somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চরম দারিদ্র্য হ্রাসের জন্য পুরস্কার ॥ মানুষ জানে কী?

২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাজেটের উত্তাপ মনে হয় গেছে। এখন আলোচিত হচ্ছে চারটি সিটি নির্বাচনের ফলাফল। এই ফলাফলের ব্যাখা যে যেভাবেই দিন না কেন, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ‘উন্নয়ন’ ‘উন্নয়ন’ বলে যে আমরা চিৎকার করি সাধারণ ভোটারের কাছে এর মূল্য কম। কিছুদিন আগে বরিশাল শহরে গিয়েছিলাম। শহরটি আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে। রাজশাহীতেও উন্নয়নমূলক কাজ অনেক হয়েছে। খুলনা ও সিলেটের কথা জানি না। উন্নয়নের মূল্য দিলে মানুষের ভোটের হিসাব ভিন্ন হতে পারত। কিন্তু স্পষ্টতই তা হয়নি। এমনকি মনে হচ্ছে দুর্নীতিও কোন ইস্যু নয়। তাহলেও ভিন্ন হিসাব হতে পারত। ১৯৯৬-২০০১ পর্বে আওয়ামী লীগ সরকারের পারফর্মেন্স খুবই ভাল ছিল। উন্নয়ন ছিল, মূল্যস্ফীতিও ছিল সর্বনিম্ন। কিন্তু তবু নির্বাচনী ফলাফল আওয়ামী লীগের পক্ষে যায়নি।


এসব দেখে কী মনে করতে হবে যে শুধুই উন্নয়নের কথা বলে বাংলাদেশে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে? অথচ আমাদের কিন্তু উন্নয়নের হিসাব আগে করার কথা। উন্নয়নের সঙ্গে অন্যান্য ক্ষেত্রে কী ঘটেছে তাও হিসাবে নেয়া উচিত। যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার প্রশ্নটি নিয়ে আলোচনা করা যায়। গত সপ্তাহে খুবই প্রশংসাযোগ্য একটা খবর আমরা পেয়েছি। চরম দারিদ্র্য নিরসনে বাংলাদেশ আরও বিশটি দেশের সঙ্গে পুরস্কৃত হয়েছে। পুরস্কৃত করেছে জাতিসংঘের এফএও (ফাও)। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অধীনে কয়েকটি ক্ষেত্রে বিশ্বব্যাপী (গউএ) টার্গেট দেয়া ছিল। বাংলাদেশও এর মধ্যে পড়ে। ২০১৫ সালের মধ্যে চরম দারিদ্র্য আমাদের অর্ধেক করার কথা ছিল। কিন্তু ২০১৫ সালের বহু আগে ২০১২ সালেই বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলে। ১৯৯০-৯২ সালে চরম দারিদ্র্যপীড়িত লোকের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ৩৭ দশমিক ৬ শতাংশ। ২০১২ সালে এর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮ শতাংশ। মোট সংখ্যার হিসাবে ১৯৯০-৯২ সালে চরম দরিদ্র ছিল ৩ কোটি ৭২ লাখ লোক। এই সংখ্যা ২০১২ সালে দাঁড়িয়েছে মাত্র দুই কোটি ৫৩ লাখে। কত বড় পারফর্মেন্স, ভাবা যায়! মানুষকে দুইবেলা ভাত দেয়া চাট্টিখানি কথা নয়। এটা সম্ভব হয়েছে বিগত চার বছরে ৫০ লাখ টন অধিক খাদ্যশস্য উৎপাদন করায়। চার বছরে ৫০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন বাড়ানো একটা বিশাল কাজ। এই পারফর্মেন্সের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে ধন্যবাদ দিতে হয়। এটা তাদের প্রাপ্য। মহাজোট সরকারের উদার ভর্তুকি