somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির একাধিক নেতার কাছে প্রায় হাজার কোটি টাকা বকেয়া ঋণ রয়েছে- প্রধানমন্ত্রী

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদা জিয়ার দুই ছেলে ও ভাই এবং বিএনপির সাবেক দুই মন্ত্রীসহ দলের একাধিক নেতার ১৫টি প্রতিষ্ঠানের কাছে প্রায় হাজার কোটি টাকা বকেয়া ঋণ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


প্রধানমন্ত্রী বলেন, “ড্যান্ডি ডায়িং লিমিটেড, খাম্বা লিমিটেড এবং গিয়াস উদ্দিন আল মামুনসহ বিএনপির কয়েকজন নেতার ১৫টি শিল্প প্রতিষ্ঠানের ৯৮০ কোটি দুই লাখ টাকা ব্যাংক ঋণ বকেয়া রয়েছে, যার একটি বিরাট অংশ হলো কুঋণ বা মন্দ ঋণ।”

এর মধ্যে সোনালী ব্যাংকে ড্যান্ডি ডায়িংয়ের বকেয়া ৪০ কোটি ১৪ লাখ টাকা, যার পুরোটাই মন্দ ঋণ।

ড্যান্ডি ডায়িংয়ের পরিচালকরা হলেন- খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো, ভাই প্রয়াত সাঈদ এস্কান্দার, তারেকের ব্যবসায়ীক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন, মোজাফফর আহমেদ এবং নাসরীন আহমেদ।



নিলোফার চৌধুরী মনি প্রধানমন্ত্রীর কাছে সরকারি ব্যাংকগুলোর কাছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বকেয়া সম্পর্কেও জানতে চান।
জবাবের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কাছে বিভিন্ন ব্যাংকের বকেয়া ঋণের তথ্য দেন।

শেখ হাসিনা জানান,


এবি ব্যাংকে গিয়াস উদ্দিন আল মামুনের প্রতিষ্ঠান প্রিকাস্ট লিমিটেডের বকেয়া ঋণ ১৩ কোটি ৭৬ লাখ টাকা। এরও পুরোটাই মন্দ ঋণ।
মামুনের আরেক প্রতিষ্ঠান খাম্বা লিমিটেডের কাছে জনতা ব্যাংকের পাওনা ২৯ কোটি ৫৩ লাখ টাকার পুরোটাই মন্দ ঋণ।
মামুনের ওয়ান স্পিনিং মিলের কাছে প্রাইম ব্যাংকের বকেয়া আট কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে ৬৫ লাখ টাকা বকেয়া আর বাকিটা মন্দ ঋণ।
একই কোম্পানির ওয়ান স্পিনিং মিলের কাছে সোনালী ব্যাংকের পাওনা ৫৯ কোটি ১৯ লাখ টাকা, যার পুরোটাই মন্দ ঋণ। জনতা ব্যাংকের কাছে ওয়ান স্পিনিংয়ের বকেয়া ২৪ কোটি ৪৫ লাখ টাকা।”
এ ছাড়া ওয়ান ডেনিম লিমিটেডের জনতা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লি., সাউথ ইস্ট এবং সিটি ব্যাংকের কাছে বকেয়া ১৭০ কোটি ৪০ লাখ। এরও পুরোটাই মন্দ ঋণ।


এম এ হাসেমের আম্বার কটন মিলের সোনালী ব্যাংকের কাছে বকেয়া ৩৭৬ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সন্দেহজনক ঋণ ৪৮ লাখ টাকা, বাকি ৩৭৬ কোটি ৪৭ লাখ টাকা বকেয়া ঋণ।


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রতিষ্ঠান বেঙ্গল ফেস অ্যান্ড ফ্রগলেসের কাছে সোনালী ব্যাংকের বকেয়া ঋণ পাঁচ কোটি ২৯ লাখ টাকা। প্রিয়িমার ব্যাংকের কাছে একই ব্যক্তির মিহির গার্মেন্টেসের বকেয়া ২২ লাখ টাকা। আমির খসরু মাহমুদ চৌধুরী আলফা পেকেজেস (বিডি লিমিটেডের) ঢাকা ব্যাংকের কাছে বকেয়া ঋণ ২৮ লাখ টাকা।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর হোটেল সারিনার ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের কাছে বকেয়া ঋণ ২৯ কোটি ৬৭ লাখ টাকা।


সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের প্রতিষ্ঠান প্যাসিফিক ইন্ডাস্ট্রিজের কাছে আইএফআইসি ব্যাংকের কাছে বকেয়া আট কোটি ১৬ লাখ টাকা। বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছে মোর্শেদ খানের নয়াপাড়া টি কোম্পানির বকেয়া ঋণ ৫৩ লাখ টাকা। প্যাসিফিক মটরসের কাছে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বকেয়া ঋণ ১২ কোটি ৭৮ লাখ টাকা।

প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারি ব্যাংকগুলোর (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) বকেয়া বাবদ ১৫ হাজার ১১৩ কোটি ৬১ লাখ টাকা পাওনা রয়েছে।”
সুত্র
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×