somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরু হলো আওয়ামী লীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার!

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আওয়ামী লীগ নেতা বলে পার পায়নি মানবতাবিরোধী অপরাধী, মো. মোবারক হোসেন। প্রথমে বহিস্কার ও পরে অভিযোগ।


তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হয়েছে, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৩ ট্রাইব্যুনাল-১-এ তাঁর হাজিরার দিন ধার্য হয়েছিল।

তদন্তে তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, নির্যাতন, অপহরণ ও আটকের মোট পাঁচটি অভিযোগ পাওয়া গেছে।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল বুধবার বিকেলে তাদের বেইলি রোডের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায়। তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, মোবারক হোসেনের বিরুদ্ধে ৩৩ জনকে গণহত্যা, তিনজনকে হত্যা, দুজনকে অপহরণ করে আটক ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেওয়া হবে। তিনি বলেন, তদন্ত সংস্থা আশা করছে, আগামী মার্চের আগেই জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্ত শেষ করা যাবে।
তদন্ত সংস্থার সহসমন্বয়ক এম সানাউল হক বলেন, তদন্তে পাওয়া গেছে, মুক্তিযুদ্ধকালে আখাউড়ার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামের ৩৩ জনকে গণহত্যার সঙ্গে মোবারক হোসেন জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে শহীদ আশু রঞ্জন দেবকে ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী কালীবাড়ী রাজাকার ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের পর হত্যা, শহীদ আবদুল খালেককে ছাতিয়ান গ্রাম থেকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন ও হত্যা এবং শ্যামপুর গ্রামের দুজনকে অপহরণ ও আটকে রেখে নির্যাতনের পর একজনকে হত্যার অভিযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার খরমপুর গ্রামের এক ব্যক্তিকে অপহরণের পর আটকে রেখে হত্যার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। একাত্তরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।
তদন্তকারী কর্মকর্তা শ্যামল চৌধুরী বলেন, একাত্তরে মোবারক হোসেন ছিলেন স্থানীয় রাজাকার কমান্ডার। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি করা রাজাকারদের তালিকায় তাঁর নাম আছে। স্বাধীনতার পর তিনি জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের নেতা (রুকন) ছিলেন। জানা যায়, পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
আমাদের আখাউড়া প্রতিনিধি জানান, মোবারক হোসেন আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুই বছর আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
ব্রিফিংয়ে তদন্ত সংস্থা আরও জানায়, মোবারকের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামে। গত বছরের ১৬ জুলাই তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। তাঁর বিরুদ্ধে ২১ জনকে সাক্ষী করা হয়েছে। চারটি খণ্ডে ২৯৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে এই সাক্ষীদের জবানবন্দি ও ১৮২ পৃষ্ঠার বই-পত্র, পত্রিকা ও সরকারি নথি সংযুক্ত রয়েছে।
এক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, তদন্ত সংস্থায় এখনো ১১ জনের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন।
যেভাবে তদন্ত শুরু: ২০০৯ সালের ৩ মে আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মোবারক হাইকোর্টে জামিনের আবেদন করলে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। পরে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১১ সালের ১৯ অক্টোবর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। ওই আদালত জানান, মোবারকের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাঁকে জামিন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। পরে তাঁর আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেন। নয় মাস বিনা বিচারে আটক থাকায় ১৬ জুলাই ট্রাইব্যুনাল-১ মোবারককে দুই মাসের অন্তর্বর্তী জামিন দেন। ওই দিন তদন্ত সংস্থাকে মোবারকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরুর নির্দেশ দেন।

আপডেট
মোবারকের বিরুদ্ধে অভিযোগ দাখিল ১২ ফেব্রুয়ারি
যাযাদি রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের তারিখ আগামী ১২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ ও সাহিদুর রহমান জানান, মোবারকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তারা হাতে পেয়েছেন। প্রতিবেদন পর্যালোচনা করতে তাদের সময়ের দরকার। তারা আশা করছেন, দুই সপ্তাহের মধ্যে তারা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে পারবেন। মোবারকের উপস্থিতিতে তার আইনজীবী এস এম শাহজাহান জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানান। পরে আদালত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ান। পাঁচটি অভিযোগ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, নির্যাতন, অপহরণ ও আটকের মোট পাঁচটি অভিযোগ পাওয়া গেছে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল বুধবার বিকালে তাদের বেইলী রোডের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানায়। মোবারক হোসেন আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দুই বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ব্রিফিংয়ে তদন্ত সংস্থা আরো জানায়, মোবারকের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামে। গত বছরের ১৬ জুলাই তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে ২১ জনকে সাক্ষী করা হয়েছে। চারটি খ-ে ২৯৪পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে এ সাক্ষীদের জবানবন্দি ও ১৮২ পৃষ্ঠার বই-পত্র, পত্রিকা ও সরকারি নথি সংযুক্ত রয়েছে। যেভাবে তদন্ত শুরু : ২০০৯ সালের ৩ মে আবদুল খালেকের মেয়ে খোদেজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতে মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মোবারক হাইকোর্টে জামিনের আবেদন করলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। পরে তাকে নিম্নআদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১১ সালের ১৯ অক্টোবর মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান। ওই আদালত জানান, মোবারকের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাকে জামিন দেয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। পরে তার আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনাল-১-এ জামিনের আবেদন করেন। নয় মাস বিনা বিচারে আটক থাকায় ১৬ জুলাই ট্রাইব্যুনাল-১ মোবারককে দুই মাসের অন্তর্বর্তী জামিন দেন। ওই দিন তদন্ত সংস্থাকে মোবারকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরুর নির্দেশ দেন। পরে আরো দুই দফায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। ।

আওয়ামী লীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার আওয়ামী লীগই শুরু করল। বিরোধী দল কি এতটা উদারতা ও আইনের প্রতি শ্রদ্ধা দেখানো সত সাহস রাখে?
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×