somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ এখন নিম্ন-মধ্য আয়ের দেশের কাতারে

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাথাপিছু আয়ের ভিত্তিতে নিজেদের সূচকে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে আনা হয়েছে বলে বুধবার বৈশ্বিক সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বাংলাদেশের সঙ্গে কেনিয়া, মিয়ানমার ও তাজিকিস্তানও নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে।

এই দেশগুলোর মানুষের মাথাপিছু বার্ষিক আয় ১ হাজার ২৪ ডলার থেকে ৪১২৫ ডলার বলে সংস্থাটির হিসাব।

জাতিসংঘ মানব উন্নয়ন সূচকসহ আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডে বাংলাদেশের অগ্রগতির মধ্যে বিশ্ব ব্যাংকের সূচকে এই উত্তরণ দেখা দিল।

২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশ সরকারের হিসেবে মাথাপিছু আয় এখন ১ হাজার ৩১৪ ডলার।

কয়েক মাস আগে এই তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, মাথাপিছু আয়ের এই হিসাবে (নমিনাল) বাংলাদেশের অর্থনীতি পৃথিবীতে ৫৮তম।

“আর ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পারচেজিং পাওয়ার প্যারিটি) আমাদের মাথাপিছু আয় ৩ হাজার ১৯০ ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে আমাদের অর্থনীতি পৃথিবীর ৩৬তম।”


গত ৬ বছর ধরে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখায় বিশ্ব অঙ্গনে প্রশংসিত বাংলাদেশ। আর এর উপর ভর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছেন, ২০২১ সালের লক্ষ্য ঠিক করা হলেও তার দুই বছর আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ।

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির সমন্বয়কারী নিল ওয়াকার বলেছিলেন, “বাংলাদেশ যখন এগিয়েছে, দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশ আগের জায়গাতে রয়েছে।”

বিশ্ব ব্যাংকও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে।


সংস্থাটির সূচকে নিম্ন-মধ্য আয়ের দেশ থেকে উচ্চ-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে মঙ্গোলিয়া ও প্যারাগুয়ে। তাদের মাথাপিছু আয় ৪১২৬ ডলার থেকে ১২৭৩৫ ডলার। এক বছরে সবচেয়ে বেশি ১৩ ধাপ এগিয়েছে মালদ্বীপ, তারপরই আট ধাপ অগ্রগতি ঘটেছে মঙ্গোলিয়ার।

মাথাপিছু আয়ের ভিত্তিতে সূচকে সবচেয়ে নিচের দেশটি হল মালাবি, তাদের মাথাপিছু আয় ২৫০ ডলার। আর মাথাপিছু ১ লাখ ডলার নিয়ে সবার উপরে আছে ইউরোপের ছোট্ট দেশ মোনাকো।

বিশ্ব ব্যাংক সর্বশেষ হিসাব অনুযায়ী আর্জেন্টিনা, হাঙ্গেরি, সেসেলেস ও ভেনেজুয়েলাকে উচ্চ-মধ্য আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশের কাতারে নিয়েছে। তাদের মাথাপিছু আয় ১২৭৩৬ ডলারের বেশি।

প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু বলেছেন, “আমাদের সর্বশেষ ডেটা দেখাচ্ছে যে বিশ্বের অর্থনৈতিক ভূগোল অনেক বদলাচ্ছে।

“১৯৯৪ সালে বিশ্বের জনসংখ্যার ৫৬.১ শতাংশের (৩০১ কোটি) বাস ছিল ৬৪টি নিম্ন আয়ের দেশে। ২০১৪ সালে এসে এটা ৮ শতাংশ কমেছে। এখন ৩১টি দেশের ৬১ কোটি মানুষের বাস নিম্ন আয়ের দেশে।”
সুত্র Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×