somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনীর ভূমি অধিগ্রহণের অভিযোগ সঠিক নয়

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সার্বভৌমত্ব সুরক্ষা আন্দোলনে নামক সংগঠনের পক্ষে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান বলেছেন, ৮টি এনজিও বেআইনিভাবে দেশের ৫টি স্থানে সেনানিবাসসহ স্থাপনা নির্মাণে ভূমি অধিগ্রহণের যে অভিযোগ করেছে তা সঠিক নয়।
সোমবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে সেনাবাহিনীর বিরুদ্ধে এনজিওদের অপ্রপচারের প্রতিবাদ জানিয়ে করা এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
দেশের ৫টি এলাকায় সেনানিবাসের জন্য জমি অধিগ্রহণ নিয়ে ৮টি এনজিও যে প্রশ্ন তুলেছে তা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অস্থিত্বের জন্য চ্যালেঞ্জ এমন মন্তব্য করে আখতারুজ্জামান বলেন, কোনো এনজিও সেনাবাহিনীর সম্পর্কে কথা বলার অধিকার রাখে না। সম্প্রতি এসব এনজিও কোনো পরিসংখ্যান ছাড়াই এমন বক্তব্য দিয়েছে।
'সেনাবাহিনী যা চায় তাই তাদের দিতে হবে' টিআইবির নির্বাহী পরিচালকের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এমন বক্তব্য সেনাবাহিনীর জন্য অসম্মাজনক ও সেনাবাহিনীর কর্মদক্ষতার প্রতি হীনমন্যতার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, জমি অধিগ্রহণের সঙ্গে প্রতিরক্ষা নীতির বিষয়ে এনজিওরা যে প্রশ্ন তুলেছেন তা তারা তুলতে পারে না। কারণ সশস্ত্র বাহিনীর অস্তিত্ব ও নীতির বিষয়ে সংবিধানে উল্লেখ আছে।
‘রাজধানীর একটি বড় অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে’ সুলতানা কামালের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আখতারুজ্জামান বলেন, রাজধানীতে সেনাবাহিনী থাকলে গণতন্ত্রের কি সমস্যা? বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের রাজধানীতে সেনাবাহিনী রয়েছে।
তিনি বলেন, বেলা-বাপাসহ এনজিওরা কৃষি জমি রক্ষার নামে দেশের শিল্পায়নকে বাধাগ্রস্ত করছে। এনজিওরা শিখাচ্ছে, দেশে শিল্পের দরকার নেই। আমরা কৃষি নিয়ে ব্যস্ত থাকবো।
৮টি এনজিও একত্রিত হয়ে সেনাবাহিনীর মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানানও তিনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×