somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী ধন্যবাদ কিছু সত্য জানলাম আপনার কাছে..!

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধানমন্ত্রী ছেলে সজীব আহমেদ ওয়াজেদের স্ত্রী ইহুদি বলে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার বক্তব্য ধরে শেখ হাসিনা বলেন, “আমার ছেলের বউকে তারা ইহুদি বানিয়ে দিয়েছে। আমার ছেলের বউ ইহুদি নয়, সে খ্রিস্টান।
“ইহুদি অবশ্য কামাল সাহেবের (ড. কামাল হোসেন) মেয়ের জামাই। তারা বোধ হয় ওটা বলতে গিয়ে আমার ছেলের বউয়ের কথা বলেছে।”
গত ৫ মে হেফাজতে ইসলামকে ওঠানোর অভিযানে হত্যাকাণ্ড ঘটেছে বলে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “১ লাখ ২০ হাজার গুলি যদি ফোটানো হয়ে থাকে, প্রত্যেকটা বিল্ডিংয়ে তো গুলির দাগ থাকবে। আড়াই-তিন হাজার মানুষ মারলে ওই এলাকার কী অবস্থা হবে?
“ইসলামের নামে যে অসত্য কথা বলে আসছে ঘরে ঘরে। সারা বাংলাদেশে মহিলাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে- ভারত থেকে ট্রাক এসে লাশ নিয়ে গেছে। রুয়ান্ডার ভূমিকম্পের ছবি, জোন্স টাউনের ১৯৭৯ সালের ছবি।”
“গায়ে রঙ লাগিয়ে পড়ে ছিলো, পুলিশ গেলে ‘লাশ’ উঠে দৌড় মারলো,” ৫ মের ঘটনা বর্ণনা করে বলেন তিনি।
অভিন্ন নদীর পানি ভারত দিচ্ছে না বলে বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “পানি আমরা যথাযথ পাচ্ছি।”
টিপাইমুখ প্রকল্প নিয়ে তিনি বলেন, “এটা তো অনেক আগে শুরু হয়েছে। আপনারা কিছু বললেন না। এরশাদ সাহেব কিছু বললেন না। এটা নিয়ে আমাদের অর্থমন্ত্রী সিলেটে প্রথম আন্দোলন শুরু করে।
“বিএনপি তিন তিন বার ক্ষমতায় ছিলো, এরশাদ সাহেব ছিলো। কই তারা তো স্থল চুক্তি নিয়ে কথা বলেননি। ওনারা ক্ষমতায় থাকতে ভারত প্রীতি। বিরোধীদলে ভারত বিরোধিতা।”
ফেনীতে ভারতের কাছ থেকে ৪৫ একর জমি সরকার এনেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই কন্সটিটিউয়েন্সি কার? বিরোধীদলীয় নেত্রীর। আমরা তার জন্য ৪৫ একর জায়গা ভারত থেকে নিয়ে এসেছি।”
বিরোধী দলের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “পার্লামেন্টে বলেন আর যেখানে থাকেন, মানুষকে বিভ্রান্ত করবেন না। যুক্তিনির্ভর কথা বলবেন। অহেতুক বিভ্রান্তিকর কথা বলবেন না।”
সুত্র
বিএনপিকে উদ্দেশ্য করে গত জুন ১৬ প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, “আর কোনো অসাংবিধানিক কাউকে আনার চেষ্টা করবেন না। তাতে কারো লাভ হবে না, নির্বাচনই হবে না।”
ওই বক্তব্যের মাধ্যমে নির্বাচন না দেয়ার কথা শেখ হাসিনা বলেছেন বলে বিএনপি নেতাদের দাবি।
নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বুধবার বলেন, “তত্ত্বাবধায়ক আর ইলেকশন দেবে না- এই কথাটাই আমি বলেছি।
“এটা বিকৃত করে বলা হচ্ছে, আমি নাকি বলেছি যে আর ইলেকশনই হবে না।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রীকে রাজনীতি থেকে বিদায় করার যে ষড়যন্ত্র হয়েছিলো, সেই ধরনের চেষ্টা এখনো চলছে বলে বিএনপিকে সতর্ক করেন শেখ হাসিনা।
সুত্র
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৩ সকাল ৮:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×