somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে আইএস-এর তৎপরতা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইএস বা ইসলামিক স্টেট নামে ইসলামি জঙ্গি সংগঠন বর্তমানে গোটা বিশ্বে এক আতঙ্কের নাম। এই আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরপর ২ জন মার্কিন সাংবাদিক ও একজন ব্রিটিশ এনজিও কর্মীকে শিরñেদ করে এর ভিডিও প্রকাশ করেছে আইএসএস। সেই আইএস বাংলাদেশের মেধাবী তারুণ্যকে টার্গেট করে এ দেশ থেকে কর্মী সংগ্রহের মিশনে মাঠে নেমেছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হিফজুর রহমান নামে এক কলেজ ছাত্রকে আইএস-এর সদস্য বলে দাবি করছে ডিবি পুলিশ। পুলিশের তথ্যানুযায়ী, হিফজুর ফেসবুকে জিহাদি বিপ্লব নামে একটি পেইজ পরিচালনা করতো। এ পেইজের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের উদ্বুদ্ধ করতো বলে সে স্বীকার করেছে। দেশে নতুনমাত্রায় এই জঙ্গি তৎপরতার খবর আমাদের জন্য খুবই উদ্বেগের।
২০১৩ সালের ৮ এপ্রিল ‘ইসলামিক স্টেট অব ইরাক এবং লেভ্যান্ট’ অথবা ‘ইসলামিক স্টেট অব ইরাক এবং আল-শামস’ নামে সংগঠনটি অভিহিত এবং ২০১৪ সালের ২৯ জুন ‘ইসলামিক স্টেট’ অথবা সংক্ষেপে ‘আইএস’ নতুন নামে জোরেশোরে তৎপরতা চালালেও তাদের শুরু অনেক পেছনে। ১৯৯৯ সালে ‘জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ’ নামে সংগঠিত একটি গ্রুপ ২০০৪ সালে আল-কায়েদার সঙ্গে জোট বাঁধে এবং ওসামা বিন লাদেনের প্রতি আনুগত্য প্রকাশ করে। তখন তারা ‘তানজিম কায়াদাত আল জিহাদ ফি বিলাদ আল রফিদান’ নাম নেয় এবং পরবর্তী বছরগুলোতে বেশ কিছু প্রাণঘাতী অপারেশন চালিয়ে ইরাকের আল-কায়েদা নামে পরিচিত হয়ে ওঠে। বিশেষ করে এ সময়ে দুজন মার্কিন সৈন্যকে ধরে নিয়ে গিয়ে শিরñেদ, ৪ জন রাশিয়ান অ্যাম্বাসি স্টাফকে অপহরণ করে শিরñেদের ঘটনা বহুল আলোচিত। ইরাকের ১৭০০ সরকারি সৈন্যের শিরñেদ ও হত্যার দাবি আইএস-এর। সিরিয়ার রাজধানী দামেস্কেতে ইতোমধ্যে কেমিক্যাল বোমা মেরে তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। খেলাফত প্রতিষ্ঠার নামে আইএস জঙ্গিগোষ্ঠী ইতোমধ্যে ইরাক ও সিরিয়ার বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। জানা গেছে, ২০১৪ সালের আগস্টে এসে আইএস-এর যোদ্ধা সংখ্যা দাঁড়িয়েছে সিরিয়াতে ৫০ হাজার এবং ইরাকে ৩০ হাজার। ইরাকি সুন্নি এবং সিরিয়ার জঙ্গি ছাড়াও ফ্রান্স, ব্রিটেন, ইউরোপের অন্যান্য দেশ থেকে প্রচুর জঙ্গি এসে আইএস-এর হাত শক্ত করেছে। পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত থেকেও যোগ দিয়েছে প্রচুর জঙ্গি। আইএস সন্ত্রাসী গোষ্ঠীর উত্তেজনা বাংলাদেশী জঙ্গি সংগঠনগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে। আইএস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশী জঙ্গিরা। ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ আইএস-এর সদস্য যুক্তরাজ্যের নাগরিক ইবনে হামদামকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচা ও রমনার ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোঃ আসিফ আদনান ও মোঃ ফজলে এলাহি তানজিলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের ভাষ্যÑ আল-কায়েদা প্রধানের সাম্প্রতিক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভারত, বাংলাদেশ ও মায়ানমারের একটি অংশ দখল করে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল তারা। এ ছাড়া তারা তাবলিগ জামাতের মাধ্যমে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে আইএস-এর সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তুতিও ছিল তাদের।
আশার কথা হলো আমাদের প্রশাসন এ ব্যাপারে গোড়া থেকেই ওয়াকিবহাল রয়েছে। গোয়েন্দা পুলিশের নজরদারি ইতোমধ্যে বেশ লক্ষ করা যাচ্ছে। বর্তমানে আইএস-উত্তেজনা ও নতুন করে জঙ্গিদের তৎপরতা কঠোর হাতে দমন করাই এখন সরকার ও সংশ্লিষ্টদের দায়িত্ব। জঙ্গি তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের পাশাপাশি, আদর্শিকভাবেও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিপরীতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা তথা মুক্তিযুদ্ধের আদর্শে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। উগ্রবাদকে উসকে দেয়া শিক্ষা ও মতাদর্শ প্রচার এবং এসব তৎপরতার অর্থের জোগান বন্ধ করতে হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×