somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইচএসসি পরীক্ষা চলাকালে হরতাল অবরোধ বন্ধ রাখুন

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে ১২ লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উৎকণ্ঠায় ভুগছেন। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ১ এপ্রিল থেকে এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি যাই থাক রুটিন অনুযায়ীই নির্ধারিত সময়ে পরীক্ষা নেয়া হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা কাম্য হলেও সহিংস রাজনৈতিক কর্মসূচি পরীক্ষার্থীদের জন্য যে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে তা এড়ানো কঠিন। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষণা করেছে সিটি নির্বাচন উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে না থাকলেও সারা দেশে হরতাল-অবরোধ থাকবে। এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ২০ দলীয় জোটের কোনো ছাড় না থাকায় পরীক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসা করতে হবে। পরীক্ষাও দিতে হবে বাড়তি চাপের মধ্যে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুযায়ী তাত্তি¡ক পরীক্ষা শেষ হওয়ার কথা ১১ জুন। এরপর ১৩ থেকে ২২ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিবারের মতো এবারো এ পরীক্ষা আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ একটি মাদ্রাসা বোর্ড এবং একটি কারিগরি বোর্ডের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
স্মর্তব্য, প্রায় দুই মাস আগে শুরু হওয়া এসএসসির ব্যবহারিক পরীক্ষা এখনো শেষ হয়নি। চলতি বছরের এসএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে। হরতাল ও অবরোধের কারণে ইতোমধ্যে ১১ বার পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেয়া হয়েছে। এসএসসি পরীক্ষা নিতে হয়েছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে একই প্রতিক‚লতার পুনরাবৃত্তি হলে জুলাই মাসের মধ্যে পরীক্ষা শেষ করা কঠিন হয়ে দাঁড়াবে। ওই সময় রোজা ও ঈদের কারণে পরীক্ষা নেয়া অসম্ভব হয়ে দাঁড়াবে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে কিনা তা অনেকাংশে শিক্ষাদীক্ষার সুযোগকে কতটা কাজে লাগাতে পারবে তার ওপর নির্ভরশীল। কিন্তু রাজনৈতিক নেতাদের কার্যকালাপে তাদের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিশেষত, এবারের এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমের ওপর সাংঘর্ষিক রাজনীতি বিরূপ প্রভাব ফেলেছে।
সভ্য দেশে হরতাল-অবরোধের ঠাঁই নেই। গত তিন দশকে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের মানবাধিকার সমুন্নত রাখার স্বার্থে হরতাল-অবরোধ নিষিদ্ধ করার দাবি উঠেছে সমাজের বিশিষ্টজনদের পক্ষ থেকে। কিন্তু রাজনৈতিক নেতাদের ডাবল স্ট্যান্ডার্ডের কারণে অপরাজনীতির বিরুদ্ধে ব্যাপক জনমত থাকা সত্ত্বেও তা ভূতের মতো চেপে বসে আছে জাতির ঘাড়ে। সরকারে থাকলে হরতাল-অবরোধভিত্তিক নেতিবাচক রাজনীতির বিরোধিতা এবং বিরোধী দলে থাকলে তার লাগামহীন চর্চা আমাদের রাজনীতির সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। হরতাল-অবরোধে অর্থনীতির ক্ষতিটা হয় ব্যাপক। এই কর্মসূচি জনগণের দুর্ভোগ বাড়ায়, দেশের অর্থনীতি ও শিক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে। হরতালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি ভেঙে পড়ে, প্রস্তুতি নষ্ট হয়। ঠিকমতো ক্লাস ও পরীক্ষা হয় না। ফলে তাদের ভবিষ্যৎ চলে যায় অনিশ্চিত গন্তব্যের দিকে। রাজনৈতিক কর্মসূচির কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপর্যস্ত হওয়া সভ্য সমাজের জন্য একটি অকল্পনীয় বিষয়। স্বাধীনতার ৪৪ বছরে নানা ক্ষেত্রে দেশ এগিয়ে গেলেও আমাদের রাজনীতিকরা যে এখনো নিজেদের মনমানসিকতাকে জংলি সমাজে আবদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে তাদের দায়িত্বহীনতা তারই প্রমাণ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×