somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচনের প্রস্তাব ছিল ইউনূসের

২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনকালীন সরকার নিয়ে নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনূসের অবস্থান পাল্টে গেছে সাত বছরে। নির্দলীয় সরকার ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব না, এখন এমন কথা বললেও ২০০৬ সালের নভেম্বরে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচনের ফর্মুলা দিয়েছিলেন তিনি।


২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার থাকলেও নানা প্রক্রিয়া অনুসরণ না করেই সে সরকারের প্রধান হন জোট সরকারের আমলের রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদ। তিনি সে সময় বিএনপির পক্ষে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করেছিল আওয়ামী লীগ ও তার মিত্ররা।

ইয়াজউদ্দীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পরও আন্দোলন অব্যাহত রাখে আওয়ামী লীগ ও তার মিত্ররা। এই আন্দোলনের কারণে তথনও জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সে সময়ও আওয়ামী লীগের কোনো দাবি না মেনে ইয়াজউদ্দিনের হাতে ক্ষমতা হস্তান্তর করে। পরে এ নিয়ে দ্বন্দ্ব সংঘাতে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হয়।

জরুরি অবস্থা চলাচালে সব রাজনৈতিক দল নিষিদ্ধ থাকা অবস্থায় নাগরিক শক্তি নামে দল গঠনের উদ্যোগ নেন ড. ইউনূস। সে সময় সেনাসমর্থিত সরকার এই উদ্যোগের পেছনে ছিল বলে সমালোচনা হয়েছিল। তবে পরে জনসমর্থন না পেয়ে পিছিয়ে আসেন ইউনূস।

খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব ইউনূসের: দল গঠনের উদ্যোগ নেয়ার আগে অবশ্য তিনি আন্দোলন না করতে সে সময়ের বিরোধীদল আওয়ামী লীগের প্রতি একাধিকবার আহ্বান জানিয়েছিলেন। আবার নোবেল পুরস্কার পাওয়ার পর জাতীয় সংসদ ভবন চত্বরে এক সংবর্ধনায় রাজনৈতিক সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরেন ড. ইউনূস।

সে সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই জোটের প্রতিনিধিদের নিয়ে একটি নির্বাচনী পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দেন।

তখন এক বছরের জন্য একটি সরকার গঠনের প্রস্তাব দেন ড. ইউনূস। তার প্রস্তাব অনুযায়ী, সর্বশেষ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত জোট নেত্রী (বেগম খালেদা জিয়া) হবেন সেই সরকারের প্রধানমন্ত্রী। আর উপ-প্রধানমন্ত্রী হবেন সংখ্যালঘু আসনে বিজয়ী দল বা জোট থেকে। তখন সেই জোটের নেতা ছিলেন শেখ হাসিনা। তবে দুই পক্ষ চাইলে সেই সরকার দুই বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে বলে প্রস্তাব দেন ইউনূস।

ইউনূসের প্রস্তাব অনুযায়ী, মেয়াদ শেষে সেই সরকারের অধীনে নির্বাচন হবে এবং তার ফল সব পক্ষকে মেনে নিতে হবে।

ইউনূসের এখনকার বক্তব্য: বৃহস্পতিবার রাজধানীর ইউনূস সেন্টারে এক অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, নির্দলীয় সরকার ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই। তিনি বলেন,কারও কারও ইচ্ছার কারণে, কোনো দল বা দলসমূহের ইচ্ছার কারণে যদি অশান্তির সৃষ্টি হয়, তাহলে দেশের মানুষ তাঁদের ক্ষমা করবে না। দেশে অশান্তি দূর করতে ও সামগ্রিক অগ্রগতির জন্য নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই’।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আকুল আবেদন করছি, আপনারা সমঝোতায় আসুন। আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করুন। নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে।’

প্রতিক্রিয়া: সাত বছর আগে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে নির্বাচনের ফর্মুলা দিলেও এখন কেন তিনি বর্তমান প্রধানমন্ত্রীর বদলে নির্দলীয় সরকারের দাবি করছেন, সে প্রশ্নের অবশ্য কোনো জবাব পাওয়া যায়নি। ইউনূস সেন্টারে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চেয়ে ড. ইউনূসের বক্তব্যে দারুণ খুশি বিএনপি নেতারা। তবে ২০০৬ সালে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচনের বিষয়ে তাঁর ফর্মুলা নিয়ে কিছু বলতে চান না তারা। যোগাযোগ করা হলে দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘ইউনূস সাহেব তখন কী বলেছিলেন, সেটা আমার মনে নেই। তবে এখন তিনি দেশের মানুষের এবং আন্তর্জাতিক মহলের মনের কথাটা বলেছেন’।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন এ বিষয়ে বলেন, ‘দুই সরকারের আমলে দুই ধরনের বক্তব্যের মাধ্যমে ড. ইউনূসের ঘোমটা খুলে গেছে। আমরা আগে থেকেই বলে আসছিলাম তিনি একটি দলের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছেন। এখন সেটাই তিনি প্রমাণ করে দিলেন। সুত্র
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×