somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র লাইলাতুল বরাত

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পবিত্র লাইলাতুল বরাত বা শবেবরাত আজ। মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে প্রতিবছর আরবি শাবান মাসের ১৫ তারিখে এ রাত আসে। ফারসি 'শব' শব্দটির অর্থ রাত, আর 'বরাত' শব্দের অর্থ ভাগ্য। তাই শবেবরাত শব্দের অর্থ ভাগ্যরজনী বা ভাগ্যের রাত।
এই রাতের গুরুত্ব সম্পর্কে হাদিস শরিফে বলা হয়েছে, পরবর্তী বছরের যাবতীয় ফয়সালা- হায়াত, মউত, রিজিক, দৌলত, আমল ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত বিধিনিষেধগুলো ওই রাতে লওহে মাহফুজ থেকে উদ্ধৃত করে কার্যনির্বাহক ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবেবরাত সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। আজ সূর্যাস্তের পরপরই শুরু হবে এ রজনী। কাল সূর্যোদয়ের আগ পর্যন্ত এ রাতের ফজিলত অব্যাহত থাকবে।
শবেবরাত সম্পর্কে মহানবী হজরত মুহম্মদ (সা.) তার উম্মতদের বেশি বেশি নফল নামাজ আদায় এবং পরবর্তী দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সূর্য অস্তমিত হওয়ার পরক্ষণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজালি্ল পৃথিবীর কাছাকাছি আসমানে প্রকাশ পায়। তখন আল্লাহপাক বলতে থাকেন, 'আছে কি কেউ ক্ষমাপ্রার্থী? যাকে আমি ক্ষমা করব, আছে কি কেউ রিজিকপ্রার্থী? যাকে আমি রিজিক প্রদান করব। আছে কি কেউ বিপদগ্রস্ত? যাকে আমি বিপদমুক্ত করব।' আল্লাহপাকের মহান দরবার থেকে প্রদত্ত এই আহ্বান অব্যাহত থাকে ফজর পর্যন্ত।
বস্তুত শবেবরাত হলো আল্লাহপাকের মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। আল্লাহপাকের নৈকট্য ও সানি্নধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় এই শবেবরাত। তাই প্রতিটি কল্যাণকামী মানুষের প্রধান কর্তব্য হলো এ সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার; আল্লাহপাকের এবাদত-বন্দেগিতে সারারাত অতিবাহিত করা।


শবেবরাত উপলক্ষে আজ সোমবার রাজধানীসহ সারাদেশের মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ, জিকির-আসকার এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে।


এদিকে, শবেবরাতে যাতে শান্তিপূর্ণভাবে মুসলি্লরা এবাদত-বন্দেগিতে মশগুল থাকতে পারেন, এজন্য ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে সব ধরনের পটকা এবং আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে।
রাষ্ট্রপতির বাণী : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সৌভাগ্যের বারতা ও মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবেবরাত আমাদের মাঝে সমাগত। এই মহিমান্বিত রজনী মানব জাতিকে আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমালাভের অপার সুযোগ এনে দেয়। তিনি পবিত্র শবেবরাত উপলক্ষে দেয়া এক বাণীতে রোববার এ কথা বলেন।
বাণীতে তিনি মহিমান্বিত রজনী পবিত্র শবেবরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানান। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন।
পবিত্র শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক- মহান আল্লাহর দরবারে এ কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর বাণী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, সৌভাগ্যের রজনী এই রাত মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
তিনি বলেন, আসুন সব কুসংস্কার ও কূপম-ুকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করি।
তিনি বলেন, রহমতের এই রাত আমাদের জন্য উন্মুক্ত করুক শান্তির, সমৃদ্ধি ও উন্নয়নের নতুন দিগন্ত। প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×