somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ কথা রাখেনিঃ রাজশাহী ও সিলেটের দুই মেয়রই প্রথম দিনে বিড়াল মেরেছেন!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। রাজশাহী নগর সংস্থার মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বিকেলে ভারপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবুর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সকালে দায়িত্বভার গ্রহণ করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে। নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর তাঁরা দায়িত্ব বুঝে পেলেন।
রাজশাহী নগর ভবন চত্বরে সকালে সংবর্ধনা এবং বিকেলে নগর ভবনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের ভিড়। সেটা দেখে নগর সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং অনুষ্ঠানে আসা কেউ কেউ মন্তব্য করেন, 'প্রথম দিনেই মেয়র নগর সংস্থাকে দলীয় মঞ্চ বানিয়ে ফেলেছেন।'
উল্লেখ্য, গত ১৫ জুন একসঙ্গে চার নগর সংস্থার নির্বাচনে বিএনপির ও এর সহযোগী সংগঠন যুবদলের চার নেতা মেয়র নির্বাচিত হন।
রাজশাহী : গতকাল সকাল ১১টার দিকে নগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মীকে নিয়ে নগর সংস্থার কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের দেওয়া সংবর্ধনা ও দোয়া মাহফিলে যোগ দিতে আসেন নতুন মেয়র মোসাদ্দেক হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগর ভবনের গ্রিনপ্লাজা চত্বরে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর সংস্থার কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি ও প্রধান প্রকৌশলী আশরাফুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি ও এর সহযোগী যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতা-কর্মী। অনুষ্ঠানের শুরুতেই ফুল দেওয়া নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হুড়াহুড়ি লেগে যায়।
এরপর বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মেয়র মোসাদ্দেক হোসেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু, বিএনপি নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলতাফ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর সংস্থার এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, 'যাঁরাই মেয়র হয়েছেন, নির্বাচনের আগে নগর সংস্থাকে দলীয় প্রভাব মুক্ত এবং নগর ভবনে দলীয় নেতা-কর্মীদের ভিড় কমানোর ঘোষণা দেন। কিন্তু দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই নগরভবনে দলের নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। বর্তমান মেয়রের ক্ষেত্রেও এমনটাই লক্ষ্য করা যাচ্ছে।'
প্রসঙ্গত, মোসাদ্দেক হোসেনের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল নগর ভবনে দলের নেতা-কর্মীদের যাতায়াত বন্ধ করবেন। অন্য মেয়ররা যেখানে নগরভবনকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন, সেখানে তিনি সাধারণ জনগণের জাতায়াত সুনিশ্চিত করবেন।

এ বিষয়ে কথা বলার জন্য মেয়র মোসাদ্দেক হোসেনের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
সিলেট : গতকাল সকাল ১১টা ৫৩ মিনিটে সিলেট নগর সংস্থার মেয়রের দায়িত্ব গ্রহণ করে আরিফুল হক চৌধুরী বলেছেন, 'যে প্রত্যাশা নিয়ে নগরবাসী আমাকে তাদের সেবক নির্বাচিত করেছেন এবং আমি নগরবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তার পূরণে আপ্রাণ চেষ্টা করব।' এ জন্য তিনি সরকারের সহযোগিতা চেয়ে বলেন, 'মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি নগরের উন্নয়নে ১০ দফা পরিকল্পনা পেশ করেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন সহযোগিতা করবেন। আমার বিশ্বাস অর্থমন্ত্রী তাঁর ওয়াদা রক্ষা করবেন।'
সিলেট নগর ভবনে অনুষ্ঠিত 'দায়িত্ব গ্রহণ' অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। পরিচালনা করেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। সুত্র
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×