নীতি এবং অনুকূল কৃষিনীতির ফলেই তা সম্ভব হয়েছে। এর ফলে আমাদের চরম দারিদ্র্য কিছুটা দূরীভূত হয়েছে। সার্বিকভাবে দারিদ্র্য হ্রাস পেয়েছে ১০ শতাংশ। মানুষ দুইবেলা ভাত পাচ্ছে। কেয়ারটেকার সরকারের আমলে মনে হয়েছিল ভাতের অভাবে মরতে হবে। দেশে চাল ছিল না। টাকা দিয়েও চাল পাওয়া যেত না। এই প্রেক্ষাপটে ৪ বছরে ৫০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করে মানুষকে খাওয়ানো সত্যি একটা বড় অগ্রগতি। গুদামে এখন প্রায় ১৮-২০ লাখ টন চাল । খোলা বাজারে ‘ওএমএসের’ চাল এখন বিক্রি হয় না। অন্য জিনিসের দাম যাই হোক, চালের দাম এখন স্থিতিশীল। শহরের মানুষ কী, চার নগরীর মানুষ কী এই বিষয়টি বোঝেননি, না বোঝে ভোটে গিয়েছে? আমি এই বিষয়ে পরিষ্কার ধারণা পাচ্ছি না। শহরের লোক যাই করুক আগামী নির্বাচনে গ্রামের মানুষ কী এই বিষয়টির প্রতি গুরুত্ব দেবে? সারের দাম হ্রাস, কীটনাশকের দাম হ্রাস, সেচের জলের দাম হ্রাস ইত্যাদি ঘটনার মূল্যায়ন কী আগামী সংসদ নির্বাচনে হবে না? প্রশ্নটি করে রাখলাম। আরও প্রশ্ন আছে। নিচে এর উল্লেখ করছি।
পরিষ্কার দেখা যাচ্ছে শত বাধাবিপত্তি, আন্তর্জাতিক অব্যাহত মন্দা, দেশীয় টালমাটাল অবস্থা, হরতাল হরতাল, অবরোধ সত্ত্বে মহাজোট সরকার অব্যাহতভাবে ৬ শতাংশের ওপর ‘জিডিপি’ প্রবৃদ্ধি ঘটিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল; তা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সর্বোচ্চ রেমিটেন্সের পরিমাণ। ডলারের বিপরীতে টাকার দাম বেড়েছে। সর্বোপরি দেখা যাচ্ছে, সরকার বিগত পাঁচ বছরে তার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আকার তিনগুণেরও বেশি করেছে। শুধু আকার বৃদ্ধি নয়; ‘এডিপি’ বাস্তবায়নের হার আগের তুলনায় বেশি। নিন্দুকেরা বলেছিল মুহিত সাহেব স্বাপ্নিক লোক। তিনি স্বপ্ন দেখেন। বড় বড় বাজেট দেন। প্রত্যেকবারই একই কথা বলা হয়েছে। কিন্তু তথ্যে দেখা যাচ্ছে, তিনি তার প্রত্যেকটি বাজেট ৯০-৯৭ ভাগ বাস্তবায়ন করেছেন। বাজেট ঘাটতিকে ৫ শতাংশের নিচেই রেখেছেন যা প্রতিবেশী ভারতে ৭-৮ শতাংশেরও বেশি। ব্যাংক ঋণ, যা নিয়ে এত কথা তাও তিনি মোটামুটি লক্ষ্যমাত্রানুযায়ী করেছেন। ঢাকার রাস্তাঘাট, ওভারব্রিজ, ফ্লাইওভার, হাতিরঝিল, চট্টগ্রাম-ঢাকা ৪ লেন রাস্তা প্রত্যেকটিই একেকটি মাইল ফলক। এমনকি পদ্মা সেতুর কাজও এগিয়ে চলছে। এখন তা হবে নিজের টাকায়; এখানেও দেখা যাচ্ছে বিশ্বব্যাংকের বশংবদরা বিরোধিতা করছে। তারা বলছে নিজের টাকায় পদ্মাসেতু করলে খরচ বেশি পড়বে, বিশ্বব্যাংকের সুদ কম। নিজের টাকায় ব্রিজ করলে সামাজিক নিরাপত্তা কর্মসূচী, কৃষি খাত, বিদ্যুত, শিক্ষা খাতে টাকা পাবে না। দুর্জনের ছলের কমতি নেই। অথচ বিশ্বব্যাংক স্বয়ংই বলছে বাংলাদেশের পদ্মাব্রিজ করার মতো ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থাগুলো