somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের কাছে শেখার আছে: অমর্ত্য সেন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে ‘ভারত: উন্নয়ন ও বঞ্চনা’ বইয়ের প্রকাশ উৎসবে এ কথা বলেন তিনি।
জঁ দ্রেজ ও অমর্ত্য সেন রচিত বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে ‘অর্থনেতিক উন্নয়ন ও মানবিক প্রগতি’ শীর্ষক উন্মুক্ত বক্তৃতা দেন এই নোবেল বিজয়ী।
তার বইয়ে ভারতবর্ষের সার্বিক চিত্র তুলে ধরার কথা জানিয়ে অমর্ত্য সেন জানান, ভারতের তিনটি খাতে উন্নতি হলেও সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতে কিছুটা অনগ্রসর অবস্থা রয়েছে।
ভারতবর্ষে তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও অটোপার্টস খাতে অর্থনৈতিক উন্নতি সবচেয়ে বেশি হয়েছে বলে জানান তিনি।
অমর্ত্য সেন বলেন, “মানবিক প্রগতির অভাবে অর্থনৈতিক উন্নতি থেমে থাকতে পারে। ভারতবর্ষে আগের তুলনায় আয় অনেক বেড়েছে, বাংলাদেশের দ্বিগুণ প্রায়। এমন কোনো দেশ নেই অশিক্ষিত ও স্বাস্থ্যহীন কর্মপরিকল্পনা নিয়ে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে পেরেছে।”
“ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হলেও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গরিব লোক আরও গরিব হয়েছে। এমনিতে একটা সমস্যা দেখা দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে অনেকে চিকিৎসা পায় না- এটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না।
“আমি খুব বিশ্বাস করি, যে কোনো জিনিস যদি বদলাতে হয়, বিশেষ করে গণতন্ত্রে- তাহলে তা নিয়ে আলোচনা না করলে তা ভয়ানক, এর সম্ভাবনা খুব কম। আমার চিন্তা হচ্ছে- ভারতবর্ষে আলোচনার গণ্ডিটা ক্রমশ কমে গেছে।”
অমর্ত্য সেন জানান, ১৯৪৭ সালের তুলনায় ভারতের মাথাপিছু আয় সাত গুণ বেড়েছে। চারদিকে অর্থনৈতিক প্রগতি হলেও গড় আয় কম, মৃত্যু হার বেশি।
“অর্থনৈতিক প্রগতি সত্বেও কেন হলো না? দুটি কারণে মানবিক প্রগতি বাড়ে- লোকের আয়ু বাড়াতে হলে মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।”
তিনি বলেন, উপমহাদেশের একটা বড় সমস্যা মেয়েদের অনগ্রসরতা। কথা বলার সুযোগ, ক্ষমতায়নের অভাব। তা ভারতেও, পাকিস্তানেও।
“বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা এখানে সবচেয়ে বেশি- বাংলাদেশ হওয়ার পরে এখানে একটা বড় পরিবর্তন ঘটেছে। মেয়েদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ভূমিকার প্রসার ঘটেছে। পরিবার পরিকল্পনা, সরকারি চাকুরে মেয়েরা সুযোগ পেয়েছে।”
অমর্ত্য সেন বলেন, “ভারতের তুলনায় বাংলাদেশে মেয়েরা স্বাস্থ্য খাতে অনেক বেশি। ১৯৭১ পর্যন্ত এটা দেখতে পাচ্ছি না, এটা ঘটেছে কিন্তু গত দুই-তিন দশকে। লিঙ্গ সমতায় বাংলাদেশের বড় একটা কৃতিত্ব রয়েছে। বাংলেদেশের এ কৃতিত্ব মানতে হবে।
“১৯৯০ সালে ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের শতকরা ৫০ ভাগ বেশি। এখন ১০০ ভাগ বেশি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ডাবল ভারতের। তখন গড় আয়ু বাংলাদেশের ভারতের চেয়ে তিন বছর কম ছিল, এখন বাংলাদেশের তিন বছর বেশি। মেয়েদের স্কুলে যাওয়ার প্রবণতা বাংলাদেশ-ভারত কাছাকাছি ছিল, এখন বাংলাদেশে অনেক বেশি।
“অতএব এটা বিশ্লেষণ করে দেখা যাবে, বাংলাদেশ থেকে ভারতের যদি কিছু শেখার থাকে সবচেয়ে বড় হচ্ছে- জেন্ডার ইক্যুইটি।”
তিনি জানান, ভারতের রাজ্যগুলোর মধ্যে কেরালার অবস্থান বাংলাদেশের থেকে সব দিকে ভাল। এটা ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে থেকে স্বকীয় কর্মপরিকল্পনার কারণে এগিয়েছে।
“আজকে যদি দেখি কোথায় আমরা আছি, কী পার্থক্য- সরকারি সহায়তায় শিক্ষা ব্যবস্থা করা, স্বাস্থ্য ব্যবস্থা করা, মেয়েদের শিক্ষা ও সব কিছু অংশগ্রহণ নিশ্চিত করা- বাংলাদেশে অনেক বেশি।”
পৌনে এক ঘণ্টার মতো বক্তব্য রাখেন অমর্ত্য সেন। এরপর একডজনেরও বেশি প্রশ্নের জবাব দেন হাসিমুখে।
রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্যে অমর্ত্য সেন বন্যার ভক্ত বলেও উল্লেখ করেন।
সুত্রঃ


সফল বাংলাদেশ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×