somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির সাথে জোটগত অবস্থান পূনঃবিবেচনা করছে জামায়াত! জোটের ভবিষ্যত অনিশ্চিত?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ জামায়াতে ইসলামি ১৮ দলীয় জোটের শরিক হিসেবে তাদের অংশগ্রহন পুনঃ বিবেচনা করছে বলে জানা গেছে। দেশের রাজনীতিতে সরকারী দল আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিগত প্রায় পৌনে ৫ বছরের শাসনামলে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং গণস্বার্থে কোনরূপ প্রতিরোধে ব্যর্থতাসহ মানবতা বিরোধী ট্রাইব্যুনালের নামে জামায়াত ও অন্যান্যদের নিশ্চিহ্ন করার অব্যাহত প্রচেষ্টা সত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ক্রমাগত নিঃস্পৃহ অবস্থানের কারনেই জামায়াতে ইসলামীর এই পুনঃ বিবেচনা বলে জানা গেছে।
ঢাকা থেকে প্রাপ্ত একটি সুত্র নিশ্চিত করেছে, জামায়াতের তরুন নেতৃত্ব মনে করছে জামায়াতকে ধংস করতেই বিএনপির ভারতপন্থি গ্রুপটি তত্বাবধায়ক সরকার প্রশ্নেও আন্দোলন করছে না এবং নিজেরা মাঠেও নামছে না। জামায়াতের যে নেতৃত্ব জামায়াতকে বিএনপির সাথে ঐক্য গড়তে জামায়াতের ভেতরে প্রভাব রেখেছিল, তারাই এখন বিএনপির নিঃস্পৃহ মনভাবের কারনে মৃত্যুদণ্ডের প্রায় কাছাকাছি।
নতুন প্রজন্মের জামায়াত নেতৃবৃন্দ পুরো ৫ বছরের সফলতা ও ব্যর্থতাগুলোকে বিশ্লেষণ করে জামায়াতকে নতুন আঙ্গিকে দাড় করাতে কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই রাজনীতির মাঠে শক্তি পরীক্ষায় এবং নেতাকর্মীদের আত্বত্যাগের যে মহড়াগুলো হয়েছে তাতে জামায়াতের নতুন প্রজন্মের নেতৃত্ব জামায়াতের একক অবস্থানকে আশাব্যঞ্জক হিসেবেই বিবেচনা করছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে সম্ভাব্য ঐক্য বা জোটের বিষয়টি নতুন নেতৃত্ব বাতিল করে দিয়েছে। তবে একটি মহল থেকে বলা হয়েছে, জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে বিএনপির ভুমিকা তাদের মনঃপীড়ার সবচেয়ে বড় কারন। অবশ্য জামায়াতের তরুন একটি বড় অংশ যারা রাজনীতির মাঠে অবস্থান নিয়ে একক ভাবে আওয়ামী লীগ ও সরকারী বাহিনীকে কোণঠাসা করে ফেলেছিল, তারা বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়েই সন্দিহান। তাছাড়া শিবিরের একটি অংশের মতে বিএনপিতে রাজনৈতিক আদর্শের চর্চা না থাকায় দলের যুব ও ছাত্র নেতা কর্মীদের ন্যায়তঃ কোন মনোবলই নেই যাতে তারা দলের জন্য বা আদর্শের জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করতে পারে। তাছাড়া প্রতিবারই ক্ষমতায় গিয়ে বিএনপি নিজেদের আত্বত্যাগি নেতা কর্মীদের স্মরণে রেখেছে এমন ইতিহাস বিরল বলেও তারা মনে করছেন।
এছাড়া ১৯৭৫ এর আগস্ট নায়কদের প্রহসনমূলক বিচার ও ফাঁসী দেয়ার বিষয়ে বিএনপির অবস্থানও এখন জামায়াত স্মরণ করছে। তাদের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হলেও দীর্ঘ দিনের মিত্র হিসেবে বিএনপির অবস্থান কি হবে তা তারা আঁচ করতে পেরেছে। যদিও জামায়াতে ইসলামীও দলীয় ভাবে ৭৫ এর আগস্টের বেনিফিসিয়ারি হলেও আগস্ট নায়কদের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার কোন ভুমিকা পালন করে নাই।
তবে সব অভিজ্ঞতার আলোকে জামায়তে ইসলামী বিএনপির সাথে তাঁর জোটবদ্ধতার বিষয়টি পুনঃবিবেচনা করলেও এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে কোনরূপ জোটবদ্ধ হওয়ার বিষয়টির কোন সত্যতা জামায়াতের কোন নেতৃত্বই স্বীকার করেন নাই।
তবে বিএনপির একটি মহল মনে করছে ১৮ দলীয় জোট বা বিএনপির সঙ্গ পরিত্যাগ করলে জামায়াতে ইসলামীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×