বলছে বাংলাদেশ এখন ফিলিপিন্স, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সমকক্ষ ঋণপ্রাপ্তির ক্ষেত্রে । অথচ মায়ের চেয়ে মাসির দয়া বেশি দেখা যাচ্ছে দেশীয় ‘কনসালটেন্টদের’। এই যে এত পারফর্মেন্স, অগ্রগতি তার কী কোন মূল্যায়ন আগামী নির্বাচনে হবে না? বিদ্যুতের বিষয়টি পরিষ্কার করা যাক। মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে তখন শহরে লিফট চলে না, বাতি জ্বলে না, পানীয় জলের পাম্প দিয়ে জল তোলা যায় না। ভদ্রলোকদের ‘এসি’তো দূরের কথা। গ্রামে বিদ্যুত নেই। সেচের কলে বিদ্যুত নেই। চারদিকে অন্ধকার। এখনও কিছু কিছু লোডশেডিং হয়। কিন্তু একথা সত্য, এখন বিদ্যুত পাওয়া যায়। কৃষক চাষের জন্য, সেচের জন্য বিদ্যুত পায়। এসব কী সত্যি নয়? নিশ্চয় সত্য। কিন্তু আমার প্রশ্ন, আগামী নির্বাচনে কী ভোটাররা এর কোন প্রতিদান দেবে? সঞ্চয়কারীদের প্রতি মহাজোট সরকার ৪ বছর অত্যাচার করেছে আমলাদের কুপরামর্শে। এবার শেষ বছরে তা সংশোধন করা হয়েছে। বিনিয়োগসীমা ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ করা হয়েছে। বিনিয়োগের অঙ্ক হবে সর্বোচ্চ দেড় কোটি যা আগে ছিল এক কোটি। বিনিয়োগ রেয়াত ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। আগে মাসিক ১৫,০০০ টাকা পর্যন্ত বাড়িভাড়া করমুক্ত ছিল। এখন তা ২০,০০০ টাকা। ভাল ভাল পদক্ষেপ। মধ্যবিত্ত ‘কালো টাকা, অপ্রদর্শিত টাকা’র কূটচালে ফ্লাট কিনতে পারছিল না। এবার একটা করের বিনিময়ে তারা ছোট একটা ফ্ল্যাট কিনতে পারবেন। তাতে আবাসন শিল্পসংশ্লিষ্ট ২০-৩০ টি শিল্পঋণ পাবে। সর্বোপরি লাখ লাখ শ্রমিকের চাকরির সংস্থান হবে। এতসবের প্রতিদান কী আওয়ামী লীগ আগামী নির্বাচনে পাবে? আমি নিশ্চিত নই। আওয়ামী লীগের অর্থনৈতিক পারফর্মেন্স রাজনৈতিক প্রোপাগান্ডার কাছে হেরে যাচ্ছে। দলটির প্রচার কাজও দুর্বল। নির্বাচনের পর পর যারা কলাম লেখেন তাদের একবার ডাকা হয়েছিল। এরপর কী তা হয়েছে? হলেও এর খবর জানি না। কারা এসব করেন? পেশাজীবীদের কাজ আমলারা করলে এমনই হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কত স্টাফ জনসংযোগের জন্য! তারা মিডিয়ার সঙ্গে কী যোগাযোগ রাখেন? নাকি তারা শুধু নির্বাচিত লোকদের সঙ্গে দেখা-সাক্ষাত করেন? সামনে নির্বাচন। আত্মম্ভরিতা বাদ দিয়ে মাঠে নামুন। ইতিবাচক দিকগুলো মানুষকে বোঝানোর দায়িত্ব সঠিকভাবে পালন করুন। এবার মাঠে অনেক বেশি শক্তিশালী বিরোধী পক্ষ। এটা বুঝে কাজ করা দরকার। নতুবা ঢাকা-আগরতলা সরাসরি বাসের সুযোগ নিতে হবে। আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে, ‘জামায়াতের’ ‘ভাইয়েরা‘ ছাড়বে না।
ড. লেখক : আর. এম. দেবনাথ সাবেক প্রফেসর বিআইবিএম
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:২১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×