somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌলবাদের ইতিহাস

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৌলবাদ বাংলাদেশের ইতিহাসের বাইরে অবস্থান নিয়েছে। এই অবস্থানের সঙ্গে বাংলাদেশ যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া থেকে উৎসারিত এবং ধনতান্ত্রিক ঔপনিবেশিক সব উন্নয়নের ফল, তার সম্পর্ক নেই। বাংলাদেশ ব্রিটিশ আমল থেকে এবং পাকিস্তান আমল থেকে একটি বিশেষ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক ফর্ম তৈরি করেছে। এই ফর্মটি ব্রিটিশ (এবং ইউরোপিয়ান) কলোনির বিরুদ্ধে লড়াই করেছে এবং একই সঙ্গে একটি জাতির ডি-কলোনাইজিং প্রক্রিয়ার ইতিহাস স্পষ্ট করেছে। সেজন্য বাংলাদেশের ইতিহাস ব্রিটিশ আমল এবং পাকিস্তান আমল থেকে ঔপনিবেশিকতার ফাউন্ডেশনাল টেকসই। এই ইতিহাসের মধ্যে প্রবিষ্ট হয়েছে ডিপেনডেনসি তত্ত্ব, নব্য-ঔপনিবেশিকতার ক্রিটিক, রাষ্ট্র গঠনের সমস্যা, বিভিন্ন অঞ্চলের নিয়তি এবং বিভিন্ন অঞ্চলভুক্ত ধর্মের প্রভাব। এভাবেই ইউরোপিয়ান আধুনিকতার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে।
মৌলবাদ এই সবকিছু প্রত্যাখ্যান করেছে; বাংলাদেশের ইতিহাসকে দক্ষিণ এশিয়ার মুসলমানদের রাষ্ট্র গঠনের লড়াইয়ের সঙ্গে যুক্ত করেছে এবং একই সঙ্গে মধ্য এশিয়ার মুসলমানদের জাতীয়তাবাদী লড়াইয়ের অন্তর্গত করেছে। সেজন্য এই দুই ইতিহাস গঠন ও রাষ্ট্র গঠন পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এই অবস্থানের দরুন মৌলবাদ বাংলাদেশের নি-এলিট ইতিহাসের উৎসারণ, কৃষক আন্দোলনের, ইতিহাস, স্থানীয় ইতিহাস, শ্রেণী ও কলোনাইজেশনের জটিলতা, নারীবাদী ইতিহাস এবং নারীবাদী আন্দোলন তাদের ইতিহাস থেকে বাদ দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ইতিহাসের পোস্ট-কলোনিয়াল স্ট্যাটাস বাংলাদেশের জাতীয়তাবাদী এন্টি-কলোনিয়াল লড়াই থেকে উদ্ভূত, যেখানে একত্র ও মিশ্রিত মডার্নিটি ও নন-মডার্নিটির বিভিন্ন উপাদান।
মৌলবাদ এ সব বিভিন্ন উপাদান থেকে একটি উপাদান গ্রহণ করেছে। সেটি হচ্ছে ধর্ম, একটি এথনিক জাতিগোষ্ঠীর ক্রিয়াকলাপ : মুসলমান। এভাবে রাষ্ট্র গঠনের আখ্যানে একটি ধর্ম ও একটি জাতিকে বড় করেছে মৌলবাদ। তার লড়াই আধুনিক গণতন্ত্রের বিরুদ্ধে, আধুনিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে, বিভিন্ন ধর্ম ও জাতির বিরুদ্ধে। এই লড়াইয়ের একদিকে আছে প্রবল জাতীয়তাবাদী মডার্র্নিটি, অন্যদিকে আছে ইসলামিক সাম্রাজ্যবাদী আখ্যান। মৌলবাদ সচেষ্ট এই ইসলামী সাম্রাজ্যবাদী আখ্যানের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর সাম্প্রদায়িক ফর্ম এবং ভিন্নতাভিত্তিক এথনিক এক্সক্লুসিভিজম ঢুকিয়ে দিতে, নাগরিকত্বের মধ্যে প্রোথিত সমতার কনসেপ্ট উধাও করে দিতে।
