে রাষ্ট্রপতির গদিতে বসেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন, যাতে আড়াই কোটি ভুয়া ভোটারের ভোট প্রয়োগ করে বিএনপি আবার ক্ষমতায় যেতে পারেন।

আর সামান্য একটু পেছনে তাকাই। ২০০১-এর নির্বাচনের পর মাহী বি. চৌধুরী অহংকার করে বলেছিলেন, ‘আমাদের যত মন্ত্রী আছে, আওয়ামী লীগের তত এমপিও নেই।’

এর পর পরই আওয়ামী লীগের নেতৃত্বে হাওয়া ভবন ঘেরাও করার লক্ষ্যে একটি মিছিল হয়েছিল। পুলিশ দুর্বল মিছিলটি ল-ভ- করে দিয়েছিল। তখন দুই রাজকুমার : তারেক-কোকো দু’ভাই হাওয়া ভবনের সবুজ চত্বরে আওয়ামী লীগের মিছিলকে ব্যঙ্গ করে ক্রিকেট খেলছিল। ঐ ধারালো ব্যঙ্গ বাঙালি জাতির বুকে আমূলবিদ্ধ হয়েছিল।

তারেক জিয়া যে নেতা হতে পারেননি তার দৃষ্টান্ত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রস্ফুটিত হয়েছিল। নেতাদের বিরুদ্ধে সত্য-মিথ্যা নানা অভিযোগ থাকে। তাদের জেলও খাটতে হয়। নির্যাতন হজম করতে হয়। তারেক জিয়ারা ক্ষমতায় এসে ড. মহীউদ্দীন খান আলমগীরের মতো নেতার পায়খানার রাস্তায় গরম পানি ঢেলে দিয়েছিলেন। ড. আলমগীর তবুও দৃঢ়কণ্ঠে বলেছিলেন, ‘পরাজিত হবার জন্য আমার জন্ম হয় নাই।’ না, ভোট নয়, নৈতিকতায়।

আর তারেক জিয়া দলের ‘সিনিয়র’, ‘যুগ্ম’, ‘মহা’ হয়ে কী করলেন? তত্ত্বাবধায়ক সরকারের বেদম পিটুনি আর নির্যাতন সহ্য করতে না পেরে মুচলেকা দিলেন তিনি আর রাজনীতি করবেন না। এই বুঝি নেতার বৈশিষ্ট্য? তার বাবা জিয়াউর রহমানও তেমন সাহসী লোক ছিলেন না। বলতে গেলে কর্নেল ফারুক ও কর্নেল তাহেরই তাকে ক্ষমতায় বসিয়েছে। ফারুকতো জিয়াকে ‘কাপুরুষ’ ও ‘সুবিধাবাদী’ বলেছে। জিয়া অপকৌশলে পটু ছিলেন। তার পরিবার-পরিজনের বৈশিষ্ট্যও তাই।

তারেকের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অনেক অভিযোগ আছে। গিয়াস উদ্দিন আল মামুন যার বন্ধু তিনি ধোয়া তুলসি পাতা হতে পারেন না। যারা রাজনীতির পক্ষপুটে বসে দুর্নীতি করে তাদের চিত্ত থাকে দুর্বল, তারা মুচলেকা দিতে দেরি করেন না।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে দুর্লঙ্ঘ বাধা সৃষ্টি করেছিল তত্ত্বাবধায়ক সরকার। সক্ষম হয়নি। মনের জোরে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে এসেছিলেন। আসুক তো তারেক জিয়া! দেখি, কত বড় ‘মহা,’ ‘সিনিয়র’ নেতা তিনি!
তারেক বিষয়ে আর বেশি কথা বলতে চাই না। সামান্যতম যোগ্যতার পরিচয় দিয়ে তিনি একটি বড় দলের সিনিয়র মোস্ট পদে অধিষ্ঠিত হননি। কথায় বলে, ‘সস্তার বস্তাও ভালো না।’ সস্তায় পদ পেয়েছেন বলে মর্যাদা না বুঝে তার অপব্যবহার করেছেন নানা অপকীর্তি করেছেন। একজন লেখক বলেছেন, “গাজীপুর শহরের ছায়াবীথি এলাকায় ১০ কাঠা জমির ওপর তিনতলাবিশিষ্ট একটি আকর্ষণীয় ভবন। যার নাম খোয়াব। কাগজপত্রে জায়গা ও ভবনের মালিক গিয়াস উদ্দিন আল মামুনের স্ত্রী হলেও তারেকের টাকায় মামুন এ ভবনটি তৈরি করেন। এ ভবন থেকে আহসান উল্লাহ মাস্টারকে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ভবনে তারেক মামুন প্রায় নিয়মিত যাতায়াত করতেন। সারারাত থেকে সকাল বেলা চলে আসতেন। সুন্দরী তরুণী, নায়িকা ও মডেল কন্যাদের প্রতি রাতেই যাতায়াত ছিল সেখানে। এলাকাবাসীদের ঠাট্টা করে বলতে শোনা যায়, তারেক রহমান সুন্দরী ললনা, নায়িকা-গায়িকা এবং মডেলদের নিয়ে রাতভর আমোদ-ফূর্তি করে জাতীয়তাবাদী আদর্শে মাতাল হয়ে খোয়াব দেখছেন।” (অধ্যাপক মাহবুবুর রহমান হাওয়াই দুর্নীতির বরপুত্র তারেক রহমান, জাতীয়তাবাদী প্রকাশন, ৪৪নং আজিমপুর রোড, ঢাকা, পৃ. ১২)।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×