somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ হাজার ভূমিহীন পুনর্বাসিত

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাদেশে ১০ হাজার ৬২০ ভূমিহীন পরিবারকে খাসজমি বন্দোবস্তের মাধ্যমে পুনর্বাসন করেছে সরকার। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে তাদের পুনর্বাসন করা হয়। সাড়ে পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের অধীনে ২৫২টি গুচ্ছগ্রামে গৃহহীনদের পুনর্বাসনে বরাদ্দ রাখা হয় ১৮৭ কোটি ২৯ লাখ ৮ হাজার টাকা। আগামী বছরের জুনের মধ্যে আরও ৩০ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। ভূমি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার ১০ হাজার ৬৫০ ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেয় সরকার। এদের মধ্যে ভূমিহীন, গৃহহীন, বিত্তহীন এবং নদী ভাঙ্গা পরিবার রয়েছে। এসব পরিবারকে ২৫২টি গুচ্ছগ্রামের আওতায় বসতভিটাসহ স্বামী-স্ত্রী উভয়ের নামে খাসজমি বরাদ্দ, দারিদ্র বিমোচন ও নারী অধিকার নিশ্চিত করা এবং বিধবাদের ক্ষেত্রে একক নামে খাসজমি বরাদ্দ দিয়ে পুনর্বাসন কাজ শুরু হয়।
এছাড়া পুনর্বাসিত পরিবারগুলোর সামজিক নিরাপত্তা নিশ্চিতে শিক্ষা, নিরাপদ সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও দীর্ঘমেয়াদে পুকুর লিজ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের (বিআরডিবি) মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচি রাখা হয়।
প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে খাস জমিতে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ভূমিহীন পরিবারের বসতভিটা উঁচুকরণ, পুকুর খনন ও পুনঃখনন এবং সংযোগ রাস্তা নির্মাণ। প্রতিটি পরিবারকে ৩০০ বর্গফুটের আরসিসি পিলারসহ দুইকক্ষ বিশিষ্ট ঘর, ৫রিং বিশিষ্ট সেনিটারি ল্যাট্রিন নির্মানের জন্য ১ লাখ সাড়ে ৩৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এছাড়া নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে গভীর ও অগভীর নলকূপ, রিংওয়েল, পন্ডস্যান্ড ফিল্টার স্থাপন এবং প্রতিটি গুচ্ছগ্রামে অন্তত একটি করে মাল্টি পারপাস হল নির্মাণের সিদ্ধান্ত ছিল ওই প্রকল্পে। ইতিমধ্যে দশ হাজারের বেশি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
ব্যয় চিত্র: ২০০৮-০৯ সালে নয়টি গুচ্ছগ্রামের অধীনে ৩৩০ পরিবারকে পুনর্বাসনে অর্থ ব্যয় হয়েছে ৪৭৬ লাখ ৫০ হাজার, ২০০৯-১০ অর্থবছরে ৮১ গুচ্ছগ্রামে ৩ হাজার ৬৬০ পরিবারকে পুনর্বাসনে ব্যয় ৪ হাজার ৯৬৭ লাখ ৬৫ হাজার টাকা, ২০১০-১১ অর্থবছরে ৪৬ গুচ্ছগ্রামে ২ হাজার ২১২ পরিবারকে পুনর্বাসনে ব্যয় ৩ হাজার ৭৫১ লাখ ৫৪ টাকা, ২০১১-১২ অর্থবছরে ২৭ গুচ্ছগ্রামে ৯৭০ পরিবারকে পুনর্বাসনে ব্যয় ১ হাজার ৭৩৭ লাখ ৬৫ হাজার টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩৫ গুচ্ছগ্রামে ১ হাজার ৭৮৬ পরিবারকে পুনর্বাসনে ব্যয় ৩ হাজার ২২৯ লাখ ৬২ হাজার টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে ৫৩ গুচ্ছগ্রামে ১ হাজার ৬৯২ পরিবারকে পুনর্বাসনে ব্যয় হয়েছে ৩ হাজার ৩১৪ লাখ টাকা। এছাড়া এই প্রকল্পের আওতায় ২০৬টি মাল্টিপারপাস হল নির্মাণ করা হয়েছে। আগামী ২০১৪-১৫ অর্থবছরে ১টি গুচ্ছগ্রামের অধীনে আরও ৩০ পরিবারকে পুনর্বাসন করা হবে।
সুত্র
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×