মডার্নিটি ও রাষ্ট্র গঠনের অবস্থান থেকে ইসলামিক ঐতিহ্য ও সেক্টারিয়ানিজমের দূরত্ব অনেক দূর। মৌলবাদের ন্যারোটিভ কাঠামো এবং জাতীয়তাবাদের ন্যারোটিভ কাঠামো একেবারে ভিন্ন। তার দরুন মৌলবাদ অন্য সমাজ গ্রুপ, অন্য ধর্মজ গ্রুপকে অনবরত সম্পর্কের মাধ্যমে অধস্তন করেছে, যুক্তিপূর্ব এবং আদিম স্ট্যাটাসকে ঠেলে দিয়েছে, মডার্নিটির এজেন্ট থেকে বহিষ্কার করেছে। আমরা যখন কৃষকদের লড়াই, নারীবাদী ইতিহাস কিংবা নন-এলিট সাংস্কৃতিক ফর্মের কথা বলি, তখন মৌলবাদীরা আল্লাহর আইন কিংবা বেহেশতি সওগাত কিংবা মানুষের তৈরি আইনের নিকৃষ্টতা প্রমাণে সচেষ্ট হয়ে ওঠে।
অধস্তনতার ভিত্তি সাম্প্রতিক মৌলবাদের মধ্যে ক্রিয়াশীল প্রবলতার ধারণা। এই ধারণা হচ্ছে ক্ষমতার সম্পর্ক। সেজন্য মৌলবাদের মধ্যে একটা সশস্ত্রতার এ্যাসার্সশন আছে। সে কারণে সশস্ত্রতা চেতনার মধ্যে ছড়িয়ে যায়। যেমন পুরুষের এ্যাসার্সশন এবং নারীদের অধস্তনতা। এই অধস্তনতা ডিসকার্সিভ সম্পর্কের মধ্যে ক্রিয়াশীল। মৌলবাদের মধ্যে পুরুষ ও নারীবিরোধী টার্ম; মাওলানা ও মুসল্লিবিরোধী টার্ম, ধর্মজ এলিট ও অনুসারীবিরোধী টার্ম। এভাবে উন্মোচিত ক্ষমতার সাম্পর্কিত দিক। ক্ষমতা ও ক্ষমতার সম্পর্ক বাদ দিয়ে মৌলবাদী মতাদর্শের কাছে পৌঁছানো যায় না।
বাংলাদেশের মৌলবাদ ইসলামের দূরবর্তী অঞ্চল, এই অঞ্চলটি ধারাবাহিকভাবে ইসলামিক ধর্মজ সাম্রাজ্যের অন্তর্গত হয়েছে : সাম্রাজ্যের অংশ হিসেবেও কলোনি হিসেবে। বাংলাদেশ ও অন্য ইসলামিক দেশসমূহের সম্পর্কের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ উন্মোচিত করেছে ধনতান্ত্রিক কলোনিয়াল অব-উন্নয়ন। আবার রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার দিক থেকে বাংলাদেশে উন্মোচিত হয়েছে অভ্যন্তরীণ কলোনিয়ালিজমের ধারা : মৌলবাদ এই ধারার মধ্যে সমাজ গঠন ও রাষ্ট্র গঠনের অভ্যন্তরীণ কলোনিয়ালিজমকে শক্তিশালী করেছে। মৌলবাদ সমাজ গঠন ও রাষ্ট্র গঠনের দিক থেকে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ও মধ্য এশিয়ার রাজনীতির মধ্যে লুপ্ত করার চেষ্টা করেছে। এই চেষ্টা থেকে উদ্ভূত হয়েছে হিন্দু ভারতের সঙ্গে মুসলমান বাংলাদেশের সম্পর্ক, বৌদ্ধ মিয়ানমারের সঙ্গে মুসলমান বাংলাদেশের সম্পর্ক। মৌলবাদ এসব সম্পর্কের ক্ষেত্রে এক সঙ্গে ধনতান্ত্রিক কলোনিয়ালিজম ব্যবহার করেছে।
রাষ্ট্র দখলের ইতিহাস প্রণয়ন করে চলেছে জামায়াত, হেফাজত ও বিএনপি; এই প্রণয়নের বিরুদ্ধে তৈরি হয়েছে অন্যধারা : থম্পসন ও হবসথমের নিজের থেকে ইতিহাস তৈরির ধারা, এক পক্ষে হিস্ট্রি ওয়ার্কশপের মধ্যে জার্নাল এবং অন্য পক্ষে ফরাসীদের প্রাত্যহিক ও স্থানিক ইতিহাস তৈরির ধারা মৌলবাদের বিরুদ্ধে একাডেমিক ও ইনটেলেকচুয়াল লড়াই করে চলেছে। মৌলবাদীদের রাষ্ট্র দখলের ইতিহাসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইতিহাস নির্মিত হচ্ছে। এ সব ইতিহাস হচ্ছে নারী মুক্তির ইতিহাস, কৃষক মুক্তির ইতিহাস, শ্রমিক মুক্তির ইতিহাস, আদিবাসীদের মুক্তির ইতিহাস। এ সব ইতিহাস মৌলবাদীদের ইতিহাস নির্মাণকে পরাভূত করেছে এবং একই সঙ্গে বিভিন্ন মুক্তির ইতিহাসকে শক্তিশালী করছে। আমাদের যাত্রা মানব মুক্তির দিকে। লেখক: শিক্ষাবিদ ও গবেষক
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×