somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিহত দুই কর্মীর স্মরণে : চাঁদপুরে বিএনপির চাঁদের হাট ও রণসভা।

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিহত দুই কর্মীর স্মরণে চাঁদপুর জেলা বিএনপির চাঁদের হাট না রণসভা?



চাঁদপুরে নিহত দুই কর্মীর স্মরণে জেলা বিএনপি আয়োজিত শোকসভা দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হলো। গতকাল মঙ্গলবার শহরের হাসান আলী হাই স্কুল মাঠে এই ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে মাঠে স্থাপিত মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় দলের কয়েকজন নেতা লাঞ্ছিত হন। গোটা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ২০১২ সালের ২৯ জানুয়ারি গণমিছিলে গুলিতে নিহত দলের কর্মী আবুল ও লিমন ছৈয়ালের স্মরণে স্কুল মাঠে শোকসভার আয়োজন করে বিএনপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দুপুর ২টার দিকে সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্থানীয় বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ও জিএম ফজলুল হকের অনুসারীরা আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ সভা মঞ্চ ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষ আস্তে আস্তে বাড়তে থাকলে বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য না রেখেই দ্রুত মঞ্চ ত্যাগ করেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব বরকতউল্যা বুলু, লায়ন হারুনুর রশিদ ও রাশেদা বেগম হীরা এমপিসহ বেশ কয়েকজন প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন। এই খবরে শহরের মোড়ে মোড়ে দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া দিয়ে ও ১৭ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে শহরে থমেথমে অবস্থা বিরাজ করছে। রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সংঘর্ষে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে। কোনো মামলা না হলেও শহরের বিভিন্ন এলাকায় টহল ও ধরপাকড় চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×