somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তালপাতারসেপাই
যাহা বলিব সত্য বলিব

শিশু পর্নোগ্রাফিতে ইসলামী ছাত্রশিবিরের শিশুসাহিত্যিক!!

১৩ ই জুন, ২০১৪ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টিপু কিবরিয়া বা প্রকৃত নাম ফখরুজ্জামান।

তিনি একজন শিশুসাহিত্যিক, চিত্রগ্রাহকও বটে। বেশির ভাগ কাজ করেন পথশিশুদের নিয়ে। টিপু কিবরিয়া নামে পরিচিত এ শিশুসাহিত্যিক জড়িয়ে পড়েছেন জঘন্য এক অপরাধে। শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিদেশে বিক্রির অভিযোগে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জিজ্ঞাসাবাদে টিপু কিবরিয়া অপকর্মের দায় স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
সিআইডি কর্মকর্তারা জানান, টিপু কিবরিয়া ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসেবে কাজ করার পাশাপাশি শিশুসাহিত্য রচনা করতেন। এরই মধ্যে তাঁর অর্ধশতাধিক বই বেরিয়েছে। মাদ্রাসাভিত্তিক শিক্ষার পর টিপু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। যুক্ত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে। তাদের শিশু সংগঠন ফুলকুঁড়ির জন্য তিনি কাজ করতেন। তাদের প্রকাশনায় প্রায় নিয়মিত তাঁর লেখা ছাপা হতো।
সিআইডি সূত্রে জানা যায়, টিপু কিবরিয়া শিশুদের নিয়ে পর্নো ছবি তৈরির পর বিভিন্ন পে-ওয়েবসাইটে প্রচার করতেন। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে তাঁর পর্নো ভিডিওর ক্রেতা রয়েছে।
সিআইডি কর্মকর্তারা জানান, কার্যত বাংলাদেশ পুলিশের কাছে টিপু কিবরিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। ২০০৫ সালে ইন্টারপোল সন্ধান পায়, ঢাকা থেকে শিশু পর্নোগ্রাফি বিভিন্ন দেশে যাচ্ছে। সে ব্যাপারে নজরদারির পাশাপাশি বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়। এ চক্রের সদস্যদের ছবি ও তথ্য এত দিন পাওয়া যাচ্ছিল না। চলতি মাসে ইন্টারপোল একজন পর্নোগ্রাফারের স্কেচ সংগ্রহের পর তা যাচাইয়ের জন্য ঢাকায় পাঠায়। ইন্টারপোল জানায়, অপরাধী ঢাকায়ই আছে এবং মুগদায় তাঁর একটি স্টুডিও থাকতে পারে। এসব তথ্য নিয়ে সিআইডির সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ অনুসন্ধানে নামে। আর তাতেই সন্ধান মেলে টিপু কিবরিয়ার। তাঁকে গত মঙ্গলবার খিলগাঁও তারাবাগ থেকে গ্রেপ্তারের পর মুগদার স্টুডিওতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৩ বছর বয়সী এক পথশিশুকে উদ্ধার করা হয়েছে, যে শিশু পর্নোগ্রাফির শিকার বলে জানা গেছে। এরপর গ্রেপ্তার করা হয়েছে টিপুর সহযোগী নুরুল ইসলাম নুরু ও শাহারুল ইসলামকে।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম জানান, টিপু কিবরিয়ার প্রকৃত নাম ফখরুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন এবং একটি প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। শিশুসাহিত্য ও ফটোগ্রাফি নিয়ে প্রকাশ্যে কাজ করলেও জড়িয়ে পড়েন অপরাধী চক্রের সঙ্গে। তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির যে অভিযোগ মিলেছে, সে ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক কিছু তিনি স্বীকার করেছেন। তাঁর বাসা ও স্টুডিও থেকে কম্পিউটারের হার্ডডিস্ক, ক্যামেরা, ল্যাপটপসহ শতাধিক পর্নো সিডি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর টিপু কিবরিয়ার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাহিত্যচর্চার আড়ালে দীর্ঘদিন ধরেই তিনি শিশু পর্নোগ্রাফিতে জড়িত। এ ক্ষেত্রে পথশিশুদের ব্যবহার করা হয়েছে বেশি। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শিশু পর্নোগ্রাফির বাজার রয়েছে। এরই মধ্যে তিনি সৌদি আরব, জার্মানি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পর্নো সিডি ও আলোকচিত্র বিক্রি করেছেন। জার্মানি ও সৌদি নাগরিকের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই ইন্টারপোল শনাক্ত করে ফেলে টিপুকে। এ-সংক্রান্ত তথ্য যাচাই ও সহযোগীদের সন্ধান পেতে পুলিশ টিপুকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। টিপু কিবরিয়া পে-ওয়েবসাইটে পর্নো ভিডিও আপলোড করে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা সংগ্রহ করার কথা জানিয়েছেন।
সুত্র
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:১১
২২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×