somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Deal or Heal in Singapore?

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন সিঙ্গাপুরে। সেখানে আছেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সে দেশের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তারা দুজনেই। তবে বাংলাদেশের রাজনীতির এই দুই শীর্ষ ব্যক্তিত্ব সেখানে বৈঠক করবেনÑ এমন আলোচনা চলছে গত কয়েকদিন ধরেই। তাই দেশবাসীর দৃষ্টি এখন সিঙ্গাপুরে। সবার আগ্রহ খালেদা-এরশাদ বৈঠক নিয়ে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বৈঠকের খবর গুরুত্বের সঙ্গে নিয়েছেন সকল মহলই।
খালেদা জিয়া সিঙ্গাপুর গেছেন গত রোববার রাতে। ব্যক্তিগত একান্ত সচিব ছাড়াও পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন। আগামী ২৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। আর এরশাদ সিঙ্গাপুর গেছেন গত ১০ জুন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রওশন এরশাদ, ছেলে রাহাগির আলমাহি এরশাদ (সাদ) ও একান্ত সচিব খালেদ আখতার। আজ মঙ্গলবারই এরশাদের দেশে ফেরার কথা।
বিশ্লেষকদের মতে, খালেদা-এরশাদ স্বাস্থ্য পরীক্ষার কথা বললেও তাদের এবারের সিঙ্গাপুর মিশন রাজনৈতিক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই দুই শীর্ষ নেতা-নেত্রীর মধ্যে সেখানে একটি গোপন বৈঠক অনুষ্ঠানই মূল লক্ষ্য যদিও উভয় দলের পক্ষ থেকেই তা অস্বীকার করা হচ্ছে।
সদ্য অনুষ্ঠিত চার সিটি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপর্যয় আর বিরোধী দল বিএনপির বিশাল বিজয় রাজনীতির অনেক হিসেব-নিকেশই পাল্টে দিয়েছে। বিএনপি এখন চাঙা। ক্ষমতার স্বপ্ন দেখতে শুরু করেছেন দলটির নেতারা। জনমতের হাওয়া বিএনপির দিকে ঘুরে গেছে বলেই করেন তারা। কিন্তু বিএনপি নীতিনির্ধারকরা এ-ও জানেন, চার সিটিতে জয় পেলেই সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করা নিশ্চিত হয়ে যায় না। ক্ষমতার মসনদে বসতে হলে সিঁড়ির আরো কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। আর বিএনপির বিবেচনায় এরশাদও সে রকম একটি ধাপ।
এরশাদের জাতীয় পার্টি ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক। বিগত নির্বাচনে এই মহাজোট গঠন করেই বাজিমাত করেছিল আওয়ামী লীগ। বর্তমান প্রেক্ষাপটে তাই অনেকটা কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এরশাদ। তার দল যাকে সমর্থন দেবে সেই যাবে ক্ষমতায়Ñ এমন একটি সমীকরণ তৈরি হয়েছে দেশের নির্বাচনী রাজনীতিতে। চার সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দেয়নি জাতীয় পার্টি। খুলনায় দলটির একজন প্রার্থীও ছিলেন। এই বিষয়টিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জাতীয় পার্টির সক্রিয় সমর্থন থাকলে ফলাফল অন্যরকমও হতে পারতো বলে ধারণা অনেকেরই। স্বাভাবিক কারণেই বিএনপির লক্ষ্য জাতীয় পার্টিকে তাদের জোটে নেয়া। অন্তত মহাজোট ভাঙতে পারলেই ক্ষমতার পথ অনেক মসৃণ হয়ে যাবে বিএনপির জন্য।
এদিকে, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত স্বাধীনতাবিরোধী জামাতের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার জন্য ভেতরে-বাইরে চাপে আছে বিএনপি। কিন্তু দলটির নীতিনির্ধারকরা মনে করেন, জামাতকে ত্যাগ করলে আওয়ামী লীগের সঙ্গে তাদের ভোটের ভারসাম্য একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই জামাতকে যদি ছাড়তেই হয় সে ক্ষেত্রে জাতীয় পার্টিকে সঙ্গে পেলে ভোটের ভারসাম্য বিএনপির দিকেই হেলে পড়বে। আর এ লক্ষ্যেই এরশাদকে জোটে চায় বিএনপি।
আওয়ামী লীগ ছেড়ে বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে জাতীয় পার্টির কয়েকজন নেতাও অতি আগ্রহী বলে জানা গেছে। এরশাদের প্রথম স্ত্রী রওশন এই গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন। খালেদা জিয়ার সঙ্গে বরাবরই তার সুসম্পর্ক। এবারের সিঙ্গাপুর যাত্রায় এরশাদের সঙ্গী হয়েছেন রওশনও। শোনা যায়, সিঙ্গাপুরে খালেদা-এরশাদ সম্ভাব্য বৈঠকের আগে রওশন-খালেদা একটি মহড়া-বৈঠকও হয়ে গেছে। এতে জাতীয় পার্টির সঙ্গে মহাঐক্য জোট করে আগামীতে বিএনপি সরকার গঠন করলে ক্ষমতা ভাগাভাগির প্রাথমিক আলোচনাও হয়েছে। এর চূড়ান্ত আলোচনা হওয়ার কথা সিঙ্গাপুরে খালেদা-এরশাদ বৈঠকে।
প্রসঙ্গত, মহাজোট ক্ষমতায় আসার পর এরশাদকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে দলের কোনো কোনো নেতা প্রকাশ্যেই মন্তব্য করেছেন। এরশাদও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী নির্বাচনে এককভাবে অংশ নেবে তার দল। ইদানীং প্রায়ই সরকারের কঠোর সমালোচনা করতে দেখা যায় এরশাদকে। এ অবস্থায় সিঙ্গাপুরে খালেদা-এরশাদ বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। এমনকি আগামী নির্বাচনে এরশাদকে বিএনপি-জোটে দেখা গেলেও অবাক হবেন না তারা।
অবশ্য এমন সম্ভবনার কথা স্বীকার করছেন না বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে এরশাদ বা কারো সঙ্গে তার কোনো রাজনৈতিক বৈঠকের কর্মসূচি নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা জানান, তারা দুজনেই একই হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন। কাজেই সেখানে তাদের মধ্যে দেখা বা কথাবার্তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
অন্যদিকে জাতীয় পার্টির একাধিক নেতার সঙ্গে যোগযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তাদের কেউই। এ ব্যাপারে কথা বলতে এরশাদ নিষেধ করে দিয়েছেন বলে জানান তারা। অবশ্য দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, জাতীয় পার্টি এখনো মহাজোটের শরিক। তবে আগামী নির্বাচনে তারা মহাজোটে থাকবেন নাকি এককভাবে নির্বাচন করবেন অথবা অন্য কোনো জোটে যোগ দেবেন সেটা এরশাদই ঠিক করবেন।
সুত্র
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×