somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংসের দায় কার?

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমাদের বিরোধী রাজনীতিকরা এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিগত কয়েকটি নির্বাচনে কিভাবে বিবর্তিত এবং প্রয়োগ হয়েছিল সে ব্যাপারে স্মৃতিবিভ্রাট বা স্মৃতিভ্রমে ভুগছেনে। তাদের বক্তব্যে বা পর্যালোচনায় মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করেই বর্তমান সরকার সেটাকে সংবিধান থেকে সরিয়ে ফেলেছে। এ বক্তব্যের অর্থ এ নয় যে, আমি এ পরিবর্তনকে সমর্থন করছি।
আসলে সংবিধানের ১৫তম সংশোধনী যখন আনা হয় তখন ঢাকার ডেইলী স্টারে ‘একটি আত্মঘাতী সংশোধন’ শিরোনামে আমি আমার লেখা নিবন্ধে সংবিধানের ১৩তম সংশোধনী সংবিধান থেকে ছেঁটে ফেলার সমালোচনা করেছিলাম। অবশ্য এ ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালতের আদেশের বাইরেও সরকারের সিদ্ধান্তকে বিচার করার সময় কি কারণসমূহের পরিপ্রেক্ষিতে সরকার এ বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে বর্তমান রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেটা ধর্তব্যের মধ্যে না আনলে তাদের প্রতি অবিচার করা হবে।
স্মৃতির পাতা কিছুটা সতেজ করলে দেখা যাবে মাগুরা উপনির্বাচনে চরম কারচুপির কারণে আওয়ামী লীগের সর্বাত্মক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৯৬ সালে এ ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটার নেতৃত্বে ছিলেন বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান। তাঁকে একজন দলীয় রাষ্ট্রপতির অধীনে দায়িত্ব পালন করতে হয়েছিল এবং দুর্ভাগ্যক্রমে সে অভিযাত্রা খুব একটা মসৃণ ছিল না। তাঁর বিজ্ঞতা সেসময় জাতিকে এক রাজনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করেছিল এবং তিনি মোটামুটিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছিলেন।
ঠিক একইভাবে ১৯৯১ সালে তাঁর উত্তরসূরি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, যদিও এক ভিন্ন সাংবিধানিক ব্যবস্থার মাঝে দায়িত্ব নিয়েছিলেন, বিচারপতি আব্দুর রউফ নামে একজন চরম দলীয় প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বে থাকা সত্ত্বেও একই ধরনের একটা বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করতে পেরেছিলেন।
এই রউফ সাহেব এমনই একজন নৈতিকতা বিবর্জিত ব্যক্তি যে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতির বাইরেও এমন ধরনের একটি গুরত্বপূর্ণ সাংবিধানিক পদে যিনি নিয়োজিত ছিলেন, তিনি বেগম জিয়ার তথাকথিত জন্মদিন পালনের ধিকৃত অনুষ্ঠানে কোন বছরই অনুপস্থিত থাকেন না।
আগের দু’টো তত্ত্বাবধায়ক সরকার যেভাবে নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিয়ে সর্বস্তরের জনগণের প্রশংসা অর্জন করতে পেরেছিলেন, তেমনটি অর্জন করতে পারেনি বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার। প্রথম থেকেই বিতর্কে পতিত লতিফুর রহমান সরকারের শেষ অবধি সে বিতর্ক থেকে মুক্ত হতে পারেনি। যদিও ঐ নির্বাচনে জয়লাভ করে বিএনপি।
কিন্তু লতিফুর রহমানের কার্যাবলী বিএনপি গভীরভাবে পর্যবেক্ষণ করে আর সে আলোকে তারা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগে স্বাভাবিক প্রক্রিয়ার ওপর নির্ভর না করার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করে। ওই লক্ষ্যে সংবিধান সংশোধন করে, যা তাদের নিজস্ব দলীয় এক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার নিশ্চয়তা প্রদান করে। অতএব বর্তমান বিরোধীদলীয় নেত্রী যখন বলেন, ‘আপনি বিচারপতি হাসানকে মানেননি, আমরাও আপনাকে মানব না’Ñ এটা যুক্তিপূর্ণ নয়। যেহেতু বিচারপতি হাসান স্বাভাবিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রার্থী ছিলেন না; তাঁকে এক অসৎ উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে ঐ অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
এরপর যা কিছ ঘটল সেটাকে সুপরিকল্পিত ষড়যন্ত্র বললে কম বলা হয়। সংবিধানের একটা নয়; তিনটা ধারা লঙ্ঘন করে সেদিনকার প্রধানমন্ত্রীর বশংবদ রাষ্ট্রপতি (অধ্যাপক বিডি চৌধুরীকে অসাংবিধানিকভাবে বঙ্গভবন থেকে বিতাড়িত করার পর যাকে নিয়োগ দেয়া হয়েছিল) অধ্যাপক ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জাতির ওপর চাপিয়ে দেয়া হয়। সেদিনের রাজনৈতিক বিরোধীপক্ষ তাঁকে সরাসরি প্রত্যাখ্যান না করে তাঁদের রাষ্ট্রনায়কসূলভ আচরণের মাধ্যমে তাঁকে তাঁর নিরপেক্ষতা প্রমাণের সুযোগ প্রদান করেন। কিন্তু তাঁদের প্রত্যাশাকে পূরণ করার পরিবর্তে তিনি কুখ্যাত ‘হাওয়া ভবনের’ নীলনকশা বাস্তবায়নে একের পর এক যড়যন্ত্র লিপ্ত হন।
