somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী মিডিয়ার ধর্মপ্রচারক বাচ্চু রাজাকারের হাত থেকে বেঁচে যাওয়া খাদিজার কথা তারা জানে কি? আর যারা বেঁচতে পারেনি, তাদের কথা?

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় কিশোরী দুলি ছিলেন অসাধারণ সুন্দরী। হিন্দু পরিবারে বেড়ে ওঠা এ কিশোরীর দিকে হাত বাড়ায় বড়খারদিয়ার বাচ্চু রাজাকার। ১৯৭১ সালের কোনো এক দিন দুলি ও বিষ্টুকে তুলে নিয়ে যায় বাচ্চু রাজাকার ও তার সহযোগীরা। আটকে রাখা হয় বাচ্চু রাজাকারের বাড়ির একটি ঘরে। গভীর রাতে রাজাকাররা যখন অপারেশনে চলে যায়, তখন দুলি ও বিষ্টুকে উদ্ধার করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। বিষ্টু বাড়ি ফিরে গেলেও দুলি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে থেকে যান। মুক্তিযোদ্ধাদের খাবার তৈরি, অস্ত্র পাহারা, পাকিস্তানি সেনা ও রাজাকারদের খবরাখবর নেওয়ার কাজ করেন। একসময় দেশ স্বাধীন হলে দুলি বিয়ে করেন ছিরু শেখকে। ইসলাম ধর্ম গ্রহণ করে দুলি নাম বদলে রাখেন খাদিজা বেগম। কিন্তু ভাগ্যের কী নির্মমতা, স্বাধীনতার ৪১ বছর পরও মুক্তিযোদ্ধা সেই খাদিজাকে অন্যের কাছে হাত পাততে হয় একবেলা খাবারের জন্য। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে নিয়ে মানবেতর দিন কাটালেও সম্প্রতি তার বড় ছেলেকে সন্ত্রাসীরা হত্যা করার পর একেবারেই ভেঙে পড়েছেন। এক ছেলে সন্ত্রাসী হামলায় মারা যাওয়ার পর আরেক ছেলে সন্ত্রাসীদের ভয়ে এলাকাছাড়া। বৃহস্পতিবার এ প্রতিবেদকের সঙ্গে খাদিজার কথা হয়। খাদিজা বেগমের আরজি, 'বাবা, একটিবারের জন্য শেখের বেটির (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে আমারে দেহা করায়া দাও। আমার মনের কথাগুলান তারে কইয়া মরবার চাই।'

কীভাবে খারদিয়ার বাচ্চু রাজাকার তাকে তুলে নিয়ে যায় সেদিনের কথার বর্ণনা দিয়ে তিনি বলেন, 'যুদ্ধের সময় আমার দুই ভাই পালিয়ে পালিয়ে থাকে। বাবা নিপেন পাল ও মাকে নিয়ে আমরা থাকতাম যদুনন্দি ইউনিয়নের বড়খারদিয়া গ্রামে। একদিন আসর নামাজের আগে বাচ্চু রাজাকার ও সঙ্গীয় ১৫-২০ জন অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে আসে। তাদের দেখে আমার বাবা পালিয়ে যান। বাচ্চু রাজাকার আমাকে দেখেই সঙ্গীয় লোকজনকে বলে, ওকে নিয়ে চল। সে সময় আমার ও মায়ের কী কান্না। কিন্তু জোর করেই রাজাকারেরা আমাকে তুলে নিয়ে আসে। আসার আগে বাচ্চু বলে, ওকে আমি বিয়ে করব। এ সময় বাচ্চু রাজাকার বল্লভদী ইউনিয়ন থেকে খগেন করের মেয়ে লক্ষ্মীকেও ধরে আনে। আমাদের অনেক পথ হাঁটায়ে বাচ্চুর বাড়িতে নিয়ে রাখা হয়। গভীর রাতে দেখি আমাদের পাশের গ্রামের মুক্তিযোদ্ধা ছিরু শেখসহ ১০-১২ জন বাচ্চু রাজাকারের বাড়িতে। পরে তারা আমাদের উদ্ধার করে। এরপর লক্ষ্মী বাড়ি ফিরে গেলেও আমি যাইনি। সুত্র
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×