somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়ার দল ধ্বংস করছেন খালেদা!

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘খালেদা জিয়ার অদূরদর্শিতার জন্যই বিএনপি ধ্বংস হচ্ছে।’

এমন মন্তব্য কতোটা দূরদর্শী হলো তা নিয়ে মনের ভেতর ধন্ধ তৈরি হলেও যিনি এ কথা বলছেন তার মাথার চুলহীন সামনের অংশে দু’পাশে দু’টো গভীর দাগ। কয়েক ইঞ্চি জায়গা নিয়ে ওপর থেকে নিচের দিকে বিস্তৃত। ‘৯৬ সালে সরকার বিরোধী মশাল মিছিলে আওয়ামী লীগের হামলায় হকিস্টিকের বাড়িতে কপালের দিকে ওই দুই দাগ বসে যায় তার।

সে ঘটনায় দু’পাশে ৬টি করে ১২টি সেলাই লেগেছিলো মাথায়। এছাড়া গত সাড়ে তিন দশকে কয়েক দফায় জেলের ঘানি টেনেছেন বছর পাঁচেক। তিনবার খেটেছেন ডিটেনশন। তার নাম মনিরুজ্জামান পিনু।

কেএম ওবায়েদুর রহমান বিএনপি মহাসচিব থাকাকালে তার হাত ধরে বিএনপিতে যোগ দেন। এরশাদ বিরোধী আন্দোলনে পালন করেন জেলা সেক্রেটারির দায়িত্ব। বর্তমানে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেও তিনিই যে গোপালগঞ্জ বিএনপির নিউক্লিয়াস তা বুঝতে বেগ পেতে হয় না। বঙ্গবন্ধুর জন্মজেলা গোপালগঞ্জে আওয়ামী লীগের বিরোধী দল টিকিয়ে রাখা তো আর সহজ কথা না।

দলীয় ফোরামে কথা বলে কাজ না হওয়ায় বাংলানিউজকে পেয়ে যেন অভিমান আর অভিযোগের ঝাঁপি খুলে বসলেন পিনু। অকপটে বললেন, ম্যাডাম দিনভর ঘুমাবেন, আর রাতে অফিস করবেন। এতে দল চলবে না। জিয়ার দল বিএনপিকে তিনিই নষ্ট করছেন।

গোপালগঞ্জের মেডিকেল গেটে তার অফিসে বসে কথা হয় তৃণমূলের এই ত্যাগী নেতার সঙ্গে। আওয়ামী লীগের ঘাঁটিতেও তিনি যে বেশ জনপ্রিয় তা বুঝতে কষ্ট হয় না।

অভিমানে বলেন, খালেদা জিয়া বলেছেন নয়াপল্টনের অফিসে বসবেন। তৃণমূল নেতাকর্মীদের কথা শুনবেন। কিন্তু বসছেন না। রাত দু’টায় গুলশানে তার সঙ্গে দেখা করতে কে যাবে?

নয়াপল্টন অফিসে খালেদা জিয়া বসলে দলের অনেক উপকার হতো মন্তব্য করে পিনু বলেন, সারেং হাল ঠিকমতো ধরলে লঞ্চ ঠিকমতো চলবে। যতোই ঝড় আসুক, ডুববে না। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি চলছে না।

তিনি বলেন, কিছু দিন আগে রাজবাড়ি সার্কিট হাউসে ম্যাডামকে বলেছি- রাত ২টা পর্যবন্ত অফিস করেন কেনো। তিনি বলেছেন, এ নিয়ে পরে কথা বলবেন।

গত বছর সরকার বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের হামলার মুখে নয়াপল্টনের অফিস থেকে হেলমেট মাথায় কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চলে যাওয়ার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দলের নেতা এভাবে পালাবেন, এটা দুঃখজনক।

অনেকটা একই রকম মত পটুয়াখালী জেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার। জিয়াউর রহমানের জাগদল দিয়ে ১৯৭৮ সালে রাজনীতিতে আসেন তিনি।

সদর রোডে তার অফিস ভর্তি দলীয় নেতাকর্মীতে। বাংলানিউজকে বলেন, বিএনপি বিপদে আছে।

একই সঙ্গে খালেদা জিয়াকে সতর্ক করে বলেন, ম্যাডামকে গুলশান ছাড়তে হবে। রাত ২টা অবধি জাগলে হবে না।

পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি ও সেন্ট্রাল ছাত্রদলের সাবেক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মনিরুল ইসলাম লিটন বলেন, দল তো খালেদা জিয়া নিজ হাতে শেষ করে দিচ্ছেন। ত্যাগীদের বঞ্চিত করে সুবিধাবাদীদের রাখছেন সামনে।

পটুয়াখালী জেলা ছাত্রদল সেক্রেটারি মসিউর রহমান মিলন বলেন, ম্যাডাম তো কখনোই তৃণমূলের খবর জানার চেষ্টা করেন না। কোর্ট-প্যান্ট পরা নেতাদের পছন্দ করেন তিনি।

পটুয়াখালী সদর থানা বিএনপির সাবেক সভাপতি কাজী মাহবুব আলম বলেন, ম্যাডামের ওপর আস্থা উঠে যাচ্ছে। নতুন করে ভাবার সময় এসেছে।

সাবেক যুবদল নেতা হুমায়ুন কবির বলেন, জিয়া আর খালেদা এক জিনিস না।

সবসময় তৃণমূলই কেন গুলি খাবে প্রশ্ন তুলে তিনি বলেন, ফখরুল ভাই কেন হেলমেট মাথা? তিনি অ্যারেস্ট হলে কেবল ঠাকুরগাঁওয়ে কেন আন্দোলন হয়, সারাদেশে কেন হয় না। জয়নুল আবদিন ফারুককে মারার পর কঠোর কর্মসূচি কেনো দেওয়া হলো না? তাহলে মানুষ কথা কেন মানবে?

বিএনপিতে ত্যাগী নেতাদের মুল্যায়ন কম মন্তব্য করে পটুয়াখালীর এই তৃণমূল নেতা আরো বলেন, ত্যাগীরা ছুটে যাচ্ছেন। দল ভারি হচ্ছে সুবিধাবাদী নেতায়। সুত্র
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×