ক্ষুব্ধ রাজনৈতিক নেতারা তাঁদের অধিকার প্রতিষ্ঠায় কোন দেশের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল উচ্চ আদালতে অধ্যাপক ইয়াজউদ্দিনের সংবিধান ভঙ্গ করে নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঘোষণার বিরুদ্ধে রিট করে। বিধি মাফিক শুনানির পর উচ্চ আদালত যখন রায় দেয়ার জন্য প্রস্তুত, তখনই সেদিনের এ্যাটর্নি জেনারেল এবং আজকের বিএনপিপন্থী আইনজীবী প্রধান বিচারপতির দ্বারা সাদা কাগজের চিরকুটে লেখা এ রায় দেয়া স্থগিতাদেশ নিজে রায় দানের জন্য প্রস্তুত বেঞ্চে বহন করেন। এদেশের আইন প্রক্রিয়ার ঘটনাপঞ্জিতে এ এক অভূতপূর্ব ঘটনা। অতএব তত্ত্বাবধায়ক সরকারের মৌলিক নিরপেক্ষতার ধারণাকে যিনি ইয়াজউদ্দিন পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সমূলে ধ্বংস করেছেন তিনি, অন্য কেউ নন।
তিনি হলেন আজকের জোরগলায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্প্রবর্তনের দাবিদার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া স্বয়ং। পরিশেষে ড. ফখরুদ্দীন আহমেদ পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার ‘দেশনেত্রীর’ সে সময়ে ক্ষমতায় ফিরে আসার সমস্ত ষড়যন্ত্রকে বিকল করে দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেন এবং যার মাধ্যমে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসে। বর্তমান বিএনপি নেত্রী যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দেশকে অচল করে দেয়ার ব্রতে ব্রতী হয়েছেন, সে ব্যাপারে আলোচনা করতে গেলে উপরোক্ত তথ্যগুলো জাগ্রত করা অবশ্য প্রয়োজনীয়। ড. ফখরুদ্দীন আহমেদ পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক পরিচালিত নির্বাচনের মাধ্যম্যেই আন্তর্জাতিক পরিম-লে দেশের মর্যাদা বৃদ্ধি পায়, যেটা কিনা বেগম জিয়া নির্দেশিত ইয়াজউদ্দিন সরকার ধুলায় মিশিয়ে দিয়েছিল।
উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ইদানিং দেয়া বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবকে অবশ্যই অভিহিত করতে হবে ইতিবাচক এবং গঠনমূলক হিসেবে। এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করার কোন উঁচু নৈতিক অবস্থান বিএনপির নেই; বরঞ্চ এটাকে গ্রহণ করার মাধ্যমেই কোন মধ্যবর্তী অবস্থানে আসা সম্ভব।
হাওয়া ভবন পরিচালিত ইয়াজউদ্দিন সরকারের সময় যে অন্ধকার অবস্থা বিদ্যমান ছিল সে তুলনায় বর্তমান অবস্থা অনেক আশাপ্রদ বহুবিধ কারণে। প্রথমত দেশের ইতিহাসে এটাই প্রথম যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সকল দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে। আজিজ গংয়ের দলীয় কর্মীর মতন কাজ করার বিপরীতে বর্তমান নির্বাচন কমিশনের সদস্যরা অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে নিজেদের এবং পাঁচ হাজারেরও অধিক নির্বাচন পরিচালনা করেছেন। এটা অবশ্যই বর্তমান সরকারের এক বড় অর্জন।
নির্বাচন কমিশন অবশ্যই সব ব্যাপারে সমালোচনার উর্ধে ছিল না, কিন্তু সে সমালোচনা কোন দলীয় আনুগত্য প্রদর্শনের কারণে হয়নি। দ্বিতীয়ত আওয়ামী লীগ নিয়োজিত কোন সিইসি এখন পর্যন্ত অসম্মানজনকভাবে বিদায় নেননি এবং বর্তমান সিইসি যে তার ব্যতিক্রম হবেন না, সে আশা না করার কোন কারণ নেই। তৃতীয়ত বর্তমানে প্রত্যেক ভোটারেরই আইডি কার্ড রয়েছে এবং ভোটার তালিকায় ১ কোটি ২০ লাখ বা সে ধরনের কোন ভুয়া ভোটার নেই। চতুর্থত প্রধানমন্ত্রীর পদ বাদ দিয়েও বিএনপি দরকষাকষির মাধ্যমে কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারে যেটা যে কোন ধরনের নির্বাচন কারচুপি প্রতিহত করার জন্য দৃঢ় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। পরিশেষে দেশের অতিস্বাধীন সংবাদ মাধ্যমের বিদ্যমানতায় যাদের বেশিরভাগই সরকারের প্রতি সহানুভূতিশীল নয়, মাগুরা বা ঢাকা-১০ আসনের মতো নির্বাচন করা কল্পনাতীত।
ঐতিহাসিকভাবে এটা হয়ত সত্য যে কোন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়নি। অবশ্য এটাও সত্য যে আওয়ামী লীগ কোন সময়ই ঐ ইতিহাসের অংশ ছিল না। সুত্র
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×